এক্সপ্লোর

Dibyendu Bhattacharya on Durga Puja: 'বোন থাকে কলকাতায়'... আরজি করের ঘটনা নিয়ে বিচলিত, দুর্গাপুজো কেমন কাটবে দিব্যেন্দুর?

Dibyendu Bhattacharya on Durga Puja 2024: আরজি কর আবহে এই বছর পুজোর উন্মাদনায় যেন কিছুটা হলেও খামতি হয়েছে শহর কলকাতায়। সুদূর মুম্বইতে বসেও সেই আরজি করের ঘটনার নৃশংসতা ছুঁয়ে গিয়েছে দিব্যেন্দুকে।

কলকাতা: কলকাতায় তাঁর জন্ম.. বেড়ে ওঠা। কিন্তু কর্মসূত্রে এখন তাঁর বাসস্থান মুম্বই। মায়ানগরী যেন নতুনভাবে আবিষ্কার করেছে তাঁকে। তিনি দিব্যেন্দু ভট্টাচার্য্য (Dibyendu Bhattacharya)। কলকাতার ছেলের আস্তানা এখন আরব সাগরের পাড়ে। কিন্তু এখনও কি মন টানে কলকাতার দুর্গাপুজো? যেতে ইচ্ছে করে কলকাতার পুজোর স্বাদ নিতে? সাগরপাড় থেকে মোবাইলে এবিপি লাইভকে (ABP Live)-কে সেই মনের কথাই শোনালেন দিব্যেন্দু। 

কলকাতার ঠাকুরপুকুর অঞ্চলে দিব্যেন্দুর বাড়ি, সেখানেই থাকেন বাবা ও বোন। তবে পুজোয় কলকাতায় আসা হয় না তাঁর। এবার পুজোর কী পরিকল্পনা রয়েছে অভিনেতার? দিব্যেন্দু বলছেন, 'কলকাতার পুজোয় একা আসতে কখনও ভাল লাগে না। আমার স্ত্রী-পুত্র-কন্যা সবাই তো মুম্বইতে বসবাস করে। ওরা দুর্গাপুজোর ছুটি পায় না। ওদের দুর্গাপুজোয় একদিনেরই ছুটি, দশেরায়। তাই পুজোয় কলকাতায় আসা হয় না আর। মুম্বইতে দুর্গাপুজোয় ছুটি হয় না। এখানে মূলত ছুটি দীপাবলিতে। সেই সময়টা আমি কলকাতায় আসার চেষ্টা করি স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে। সেই সময়ে ওদের ছুটি থাকে। তবে কাজ না থাকলেও আমি বছরে ৩ থেকে ৪ বার কলকাতা আসি। সময় কাটাই।'

আরজি কর আবহে এই বছর পুজোর উন্মাদনায় যেন কিছুটা হলেও খামতি হয়েছে শহর কলকাতায়। সুদূর মুম্বইতে বসেও সেই আরজি করের ঘটনার নৃশংসতা ছুঁয়ে গিয়েছে দিব্যেন্দুকে। তিনি বলছেন, 'আরজি করের ঘটনা ভীষণ বিচলিত করার মতোই। কলকাতা ছিল অন্যতম নিরাপদ একটা শহর। সেখানে একটা মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটে যাচ্ছে, এটা যেন ভাবতেই পারছি না। আমার নিজের বোন কলকাতায় থাকে। রাতে যাতায়াত করে কাজের সূত্রেই। মেয়েদের নিরাপত্তার দায়িত্ব তো সরকারকেই নিতে হবে।'

এবার পুজোয় কী পরিকল্পনা রয়েছে দিব্যেন্দুর? অভিনেতা বলছেন, 'বিশেষ কিছুই নয়। কয়েকদিনের মধ্যেই আমি শ্যুটিংয়ের জন্য পাড়ি দিচ্ছি ঝাড়খণ্ডে। নতুন একটা প্রোজেক্টে কাজ হচ্ছে। নতুন পরিচালক। পুজোর সময়টা তাই শ্যুটিংয়েই কাটবে। কলকাতায় আসার সময় হবে না। দীপাবলির সময় শহরে আসব।' প্রসঙ্গত, সদ্য 'আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক' (IC 814: The Kandahar Hijack)-এ দেখা গিয়েছে অভিনেতাকে।

আরও পড়ুন: Dibyendu Bhattacharya: সিনেমার অফার পেয়ে পরিচালককে প্রশ্ন করেছিলেন, 'আমাকে কেন নিচ্ছেন?' অকপট দিব্যেন্দু

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget