এক্সপ্লোর

Sonu Sood on Social Media: সোনু সুদের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় টাকা চাওয়ার অভিযোগ, সতর্ক করলেন অভিনেতা

সোনু সুদের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় টাকা চাওয়ার অভিযোগ। পুলিশে অভিযোগ জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সতর্ক করলেন অনুরাগীদের।

কলকাতা: সোনু সুদের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় টাকা চাওয়ার অভিযোগ। পুলিশে অভিযোগ জানালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় সতর্ক করলেন অনুরাগীদের।

তিনি করোনাকালের 'মসিহা'। সোনু সুদ। বলিউডের খলনায়ক এখন বাস্তবে অনেকেই কাছেই নায়ক। অক্সিজেন, বেড, রেমডিসিভির, চিকিৎসা, খাবার, পরিবহণ... মুশকিল আসান সোনু সুদ। সাহায্যের আবেদন এলেই যথাসাধ্য চেষ্টা করছেন তিনি। সম্প্রতি নিজেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছেন। কিন্তু থেমে থাকেনি তাঁর সাহায্য। করোনা পরিস্থিতিতেও ক্রমাগত চিকিৎসার ব্যবস্থা করে যাচ্ছেন তিনি। একেবারে প্রথম বছরের মতই দ্বিতীয় বছরে মানুষের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছেন তিনি। 

গত রবিবারই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন সোনু। সেখানে দেখা যায়, সারি দিয়ে রাখা রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর। সমস্ত যত্ন করে প্য়াকিং করা। ভিডিও শেয়ার করে সোনু লেখেন, 'অক্সিজেন আসছে'। সোনুর এই ভিডিওতে যথারীতি নেটাগরিকরা উপচে দিয়েছেন প্রশংসা। সোনুর শেয়ার করা এই ভিডিও যেন দিল্লির মানুষের কাছে ভরসার ছবি।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন সোনু সুদ। সেখানে দেখা যায় একটি কার্ডে সোনু সুদের ছবি ও নাম ব্যবহার করে ডোনেশান চাওয়া হচ্ছে। এক টাকা থেকে শুরু করে যাঁর যেমন ইচ্ছা তত টাকা পাঠাতে বলা হয়েছে একটি বিশেষ ফোন পে নম্বরে। সেইসঙ্গে লেখা হয়, কোভিড মহামারির সঙ্গে লড়াই করার জন্য সোনু সুদ ফাউন্ডেশানের আপনার সাহায্য জরুরি। ব্যবহার করা হয়েছে সোনু সুদের ছবি ও ফাউন্ডেশানের লোগো ও।

এই কার্ডটিকে ভুয়ো বলে ঘোষণা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন সোনু সুদ। সেইসঙ্গে লেখেন, 'এমন কোনও ঘটনা ঘটলে দয়া করে আপনার কাছের থানায় অভিযোগ জানান।' সেইসঙ্গে সোনু সুদ আরও জানান যে, সোনু সুদ ফাউন্ডেশান কেবলমাত্র যাঁদের প্রয়োজন তাঁদের সাহায্য করে। কোনওরকম টাকা চায়নি এই সংস্থা।

দেশের বিভিন্ন স্থানে জোগানের ব্যবস্থা করতে ফ্রান্স ও অন্যান্য দেশ থেকে অক্সিজেন প্ল্যান্ট আনছেন সোনু। দিল্লি ও মহারাষ্ট্র সহ দেশের সর্বাধিক করোনা বিধ্বস্ত রাজ্যগুলিতে অনন্ত চারটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছেন সোনু সুদ। তিনি বলেছেন, অক্সিজেন সিলিন্ডারের অভাবে বহু মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে পেয়েছি এবং সেগুলি লোকজনকে দেওয়া হচ্ছে। এই অক্সিজেন প্ল্যান্টগুলি থেকে  হাসপাতালগুলিতে সরবরাহের পাশাপাশি অক্সিজেন সিলিন্ডারগুলি ভর্তি করা যাবে। এর ফলে কোভিড আক্রান্ত রোগীদের জন্য সেগুলি কাজে আসবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget