এক্সপ্লোর

Celebrities on Yoga: সারার শরীরচর্চার সঙ্গী জাহ্নবী, সোশ্য়ালে ভাইরাল ভিডিও

রুপোলি পর্দার দুই ফিটনেস ফ্রিক নায়িকা তাঁরা। দুজনেই স্টারকিডও। সারা আলি খান ও জাহ্নবী কপূর। আর একবার জিম ছেড়ে একসঙ্গে শরীরচর্চায় ব্যস্ত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার ভিডিও শেয়ার করলেন সারা নিজেই। ধরা পড়ল দুই নায়িকার বন্ধুত্বের ঝলক।

মুম্বই: রুপোলি পর্দার দুই ফিটনেস ফ্রিক নায়িকা তাঁরা। দুজনেই স্টারকিডও। সারা আলি খান ও জাহ্নবী কপূর। আর একবার জিম ছেড়ে একসঙ্গে শরীরচর্চায় ব্যস্ত তাঁরা। সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার ভিডিও শেয়ার করলেন সারা নিজেই। ধরা পড়ল দুই নায়িকার বন্ধুত্বের ঝলক।

লকডাউনেও নিজের শরীরের খেয়াল রাখতে ব্যস্ত সারা আলি খান। সঙ্গী জাহ্নবী। করোনা পরিস্থিতিতে বন্ধ জিম। কিন্তু তাই বলে কি শরীরচর্চা করা যাবে না! নিজের বাড়ির খোলা জায়গাতেই শরীরচর্চা করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেন সারা আলি খান। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। অনুরাগীদের কমেন্ট উপচে পড়ছে সেই ভিডিওতে। ইতিমধ্যেই ওয়ান মিলিয়ানেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে।

কয়েক মাস আগেই তাঁর যোগভ্যাসের একটি অনবদ্য ভিডিও শেয়ার করেছিলেন সারা। সেই ভিডিওতে তাঁকে শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। শেয়ার করার পর এই ভিডিওটি প্রায় ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর সেইসঙ্গে নেটিজেনরা প্রচুর সংখ্যায় কমেন্ট করতে ভুলছেন না। ভিডিওতে সারাকে কাপড়ের দড়ির সাহায্যে বিশেষভাবে ঝুলন্ত অবস্থায় যোগ করতে দেখা যাচ্ছে। আসলে নিজেকে ফিট রাখতে যোগাভ্যাসের এটাও একটা পদ্ধতি। সারা এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছিলেন, 'উইক এন্ডে ঝুলন্ত অবস্থায়'। আগামীতে 'অতরঙ্গী রে' ছবিতে অভিনয় করতে দেখা যাবে সারা আলি খানকে। 

অন্যদিকে সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জাহ্নবী কপূর অভিনীত 'গুন্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল'। হাতে রয়েছে বেশ অনেকগুনি নতুন ছবি। এর মধ্যে 'রুহি' অন্যতম। সারা জাহ্নবীর বন্ধুত্বের কথা বলিউডে নতুন নয়। হামেশাই একসঙ্গে পার্টিতে দেখা যায় এই দুই স্টারকিডকে। সম্প্রতি মায়ের সঙ্গে শহরের বাইরে পাড়ি দিয়েছেন সারা। মা অমৃতার সঙ্গে চিরকালই ভালো সম্পর্ক সারার। অন্যদিকে করিনা কপূরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে তাঁর। বরুণ ধবনের সঙ্গে অভিনীত সারার কুলি নম্বর ওয়ান ওটিটিতে মুক্তি পেয়েছিল। ছবিটি অনুরাগীদের পছন্দ হয়।

 

সেরা শিরোনাম

Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget