এক্সপ্লোর

Prosenjit Chatterjee Covid Positive: করোনা আক্রান্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

সোশাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়েছেন অভিনেতা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন প্রসেনজিৎ।

কলকাতা: করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prasenjit Chatterjee)। সোশাল মিডিয়ায় (Prasenjit Twitter) নিজেই সেকথা জানিয়েছেন অভিনেতা (Actor Prasenjit Chatterjee)। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।

">

ইতিমধ্যেই টলিউডে করোনা থাবা পড়েছে। একে একে সংক্রমিত হয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী। করোনা আক্রান্ত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিলেন অভিনেত্রী। তবে খানিক মজার ঢঙে পোস্ট করলেন। তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেননি অভিনেত্রী।

এদিন নিজের ইনস্টাগ্রামে স্বস্তিকা একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, 'শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।' প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঠাট্টা করেই লিখছেন এই ঢেউ করোনার থাবা থেকে কারও বাঁচা একেবারে অসম্ভব। সেই মজা মাথায় রেখেই পোস্ট অভিনেত্রীর।

করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। নিজের বাড়িতেই আলাদা ঘরে রয়েছেন তিনি। তাঁর পরিবারের এখনও কেউ আক্রান্ত নয়। একরত্তি আদিদেব রয়েছে মাকে ছাড়া। আজই সোশ্য়াল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুদীপা।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ছবি শেয়ার করেন সুদীপা। সেখানে একেবারে মেকআপহীন ঘরোয়া সাজে দেখা যায় সঞ্চালিকাকে। তাঁকে জড়িয়ে ধরে রয়েছে একরত্তি আদিদেব (Adidev)। ক্যামেরার দিকে বিস্ফারিত অথচ মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে সে ও। পোস্ট শেয়ার করে সুদীপা লিখেছেন, 'রাক্ষস আর রাক্ষসী। কবে আবার এরকম করে তোকে কোলে নিতে পারব?' সুদীপার কমেন্টবক্সে অনেকেই তাঁর সুস্থ হওয়ার প্রার্থনা করেছেন। অনেকে আবার মজেছেন মা ছেলের এই মিষ্টি রসায়নে।

গতকাল অর্থাৎ মঙ্গলবার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুদীপা লেখেন, 'সবাইকে জানাচ্ছি, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমি সঙ্গে সঙ্গে বাড়িতেই নিজেকে আলাদা করে নিয়েছি। আইসোলেশনে রয়েছি। আমি সমস্ত নিয়মকানুন মেনে চলছি ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করছি। আমি অনুরোধ করব সম্প্রতি যাঁরা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।'

টলিউডে একের পর এক করোনায় বিদ্ধ হয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। তালিকা ক্রমাগত লম্বা করে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্য়া। তবে বর্তমান নিয়ম অনুযায়ী ৭ দিনের নিভৃতবাস কাটিয়ে কাজে ফিরেছেন অনেকের। অনেক তারকার আবার ৭ দিনের আগেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। 
 

ইতিমধ্যেই করোনামুক্ত হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সুস্থ ঋতাভরীর দিদি ও মা। ৪ দিনেই করোনামুক্ত দেব। কোভিড নেগেটিভ পরমব্রত-পার্নো। করোনা সারিয়ে কাজে সৃজিত-মিথিলা। নিভৃতবাস শেষ রাজ-শুভশ্রীর। তবে এখনও বাড়িতে বন্দি ইমন। করোনামুক্ত রেশমি, নিভৃতবাসে ঋদ্ধি। সুস্থতার পথে বনি-কৌশানি

সেরা শিরোনাম

Big Boss Bangla: ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
ঘরের দেওয়ালে লেখা সমস্ত 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর! ফের নতুন বিতর্ক বিগ বসে
Govinda-Sunita: '৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
'৪০ বছরের বিয়ে আমাদের, মেরামত করার চেষ্টা করব..' গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন সুনীতা
Vicky Katrina: দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
দীপাবলির দিন ছেলের ছবি প্রকাশ করলেন ভিকি-ক্যাটরিনা, সদ্যই এক বছর পূর্ণ করেছে বিহান
Bollywood News: সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র
সলমনের বায়োপিক তৈরি হবে কি? ‘অনেকে ডুবে যাবে’, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ‘ভাইজানে’র

ভিডিও

Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget