এক্সপ্লোর

Ileana D'Cruz: 'বিবাহিত জীবন সুন্দর...', মাইকেলের সঙ্গে বিয়ের জল্পনায় সিলমোহর ইলিয়ানা ডি'ক্রুজের

Ileana D'Cruz Marriage: এর আগে শোনা যায়, ইলিয়ানা ডি'ক্রুজ ও মাইকেল ডোলান ২০২৩ সালের ১৩ মে বিয়ে সেরেছেন। তবে সেই দাবিগুলিতে না কখনও সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী, না কখনও অস্বীকার করেছিলেন।

নয়াদিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে 'দো অউর দো পেয়ার' (Do Aur Do Pyaar)। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন বিদ্যা বালান, ইলিয়ানা ডি'ক্রুজ (Ileana D'Cruz), প্রতীক গাঁধী, সেনধিল রামামুর্তি। গতবছর অগাস্ট মাসে মা হয়েছেন অভিনেত্রী ইলিয়ানা। বেশ কিছুদিন ধরেই জল্পনা, প্রেমিক মার্কিনি মাইকেল ডোলানকে (Michael Dolan) শীঘ্রই বিয়ে করবেন নায়িকা। তবে এতদিন কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এবার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। 

'স্বামী' মাইকেল প্রসঙ্গে ইলিয়ানা

সম্প্রতি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের সঙ্গে কথোপকথনে ইলিয়ানা ডি'ক্রুজকে মাইকেল ও তাঁর সমর্থন প্রসঙ্গে প্রশ্ন করা হয়। ইলিয়ানা এই প্রসঙ্গে বলেন, 'বিবাহিত জীবন খুব ভাল কাটছে। ওঁর সম্পর্কে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করি তা বলা কঠিন। ভীষণভাবে ভাবতে হবে, কারণ আমার মনে হয় প্রত্যেকবার আমি একটা করে উত্তর খুঁজে বের করি, আর তার পরেরদিন আরও ভাল একটা কোনও ঘটনা ঘটে। ও আমাকে আমার সবচেয়ে খারাপ, এক্কেবারে খারাপ সময়ে দেখেছে। ও আমাকে কিছু ভাল মুহূর্তেও দেখেছে। ও প্রথম দিন থেকেই আমার সঙ্গে অবিচল হয়ে রয়েছে। ভালবাসার অবিচল উৎস এবং ও থেকে গিয়েছে। অদ্ভূতভাবে, এটা 'দো অউর দো পেয়ার' ছবির সংলাপের মতো, ও যেন প্রত্যেকদিন নতুন করে দেখা দেয়।' 

একাধিক সূত্রে দাবি করা হয় যে, ইলিয়ানা ডি'ক্রুজ ও মাইকেল ডোলান ২০২৩ সালের ১৩ মে বিয়ে সেরেছেন। তবে সেই দাবিগুলিতে না কখনও সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী, না কখনও অস্বীকার করেছিলেন।

আরও পড়ুন: Rupankar on Anirban: তাঁর জন্যই মেয়ের কাছে আদর-যত্ন পাচ্ছেন, রূপঙ্করের 'ত্রাতা মধুসূদন' অনির্বাণ!

গত বছর, ১ অগাস্ট, পুত্র সন্তানের জন্ম দেন 'বরফি' অভিনেত্রী। নাম রাখেন, কোয়া ফিনিক্স ডোলান। ওই মাসের ৫ তারিখ, নিজের সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সুখবর দেন তিনি, শেয়ার করেন সদ্যোজাতের ছবিও। চোখ বুজে একরত্তি তখন ঘুমের দেশে। পুচকের সাদাকালো একটি ছবি পোস্ট করেন নতুন মা ইলিয়ানা। ১ অগাস্ট জন্ম হয় কোয়া ফিনিক্স ডোলানের। জীবনের মাতৃত্বের অধ্যায় শুরু করেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'আমাদের আদরের সন্তানকে পৃথিবীতে আনতে পেরে আমরা ঠিক কতটা আনন্দিত তা শব্দে বোঝানো কঠিন। হৃদয়ে ভরে উঠেছে।' 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Manasi Ghosh: টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
টলিউডে প্রথম প্লেব্যাক ইন্ডিয়ান আইডল খ্যাত মানসী ঘোষের, কোন সিনেমায় কাজ করছেন গায়িকা?
Tollywood News: নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
নতুন সিনেমায় অনিন্দিতা-রণজয়, প্লেব্যাকের চমক সুনিধি চৌহান!
Aamir Khan Marriage: বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
বৃষ্টিভেজা বিকেলে সইসাবুদের বিয়ে সারলেন আমির-গৌরী, আসরে হাজির প্রাক্তন স্ত্রী-সন্তানেরাও!
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget