এক্সপ্লোর

মা হলেন মধুবনী, 'ভদ্রলোক এলেন', বললেন রাজা

মা হলেন মধুবনী গোস্বামী, বাবা রাজা গোস্বামী। কোল আলো করে এল ছোট্ট রাজপুত্র। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন 'খড়কুটো'-র অভিনেতা। 

কলকাতা: মা হলেন মধুবনী গোস্বামী, বাবা রাজা গোস্বামী। কোল আলো করে এল ছোট্ট রাজপুত্র। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করলেন 'খড়কুটো'-র অভিনেতা। 

'ভালোবাসা ডট কম' ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রথম আলাপ, তারপর প্রেম। ১১ বছরের দাম্পত্যে কখনও ভাটা পড়েনি ভালোবাসায়। বরং পর্দার 'ওম-তোড়া'-র প্রেম আরও গভীর হয়েছে বাস্তব জীবনে।  ‘পূর্ণ গর্ভ’, ‘সাধ’ সমস্ত ছবিই নেটমাধ্যমে শেয়ার করেছিলেন মধুবনী। সেইসঙ্গে লিখেছিলেন বিভিন্ন অনুভূতির কথাও। মাতৃত্বের প্রতিটি ধাপ তারিয়ে তারিয়ে অনুভব করছিলেন মধুবনী। অনুরাগীরাও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁকে। আপাতত অভিনয় জগত থেকে কিছুটা দূরে রয়েছেন মধুবনী। নিজের বিউটি পার্লার খুলে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। অন্যদিকে জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো-তে অভিনয় করছেন রাজা গোস্বামী। তাঁর চরিত্রের নাম 'রূপাঞ্জন'।

অন্তস্বঃস্ত্বা হওয়ার খবরও নেটমাধ্যমেই জানিয়েছিলেন মধুবনী। কৃষ্ণের মূর্তির ছবি শেয়ার করে জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। এর পরেও সোশ্যাল মিডিয়ায় একাধিকবার নিজের ছবির সঙ্গে কৃষ্ণের ছবি পোস্ট করেছেন মধুবনী। সেই কৃষ্ণই এলেন মধুবনীর কোলে। 


মা হলেন মধুবনী, 'ভদ্রলোক এলেন', বললেন রাজা

 

সম্প্রতি নিজেদের ভালোবাসার বর্ষপূর্তি উৎযাপন করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজের ও মধুবনীর ছবি পোস্ট করে রাজা লিখেছিলেন, ‘গাড়ি বদলেছে। বাড়ি বদলেছে। সরকার বদলেছে। বদলায়নি শুধু প্রেম’। ভালবাসার কথা বলতেই পুরনো স্মৃতি ঝাঁপিয়ে পড়েছে। এখনও রাজার মনে হয়, এই তো সে দিনের ঘটনা! চোখ বন্ধ করলেই দেখতে পান, লাল মারুতিতে পাশাপাশি বসে তিনি আর মধুবনী। গাড়ি ছোট। কিন্তু জায়গার অভাব হয়নি কোনও দিন'।

৪ বছরের বিবাহবার্ষিকীতে নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একটি মজার ভিডিও পোস্ট করেছিলেন মধুবনী। সেখানে দেখা গিয়েছিল, একসঙ্গে হাত বাঁধা স্বামী-স্ত্রীর। আর ২ জনে পড়ে রয়েছেন অর্ধেক শার্টর এক হাত দিয়ে ২ জনের শার্টের বোতাম লাগাচ্ছেন তাঁরা। আর সেটা করতে গিয়েই ঝগড়া লাগছে ২ জনের মধ্যে। ভিডিওটি শেয়ার করে মধুবনী লিখেছিলেন, 'আমরা যখন একসঙ্গে শ্যুটিং করি আর আমাদের মত না মেলে, তখন আমরা এইভাবেই লড়াই করি।আর এটা সেই লড়াইয়ের ছোট্ট একটা ঝলক। আর, এই ভিডিওটার থেকে ভালো ৪ বছরের বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানানোর আর কোনও উপায় নেই। আমরা এভাবেই একে অপরকে চিরকাল ভালোবেসে যাই, সুস্থ থাকি, সব আশীর্বাদ একসঙ্গে ভাগ করে নিই।  শুভ ৪ বছরের বিবাহবার্ষিকী। তোমায় আরও ভালোবাসি।' এখানেই শেষ করেননি মধুবনী। ফের লেখেন, 'পরের বছর থেকে একসঙ্গে লড়াই কার শিক্ষা দেব আরও একজনকে।' সেই সঙ্গে অনেকগুলো শিশুর মুখের ইমোজিও পোস্ট করেন মধুবনী। সেটাই ছিল আগাম মাতৃত্বের ইঙ্গিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget