এক্সপ্লোর

'জনমানবহীন মণ্ডপে চণ্ডীপাঠ শোনা, ম্যাজিকাল অভিজ্ঞতা', লিখছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

পরনে পাঞ্জাবি পাজামা, একেবারে সাদামাটা পোশাক। সন্ধিপুজোর আরতির জন্য প্রদীপ জ্বালাচ্ছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারকাসুলভ দূরত্ব সরিয়ে, ঠিক ছোটবেলার মতো করে যেন উপভোগ করছেন পুজো।

কলকাতা: পরনে পাঞ্জাবি পাজামা, একেবারে সাদামাটা পোশাক। সন্ধিপুজোর আরতির জন্য প্রদীপ জ্বালাচ্ছেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তারকাসুলভ দূরত্ব সরিয়ে, ঠিক ছোটবেলার মতো করে যেন উপভোগ করছেন পুজো। সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নিলেন অভিনেতা। সঙ্গে কয়েক লাইনের ক্যাপশানে লিখলেন মন ছোঁয়া বার্তা। 

আজ সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করে প্রসেনজিৎ লিখছেন, 'গতকাল রাত ১১:৩০ নাগাদ হঠাৎ মায়ের ইচ্ছেতেই যেন পৌঁছে গেলাম এই পুজো মন্ডপে। তখন মন্ডপ প্রায় জনমানবহীন বললেই চলে। সেখানেই শুনলাম চণ্ডীপাঠ আর সন্ধিপুজোর অংশ-ও হয়ে উঠলাম। এ যেন এক ম্যাজিকাল অভিজ্ঞতা।' ছোট্ট বার্তা থেকেই স্পষ্ট, একেবারে বাড়ির পুজোর মতই সেই পুজোয় সামিল হতে পেরেছেন তিনি। 

আপাতত 'শেষ পাতা' ছবির কাজে ব্যস্ত প্রসেনজিৎ। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে গার্গী রায়চৌধুরীকে। এছাড়াও ঋদ্ধি সেনের সঙ্গে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করবেন প্রসেনজিৎ। অন্য়দিকে সদ্য়ই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। এই ছবিতে প্রসেনজিৎ ও দেবের পাশাপাশি অভিনয় করেছেন ইশা সাহা। এর আগে দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকর' ছবিতে।

বাংলা ছবির দুনিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেই যেন ইন্ডাস্ট্রি। এমনটাই মনে করেন তাবড় অভিনেতা অভিনেত্রী থেকে বাংলা ছবির দর্শকরা। তিনি পর্দায় থাকলে আর কিছু দরকার নেই। একার কাঁধে দায়িত্ব নিয়েই দীর্ঘদিন বাংলা ছবিকে টেনে নিয়ে গিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা তো বটেই, সারা দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা। একই অঙ্গে কত প্রতিভা রয়েছে অভিনেতার। অভিনেতা হিসেবেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বেশিরভাগ দর্শকরা চিনে থাকলেও, তাঁর প্রতিভার শেষ নেই। তিনি যেমন নাচে পটু, তেমনই গানেও দক্ষ। বেশ কিছু ছবিতে তাঁর গলায় গান আমরা শুনে ফেলেছি ইতিমধ্যেই। তবে, এবারের দুর্গাপুজোয় তিনি দিলেন বড় চমক।

নবমীর সকালটা অনুরাগীদের আরও এনার্জিতে পরিপূর্ণ করে দিলেন বাংলা ছবির সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। নবমীর সকালে পুজো মণ্ডপে ঢাক বাজালেন অভিনেতা। যা দেখে চমকে যেতে হয় বৈকি। পেশাদার ঢাকিরা যেমন ঢাক বাজান, একেবারে হুবহু তেমনই ঢাক বাজিয়ে সবাইকে চমকে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর প্রিয় অভিনেতার এমন প্রতিভা দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Controversy: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget