এক্সপ্লোর

Sourav Chakraborty on Durga Puja 2024: পুজোয় বেড়ানোর পরিকল্পনা বাতিল, কলকাতার দুর্গোৎসবে ছোটবেলাকে খুঁজবেন সৌরভ

Sourav Chakraborty: পুজোয় কী বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে সৌরভের? অভিনেতা পরিচালক বলছেন, 'তেমন মেজাজ নেই। কলকাতাতেই থাকব'

কলকাতা: প্রায় বছর পাঁচেক পরে এবার পুজোয় তিনি কলকাতায় থাকবেন। এবারের পুজোটা তাই বেশ অন্যরকম। অন্যরকম তো বটেই.. এবার মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নামলেও, কলকাতা জুড়ে চলছে প্রতিবাদ। আরজি কর কাণ্ডের প্রতিবাদের মতো অভিনব ছবি আগে কখনও দেখেনি কলকাতা। কলকাতার মনে যেন এক বিষাদ ছড়িয়ে রয়েছে। সেই বিষাদের ছোঁয়া যেন তাঁর মনেও, সেই কারণেই এবার পুজোয় ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন তিনি। কাজের ব্যস্ততার পাশাপাশি, এবার পুজো কেমন কাটবে অভিনেতা পরিচালক সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty)-র? খোঁজ নিল এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)। 

প্রত্যেক বছরই পুজোয় কলকাতার বাইরে থাকেন তিনি। তবে এই বছর এক্কেবারে আলাদা। সৌরভ চক্রবর্তী বলছেন, 'এবার যা পরিস্থিতি, তাতে পুজোর আমেজটাই আসছে না। প্রত্যেক বছর পুজোয় আমি কোথাও না কোথাও ঘুরতে যাই। তবে এই বছর কোনও পরিকল্পনা নেই। মন ভাল থাকলে নিদেনপক্ষে দার্জিলিং যেতাম। সেটাও এবার ভাল লাগছে না। সপ্তমী পর্যন্ত আমার শ্যুটিংয়ের কাজ রয়েছে। ১০০ দিনের একটি সিরিজের কাজ চলছে, সেটা নিয়ে ব্যস্ত রয়েছি আপাতত। আমার যখন ছুটি হবে, পুজো মধ্যগগনে। তাই এবারের পুজোটা কাটবে কলকাতাতেই। প্রায় বছর পাঁচেক পরে।'

পুজোয় কী বিশেষ কোনও পরিকল্পনা রয়েছে সৌরভের? অভিনেতা পরিচালক বলছেন, 'তেমন মেজাজ নেই। কলকাতাতেই থাকব। একদিন হয়তো মাকে নিয়ে কোথাও একটা খেতে যাব। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করার ইচ্ছা রয়েছে। তবে এখনও পরিকল্পনা হয়নি। খুব মনে পড়ে ছোটবেলার পুজোগুলো। তখন এত চিন্তা ছিল না। বাবার হাত ধরে ঘুরতাম। অবাক হবে রাস্তার ইমারৎ দেখতাম। মনে পড়ে ছোটবেলায় ভীষণ মেলায় ঘুরতে ভালবাসতাম। এখন সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে। এবার পুজোয় চেষ্টা করব সুযোগ পেলে সেই ছোটবেলার দিনগুলো ফেরত পেতে। কলকাতার পুজো দেখা হয় না অনেক বছর। ছোটবেলায় মনে আছে, এই সময়ে আবহাওয়া বদলে যেত। হাওয়ায় একটা ঠাণ্ডা আমেজ মনে করিয়ে দিত পুজো আসছে। এখন সেই সমস্ত দিনগুলো খুব মনে পড়ে।'

আরজি কর কাণ্ড গভীরভাবে প্রভাব ফেলেছে প্রত্যেকটা মানুষের মনে। সেই তালিকা থেকে বাদ নন সৌরভও। বলছেন, 'সমাজকে বদলানোর চাবিকাঠি তো মানুষের হাতেই রয়েছে। এখন তো আমরা বড্ড একলার কথা ভাবি। একা বাঁচি। তবে এই একটা যোগসূত্রে যেন আমরা সবাই জুড়ে গেলাম। একটা ইতিহাসের সাক্ষী হলাম আমরা। আমার শহরকে জেগে উঠতে দেখলাম। যদি আরজি করের নির্যাতিতা সুবিচার পায়, তবেই একমাত্র শান্তি হবে আমাদের সবার'। 

আরও পড়ুন: Paoli Dam: আমি শিল্পী.. অভিনয়ের মাধ্যমেই নারীশক্তির কথা বলব, প্রতিবাদ করব: পাওলি দাম

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE
Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget