এক্সপ্লোর

লকডাউনে কাজ হারানো ছোটখাট কলাকুশলীদের চার মাসের ভাড়া মকুব করলেন এই বলিউড অভিনেত্রী

অমৃতার বাড়িতে ভাড়া দিয়ে থাকেন কয়েকজন। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জীবন-জীবিকা থমকে গিয়েছে। বাড়িভাড়া মেটানোর সাধ্য নেই অনেকের।

মুম্বই: নোভেল করোনাভাইরাস সংক্রমণ ছড়ানো রুখতে চালু হওয়া লকডাউনে জীবিকা খুইয়ে চরম বিপদে পড়া ইন্ডাস্ট্রির অসংখ্য কলাকুশলী, কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রথম সারির তারকারা। তাঁদের আর্থিক সাহায্য করেছেন। আবার সোনু সুদের মতো কেউ কেউ দায়িত্ব নিয়ে দেশের নানা শহরে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাসে, বিমানে নিজেদের ঘরে পাঠিয়ে সামাজিক সচেতনতার নজির গড়েছেন। এমনই মানবিক মুখ দেখা গেল বলিউড অভিনেত্রী অমৃতা রাওয়ের সিদ্ধান্তে। অমৃতার বাড়িতে ভাড়া দিয়ে থাকেন কয়েকজন। লকডাউনে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের জীবন-জীবিকা থমকে গিয়েছে। বাড়িভাড়া মেটানোর সাধ্য নেই অনেকের। অমৃতা মার্চ থেকে জুলাই-তাঁদের চার মাসের বাড়িভাড়া মকুবের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, আমার ভাড়াটেদের কয়েকজন ফ্রিল্যান্স পেশায় যুক্ত। কেউ অভিনয় করেন, কেউ সিনেমোটোগ্র্যাফি করেন। এমন পেশায় নির্দিষ্ট মাসিক রোজগারের গ্যারান্টি নেই। অতিমারী আমাদের সবাইকে চরম সঙ্কটে ফেলেছে। তাঁরা ভেবেছেন, বাড়িতে পরিবারের কাছে ফিরে গেলে তুলনামূলক নিরাপদ থাকবেন। আমার মনে হয়েছে, এই পরিস্থিতিতে ওঁদের কষ্ট উপলব্ধি করে আমার পক্ষে যতটা বেশি সম্ভব, সাহায্য করা উচিত। অমৃতা একইসঙ্গে বলেছেন, তবে যেসব ভাড়াটে ফ্ল্যাট দখল করে রেখেছেন, কাজ হারাননি, তাঁদের লকডাউনের অজুহাত দেখিয়ে বাড়িভাড়া ফেলে রেখে অকারণে বাড়িওয়ালাকে সমস্যায় ফেলাও উচিত নয়, যা লকডাউনে একটা বড় অত্যাচার হয়ে উঠেছে। নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘ঠাকরে’-তে শেষ দেখা গিয়েছিল অমৃতাকে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget