এক্সপ্লোর

Indrajeet Bose Exclusive: ছোটপর্দায় ১৪ বছরের দীর্ঘ কর্মজীবন, এবার 'চালচিত্র'র হাত ধরে বড়পর্দায় পা ইন্দ্রজিতের

'Chaalchitro' Exclusive: দীর্ঘ ১৪ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন ইন্দ্রজিৎ। এবার সিনেমায়। কাজের ক্ষেত্রে কোনও পার্থক্য নজরে পড়ে? 'সত্যি কথা বলতে আমি কোনও পার্থক্য দেখতে পাই না।'

কলকাতা: ঘোষণার পর থেকেই উত্তেজনা তৈরি করেছে পরিচালক প্রতিম ডি. গুপ্তর (Pratim D Guptaa) নতুন ছবি 'চালচিত্র' (Chaalchitro)। একঝাঁক তারকাদের নিয়ে তৈরি হচ্ছে এই ছবি। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় চলছে ছবির শ্যুটিং। এই ছবির হাত ধরেই এই প্রথম বড়পর্দায় পা রাখছেন অভিনেতা ইন্দ্রজিৎ বসু (Indrajeet Bose)। কেমন তাঁর প্রথম ছবির অভিজ্ঞতা এখনও পর্যন্ত? ফোনে জানালেন এবিপি লাইভকে। 

ছোটপর্দার ইন্দ্রজিৎ বসু এবার বড়পর্দায়

জনপ্রিয় ধারাবাহিক 'সাথী'র মুখ্য চরিত্র ইন্দ্রজিৎ বসু। এই প্রথম তাঁকে দেখা যাবে বড়পর্দায়। 'ফ্রেন্ডস কমিউনিকেশন' প্রযোজিত 'চালচিত্র' ছবির হাত ধরে বড়পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা। প্রথম ছবিতেই কাজ করছেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, জিয়াউল ফারুক অপূর্বর মতো অভিনেতাদের সঙ্গে। কেমন কাটছে শ্যুটিং পর্ব? এবিপি লাইভকে অভিনেতা বলেন, 'অভিজ্ঞতা এক কথায় দুর্দান্ত। এটা চারজন পুলিশ অফিসারের গল্প। তাঁদের মধ্যে একজন টোটা দা, একজন আমি, একজন শান্তনু আর একজন অনির্বাণ দা। খুব ভাল একটা গল্প। এতে সাসপেন্স আছে, খুব সুন্দর একটা আবেগঘন সফরের গল্প আছে। আর আমার চরিত্রের যে গল্পটা সেটা একেবারে আলাদা এবং অনন্য। সেটা অত্যন্তই ভাল। অবশ্যই সেই ব্যাপারে খোলসা করে এখনই বলতে পারব না।' একইসঙ্গে তাঁর বক্তব্য, 'বড় প্ল্যাটফর্মে লঞ্চ হবে এটি। তো সবমিলিয়ে আমার বড়পর্দায় আসাটা খানিক দেরিতে হলেও বেশ ভালভাবেই হচ্ছে। তবে একদিকে ছোটপর্দায় আমার দীর্ঘ একটা সফল কেরিয়ার আছে, সেটা হয়তো হতো না তাহলে।'

দীর্ঘ ১৪ বছর ধরে ছোটপর্দায় কাজ করছেন ইন্দ্রজিৎ। এবার সিনেমায়। কাজের ক্ষেত্রে কোনও পার্থক্য নজরে পড়ে? 'সত্যি কথা বলতে আমি কোনও পার্থক্য দেখতে পাই না। আমি এখনও ধারাবাহিকের কাজ করছি। যেহেতু আমি প্রথম থেকেই ধারাবাহিকের নায়কের চরিত্রে কাজ করেছি, ফলে সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আমি বড়পর্দার জন্য তারিখ দিতে পারতাম না। সবসময়েই শিডিউল নিয়ে সমস্যা হত, এবং আমি একাধিক ছবির কাজ ছেড়েছি এই কারণে। আর শ্যুটিংয়ের কথা বললে, সিনেমায় যেহেতু প্রি-প্রোডাকশন করা থাকে, তাই খানিকটা সংগঠিত কাজ। অন্যদিকে ধারাবাহিক তো প্রত্যেকদিনের কাজ প্রত্যেকদিন। তাই একটু এলোমেলো কাজ হয়ে যায়। নয়তো বাকি সবটাই এক। আর এই ছবির ইউনিটটা এত ভাল যে কাজ করতে ভাল লাগছে।'

অনেক অভিনেতাই নিজের চরিত্রের জন্য শ্যুটিং শুরুর আগে প্রস্তুতি নেন। কিন্তু 'আমি কখনও কোনও প্রস্তুতি নিই না', অকপট ইন্দ্রজিৎ। অভিনেতার কথায়, 'এই প্রশ্ন আমাকে অনেকেই করেন। আমি কোনও প্রস্তুতি নিই না। আমি পরিচালককেও বলেছি। আমি ফাঁকা পাতার মতো সেটে ঢুকি। আমার সত্যিই কোনও সমস্যা হয় না এতে। আমি বরং অনেকটা ফ্লেক্সিবল আর স্বতঃস্ফূর্ত থাকি এই কারণে। আগে থেকে প্রস্তুতি নিলে আমার স্বতঃস্ফূর্ততা হারিয়ে যায়। আমার কাজের ধরনটা এমনই। এখনও পর্যন্ত তো সমস্যা হয়নি।' প্রসঙ্গত এই ছবির শ্যুটিং চলবে কলকাতার বিভিন্ন স্থানেই, ফলে ছোটপর্দা ও বড়পর্দা একসঙ্গে সামলাতে বিশেষ অসুবিধা হচ্ছে না অভিনেতার। 

আরও পড়ুন: 'Sohag Chand': সোহাগের কপালে চুরির অভিযোগ! হঠাৎ বদল সূর্যের ব্যবহারে, নতুন মোড় 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে

'চালচিত্র' একটি থ্রিলার ঘরানার ছবি। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার, যাঁদের নেতৃত্বে রয়েছেন দুঁদে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায়চৌধুরী। এই আধিকারিকেরা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়। তারপর? অবশ্যই রহস্যের সমাধান হবে ছবির মুক্তির পর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

KIFF 2026: ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
ঢাকা হল মমতা বন্দোপাধ্যায়ের নামের ফলক, নন্দনে লঞ্চ হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো
Rudranil Ghosh: 'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
'আমরা যে কেউ মাথা গলাতে পারি না,' টলিপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রুদ্রনীল
Rupa Ganguly: কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
কোনও দাদা-দিদিকে ধরে কিচ্ছু হবে না, টালিগঞ্জে নির্বাচন নিয়ে পাপিয়ার ক্ষোভের পর বললেন রূপা
Mithun Chakraborty: আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের
আমি কি বাচ্চা নাকি যে বোঝাতে হবে! স্টুডিওপাড়ায় নির্বাচন নিয়ে পাপিয়াকে জবাব মিঠুনের

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget