এক্সপ্লোর

Sabyasachi Chakraborty: হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, কেমন আছেন এখন?

Sabyasachi Chakraborty Health: মঙ্গলবার হঠাৎই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন 'ফেলুদা'। কেমন আছেন এখন তিনি?

সন্দীপ সরকার, কলকাতা: অসুস্থ পর্দার 'ফেলুদা'। হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে (Sabyasachi Chakraborty)। গতকাল এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঠিক কী সমস্যা হয়েছে অভিনেতার?

হাসপাতালে ভর্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

মঙ্গলবার হঠাৎই বুকে ব্যথা শুরু হয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর। তড়িঘড়ি তাঁকে তখনই ভর্তি করা হয় ফর্টিস হাসপাতালে। এরপর সেখানে চিকিৎসা করে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ (block in heart) ধরা পড়ে। চিকিৎসকেদের পরামর্শে তাঁর আজ বাইপাস সার্জারি (Bypass Surgery) করা হবে। আপাতত তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিনেতার অসুস্থতায় চিন্তায় টলিপাড়া। তবে এখনও পরিবারের তরফে কিছু জানানো হয়নি। 

সম্প্রতি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে দেখতে পাওয়া যায়, তাঁর নাতি ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠানের ছবিতে। সব্যসাচীর বড় ছেলে গৌরব চক্রবর্তী ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের একমাত্র ছেলে ধীর। নাতির অন্নপ্রাশনের তদারকিতে ছিলেন ঠাকুর্দা। খুদের সঙ্গে এক ফ্রেমেও দেখা মেলে তাঁর। ছবি দেখা যায় সন্দীপ রায়ের সঙ্গেও। তার কিছুদিন আগেই সন্দীপ রায়ের ছেলের রিসেপশনের পার্টিতেও দেখা মিলেছিল বর্ষীয়ান অভিনেতার। এখন অনুরাগীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। 

১৯৮৭ সালে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন সব্যসাচী কলকাতা দুরদর্শনের 'তেরো পার্বণ' ধারাবাহিকে। চলচ্চিত্র জগতে তিনি পা রাখেন তপন সিন্হার পরিচালনায়। কিংবদন্তি পরিচালকের সঙ্গে ১৯৯২ সালে 'অন্তর্ধান' ছবি দিয়ে ডেবিউ করেন তিনি। বাঙালি পর্দায় 'ফেলুদা' বলতে এখনও তাঁর মুখ মনে করেন। অভিনয় করেছেন 'কাকাবাবু'র চরিত্রেও। শুধু বাংলা নয়, কাজ করেছেন হিন্দি ছবিতেও। এমনকী তিনি কাজ সেরেছেন বাংলাদেশের প্রজেক্টেও। 

আরও পড়ুন: Amazon Prime Videos: একসঙ্গে ৬৯ নতুন মুক্তির ঘোষণা, অ্যামাজন প্রাইম ভিডিওর আগামী প্রজেক্টের সম্পূর্ণ তালিকা

গত বছর কাজের ফাঁকে, ছবির সেটেই সন্দীপ রায় পালন করেন জন্মদিন। নতুন ছবি 'নয়ন রহস্য'-র শ্যুটিংয়ের ফাঁকে এখনের ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে একই দিনে জন্মদিন পালন করেন তিনি। তবে এই প্রথম নয়, এর আগে সন্দীপ রায়ের দীর্ঘদিনের ফেলুদা সব্যসাচী চক্রবর্তীর জন্মদিনের সঙ্গেও মিলে যায় তাঁর জন্মদিনের তারিখ। ইন্ডাস্ট্রির আদরের 'বেণুদা'র সঙ্গে তখনও সেটে পালন করতেন তাঁরা জন্মদিন। এখন সকলেই প্রার্থনা করছেন যেন দ্রুত সেরে উঠে বাড়ি ফিরে আসেন সব্যসাচী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget