এক্সপ্লোর

Jasmine Bhasin: 'যন্ত্রণা হচ্ছে, দেখতে পাচ্ছি না', অভিনেত্রী জসমিন ভাসিনের কর্নিয়ায় ক্ষত, চলছে চিকিৎসা

Jasmine Bhasin Health: চোখে কনট্যাক্ট লেন্স পরে বিপত্তি। কর্নিয়ার ক্ষতি হয়েছে অভিনেত্রী জসমিন ভাসিনের। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ১৭ জুলাই থেকে এই সমস্যা শুরু হয় তাঁর।

নয়াদিল্লি: 'চোখে দেখতে পাচ্ছি না'। গুরুতর বিপদে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জসমিন ভাসিন (Jasmine Bhasin)। কনট্যাক্ট লেন্স পরে বিপত্তি। অভিনেত্রীর কথায় চোখের কর্নিয়া 'নষ্ট' (corneas got damaged) হতে বসেছে তাঁর। চিকিৎসা চলছে আপাতত তাঁর। 

চোখের কর্নিয়া 'নষ্ট' হওয়ার পথে, গুরুতর অসুস্থ জসমিন ভাসিন

চোখে কনট্যাক্ট লেন্স পরে বিপত্তি। কর্নিয়ার ক্ষতি হয়েছে অভিনেত্রী জসমিন ভাসিনের। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ১৭ জুলাই থেকে এই সমস্যা শুরু হয় তাঁর। একটি ইভেন্টের জন্য তিনি লেন্সটি পরেন। যদিও, ধীরে ধীরে তাঁর চোখে ব্যথা হতে শুরু করে, যা বাড়াবাড়ি হয়ে এমন পর্যায়ে যায় যখন আর কিছুই দেখতে পাচ্ছিলেন না তিনি। 

জসমিন বলেন, '১৭ জুলাই আমি দিল্লিতে একটি ইভেন্টের জন্য, তৈরি হচ্ছিলাম। আমি জানি না লেন্সে যে কী গণ্ডগোল ছিল, কিন্তু পরার পর, চোখে ব্যথা হতে শুরু করে, এবং ধীরে ধীরে তা বেশ বাজে অবস্থায় পৌঁছয়। দৌড়ে ডাক্তারের কাছে যেতে চাইছিলাম কিন্তু যেহেতু আমি কাজে ছিলাম, ইভেন্টটা সেরে, তারপর ডাক্তারের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিই। ইভেন্টে আমি সানগ্লাস পরেছিলাম, এবং খানিক পরে আমি আর কিছু দেখতে পাচ্ছিলাম না, তখন আমার টিম সাহায্য করে আমাকে সবকিছু সামাল দিতে।'

তিনি আরও বলেন, 'রাতের দিকে, আমরা চোখের ডাক্তারের কাছে যাই, তিনি বলেন যে আমার কর্নিয়ার ক্ষতি হয়েছে এবং চোখে ব্যান্ডেজ বেঁধে দেন। এরপরের দিন, আমি মুম্বই ফিরে এসে এখানে চিকিৎসা চালিয়ে যাই। খুব যন্ত্রণা হচ্ছে। চিকিৎসকেরা বলেছেন আগামী ৪-৫ দিনের মধ্যে সেরে উঠব, কিন্তু ততদিন চোখের ভাল করে যত্ন নিতে হবে। সেটা একেবারেই সহজ নয় কারণ আমি কিছু দেখতে পাচ্ছি না, যন্ত্রণায় ঘুমও হচ্ছে না। সৌভাগ্যবশত, কোনও কাজ পিছিয়ে দিতে হয়নি আমাকে। কয়েকদিনের মধ্যে সেরে উঠে কাজে ফিরতে পারব বলে আশা রাখছি।' আজ খানিক আগে নিজের ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে তিনি লেখেন, 'এখন ভাল আছি আর সেরে উঠছি। সমস্ত ভালবাসা ও আশীর্বাদের জন্য ধন্যবাদ'। ছবিতে তাঁর চোখে কালো চশমা দেখা গেল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)


Jasmine Bhasin: 'যন্ত্রণা হচ্ছে, দেখতে পাচ্ছি না', অভিনেত্রী জসমিন ভাসিনের কর্নিয়ায় ক্ষত, চলছে চিকিৎসা

আরও পড়ুন: Shovan-Sohini-Swastika: নতুন জীবন শুরু শোভন-সোহিনীর, এদিকে জীবনে বড় পরিবর্তন আনলেন স্বস্তিকাও!

২০১১ সালে তামিল ছবি 'ভানম'-এর হাত ধরে ডেবিউ করেন জসমিন ভাসিন। 'তশন-এ-ইশক' ধারাবাহিকে ট্যুইঙ্কল তানেজার চরিত্রে এবং 'দিল সে দিল তক' ধারাবাহিকে তেনি ভানুশালির চরিত্রে সবচেয়ে বেশি খ্যাতি লাভ করেন। 'খতরোঁ কে খিলাড়ি ৯', 'বিগ বস ১৪'-এর মতো রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছেন তিনি। এখন তিনি অভিনেতা আলি গনির সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget