এক্সপ্লোর

Rudranil Ghosh Exclusive: 'অভিনয়ই মূল ফোকাস এখন, তবে রাজনৈতিক সত্তা ভুলে যাব না'

নির্বাচন শেষ। শেষ শপথ গ্রহনও। ভোটের মুখে আক্ষরিক অর্থেই তারকাখচিত হয়ে উঠেছিল রাজনৈতিক মঞ্চগুলি। প্রায় ২ মাস পরে আবার নিজের কাজে ফিরছেন তারকারা। 'নির্বাচন খানিকটা দুর্গাপুজোর মত। এক একজন নিজেদের থিম অনুযায়ী মণ্ডপ সাজান। পুজোর প্রচার করেন। প্রতিযোগীতাও চলে। কেউ প্রথম হয়.. কেউ দ্বিতীয়। প্রতিমা নিরঞ্জন হয়ে গেলে আবার সবাই নিজের কাজে ফেরে। আমিও যেমন এবার শ্যুটিং ফ্লোরে ফিরব।' বললেন রুদ্রনীল ঘোষ।

কলকাতা: নির্বাচন শেষ। শেষ শপথ গ্রহনও। ভোটের মুখে আক্ষরিক অর্থেই তারকাখচিত হয়ে উঠেছিল রাজনৈতিক মঞ্চগুলি। প্রায় ২ মাস পরে আবার নিজের কাজে ফিরছেন তারকারা। 'নির্বাচন খানিকটা দুর্গাপুজোর মত। এক একজন নিজেদের থিম অনুযায়ী মণ্ডপ সাজান। পুজোর প্রচার করেন। প্রতিযোগীতাও চলে। কেউ প্রথম হয়.. কেউ দ্বিতীয়। প্রতিমা নিরঞ্জন হয়ে গেলে আবার সবাই নিজের কাজে ফেরে। আমিও যেমন এবার শ্যুটিং ফ্লোরে ফিরব।' বললেন রুদ্রনীল ঘোষ।

ভবানীপুর কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি। নির্বাচনের ফল ঘোষণার পর সোশ্যাল মিডিয়া পোস্টে বিরোধী প্রার্থী থেকে শুরু করে বন্ধুদেরও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। রাজনৈতিক সৌজন্যের সেই পোস্ট এখনও জ্বলজ্বল করছে তাঁর ফেসবুক ওয়ালে। কিন্তু এবার আবার শ্যুটিং ফ্লোরে ফিরবেন অভিনেতা। রুদ্রনীল বলছেন, 'নির্বাচনে প্রচারে খুব ব্যস্ত ছিলাম এই কয়েকটা মাস। হাতে কোনও কাজ নিয়ে পারিনি। রাজনৈতিক বিভিন্ন দায়িত্ব সামলাতে হত। কিন্তু এবার জীবিকার কাছে ফেরা। অভিনয় আমার পেশা। ছবি নির্মাতারাও এই কয়েকটা মাস নতুন কিছু পরিকল্পনা করতে পারেন নি। নির্বাচনের কাছে ব্যস্ত হয়ে পড়েছিলেন টলিউডের প্রচুর তারকা। এখন সবার ব্যস্ততা কেটেছে। নির্মাতারাও সেটা জানেন। এবার তাঁরা পরিকল্পনা শুরু করবেন।' সেইসঙ্গে অভিনেতা যোগ করলেন, 'করোনার সময় খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। এখন সবাইকে এগিয়ে আসতে হবে একসঙ্গে কাজ করার জন্য। তবেই তো আবার পুরনো জায়গাটা ফিরবে।'

রাজনীতির মঞ্চে জয় শ্রী রাম ধ্বনি তোলা রুদ্রনীল অভিনেতা রুদ্রনীলের অনুরাগীদের কাছে বেশ অচেনা। এরপর অভিনেতাকে কোন ভূমিকায় দেখা যাবে? রুদ্রনীল স্পষ্ট বললেন, 'এখন অভিনয়েই ফোকাস করতে চাই। ভালো কাজ করতে চাই। তবে আমার রাজনৈতিক সত্ত্বাটা ভুলে যাব না।' ইন্ডাস্ট্রিতে রুদ্রনীল ঘোষ, রাজ চক্রবর্তী আর কাঞ্চন মল্লিকের বন্ধুত্বের কথা কারোও অজানা হয়। ফেসবুক পোস্টে রুদ্রনীল শুভেচ্ছাও জানিয়েছিলেন তাঁদের। বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত ভাবে কথা হয়েছে? অভিনেতা বললেন, 'সোশ্যাল মিডিয়ায় নম্বর ছড়িয়ে পড়ার পড়ে আমাদের সবার কাছেই প্রচুর ফোন আসছে। আর বেশিরভাগ ফোনই সাহায্যের জন্য নয়। কাজেই প্রায় প্রত্যেককে নম্বর বদলাতে হয়েছে। শুভশ্রীর (শুভশ্রী গঙ্গোপাধ্যায়) নম্বর একই থাকায় ওর মাধ্যমে রাজের সঙ্গে কথা হয়েছে। ওকে জয়ের শুভেচ্ছাও জানিয়েছি। তবে কাঞ্চনের ফোন বন্ধ। নতুন নম্বর নিলে ওর সঙ্গেও কথা হবে।'

রাজনীতির মঞ্চ থেকে একাধিকবার আক্রমণ শানিয়েছেন বিরোধী দলের হয়ে। শ্যুটিং ফ্লোরে দেখা হলে কী বন্ধুত্বে রাজনীতির ছায়া পড়বে? 'বন্ধুত্ব এত ঠুনকো নয়। একটা ধারণা রটিয়ে দেওয়া হয় যে রাজনৈতিক মতপার্থক্য় মানেই ব্যক্তিগত শত্রুতা রয়েছে। একেবারেই তা নয়।' হাসলেন রুদ্রনীল। তারপর বললেন, 'যে কোনও সচেতন মানুষই রাজনৈতিক বিশ্বাস আর ব্যক্তিগত সম্পর্ককে আলাদা রাখতে জানেন। শুধু রাজ-কাঞ্চন কেন, দেবদূত ঘোষও তো আমার খুব ভালো বন্ধু। রাজনৈতিক বিশ্বাস আলাদা বলে কখনও চিড় ধরেনি আমাদের বন্ধুত্বে।'

একজন সাধারণ মানুষ হিসাবে নতুন সরকারের কাছে কী আশা করেন? 'পশ্চিমবঙ্গের মানুষ শান্তি চায়। ভালো থাকতে চায়। রাজ্যে শান্তি বজায় থাকুক। ব্যাস.. এটুকুই।' বললেন রুদ্রনীল।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget