এক্সপ্লোর

Ditipriya Roy Birthday: হাজির ৪টে কেক, পরিবারের সঙ্গেই জন্মদিন পালন দিতিপ্রিয়ার

আজ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্মদিন। বিশেষ দিনটা বাবা-মা সহ খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গেই কাটালেন তিনি

কলকাতা: হলুদ আলোয় ঝলমল করছে অন্ধকার ঘরের একটা কোন। সেখানে টেবিলের ওপর হাজির একটা নয়, ৪টে কেক! আর টেবিলের উল্টো দিকে কালো পোশাকে বসে হাসছেন বার্থ-ডে গার্ল। তাঁকে ঘিরে রয়েছে পরিবার। আজ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্মদিন। বিশেষ দিনটা বাবা-মা সহ খুব কাছের কয়েকজন মানুষের সঙ্গেই কাটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন ভালোলাগার কথা।

শেষ 'টিন-এজ'- এ পা দিলেন দিতিপ্রিয়া। ১৯ বছর বয়স হল তাঁর। বিশেষ দিনটা পরিবারের সঙ্গেই কাটালেন দিতিপ্রিয়া। প্রথমে ম্যাজিক ক্যান্ডেলের আলো, চারটে কেকের এক একটা করে কাটলেন। সবার প্রথমে কেক তুলে দিলেন মায়ের মুখে, তারপর পরিবারের বাকি সবার মুখে। সবাই শুভেচ্ছা, আদরে ভরিয়ে দিলেন তাঁকে। বয়স বেড়েও পরিবারের সবচেয়ে ছোট দিতিপ্রিয়া।

কেক কাটা শেষ করে নিজের হাতে ক্যামেরা তুলে ছিলেন ছোটপর্দার 'রানিমা'। তারপর একে একে আলাপ করিয়ে দিলেন পরিবারের সবার সঙ্গে। হাজির ছিলেন তাঁর দাদা, দিদি, মা, বাবা ও অন্যান্য গুটিকয়েক আত্মীয়। অবশ্য়ই গোটা অনুষ্ঠানে হাজির ছিল দিতিপ্রিয়ার ছোট্ট পোষ্য পপকর্ন। তার কথাও উল্লেখ করতে ভুললেন না দিতিপ্রিয়া।

সদ্যই ধারাবাহিক রানি রাসমনি শেষ করেছেন দিতিপ্রিয়া। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিকের প্রায়কেন্দ্র ছিলেন দিতিপ্রিয়াই। এর ফাঁকে কয়েকটা ছবিতেও অভিনয় করে ফেলেছেন তিনি। ধারাবাহিক শেষের পর এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া বলেছিলেন,  'আমার ছোটপর্দা থেকে একটু বিরতি নেওয়ার ইচ্ছা রয়েছে। রানিমা-র চরিত্রের অভ্যেসটা কাটাতে একটু সময় লাগবে। তবে ছবিতে কাজ করব। অচেনা উত্তম ছবির শ্যুটিং চালু হয়েও কোভিড পরিস্থিতির জন্য আপাতত বন্ধ রয়েছে। পাভেলের সঙ্গে একটা নতুন ছবিতে কাজ করব। মায়ামৃগয়া ছবিতেও কাজ করব। পরিস্থিতি স্বাভাবিক হোক। বব বিশ্বাস আর অভিযাত্রীকের মুক্তিও তো আটকে রয়েছে।'

আপাতত নতুন কাজে হাত দিয়েছেন দিতিপ্রিয়া। বাংলা ওয়েবসিরিজ 'তানসেনের তানপুরা'-তে অভিনয় করবেন তিনি।

২০১৯ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসিরিজ ছিল এটি। এরপর দর্শকদের কাছে আবেদনেই ফিরিয়ে আনা হয় 'তানসেনের তানপুরা' র দ্বিতীয় পর্বও। কিন্তু এবার নতুন চমক নিয়ে আসতে চলেছে তৃতীয় পর্ব। সিরিজের প্রধান চরিত্র আলাপ ও শ্রুতির সঙ্গে এবার তানপুরার সন্ধান চালাবেন দিতিপ্রিয়াও।

প্রকাশ্যে এসেছে ওয়েবসিরিজে দিতিপ্রিয়ার প্রথম লুকও। লম্বা স্কার্ট ও সাদা টপে ঝলমল করছেন দিতিপ্রিয়া। কখনও আবার ওয়েস্টার্ন পোশাকেও দেখা গিয়েছে তাঁকে। 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget