এক্সপ্লোর

Manoj Kumar Death : দেশাত্মবোধক ছবিতে জনপ্রিয়তা ছিল তুঙ্গে, চলে গেলেন অভিনেতা মনোজ কুমার

 ৮৭ বছর বয়সে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হয়েছেন চলচ্চিত্র শিল্পী। খবর এএনআই সূত্রে। 


শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা মনোজ কুমার। এক সময় ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করেছে তাঁর অভিনয়। একাধির দেশাত্মবোধক ছবিতে দাগ কেটেছে তাঁর অভিনয়। চলচ্চিত্র পরিচালক হিসেবেও প্রশংসা কুড়িয়েছে মনোজ কুমারের ছবি।  একসময় দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য তাঁর জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তাঁকে অনুরাগীরা ভালবেসে ডাকতেন 'ভারত কুমার'।  ৮৭ বছর বয়সে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে প্রয়াত হয়েছেন চলচ্চিত্র শিল্পী। খবর এএনআই সূত্রে। 

বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মনোজ কুমার । হাসপাতালে চিকিৎসা চলছিল, খবর পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমার তার দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য বিশেষ পরিচিত । তাই একসময় বলিউডে তাঁর পরিচিতি ছিল'ভারত কুমার' নামে । 

অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক মনোজ কুমারের মৃত্যুতে  শোকপ্রকাশ করেছেন চলচ্চিত্রজগতের অনেকেই । পরিচালক অশোক পণ্ডিত একটি ভিডিও পোস্ট করে সকাল বেলাই এই দুঃসংবাদ ভাগ করে নেন।  বলেন, "...  দাদা সাহেব ফালকে পুরস্কার বিজয়ী,মহান অভিনেতা মনোজ কুমার আমাদের অনুপ্রেরণা । ভারতীয় চলচ্চিত্র শিল্পের 'সিংহ' মনোজ কুমারজি। তিনি আর  আমাদের মধ্যে নেই...  ইন্ডাস্ট্রির জন্য একটি বিশাল ক্ষতি এবং সমগ্র ইন্ডাস্ট্রি  তাঁকে মিস করবে..." 

 মনোজ কুমারের আসল নাম হরিকৃষ্ণ গিরি গোস্বামী। ১৯৩৭ সালের ২৪ জুলাই জন্ম।  "শহীদ" (1965), "উপকার" (1967), "পূরব অর পশ্চিম" (1970), এবং "রোটি কাপড়া অউর  মকান" (1974) ইত্যাদি  দেশাত্মবোধক ছবির জন্য তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। পরপর এ ধরনের ছবিতে খ্যাতির পর ভক্তরা তাঁকে ভালবেসে ডাকতে শুরু করে  'ভারত কুমার' নামে। এছাড়াও, তিনি "হরিয়ালি অর রাস্তা", "ওহ কৌন থি", "হিমালয় কি গোদ  মে", "দো বদন", "পাত্থর কে সনম", "নীল কমল" এবং "ক্রান্তি" এর মতো  উল্লেখযোগ্য চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনা করেছেন। তাকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ১৯৯৫ সালে 'ময়দান-এ-জং' ছবিতে। 

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget