এক্সপ্লোর

Khushi Kapoor: ঠোঁটে-নাকে অস্ত্রোপচার করিয়েছেন, সোশ্যাল পোস্টে স্বীকার খুশি কপূরের, প্রশংসা নেটিজেনদের

Khushi Kapoor Update: কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেত্রী খুশি কপূরের ছোটবেলার ছবি। যা দেখে নেটিজেনদের দাবি, তাঁর মুখের আমূল পরিবর্তন ঘটেছে। এবার নিজেই জবাব দিলেন অভিনেত্রী।

নয়াদিল্লি: বলিউডে পা রেখেই 'স্টিরিওটাইপ' (Stereotype) ভাঙলেন শ্রীদেবী কন্যা খুশি কপূর (Khushi Kapoor)। এক্কেবারে টাটকা পদক্ষেপ, সর্বসমক্ষে অভিনেত্রী স্বীকার করে নিলেন যে তিনি মুখে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) করিয়েছেন। তাঁর ছোটবেলার মুখের সঙ্গে যখন এই সময়ের মুখের 'অমিল' নিয়ে শোরগোল নেটদুনিয়ায়, তখনই সাহসী পদক্ষেপ খুশির। 

মুখে প্লাস্টিক সার্জারি করানোর কথা স্বীকার করে নিলেন অভিনেত্রী খুশি কপূর

কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে অভিনেত্রী খুশি কপূরের ছোটবেলার ছবি। যা দেখে নেটিজেনদের দাবি, তাঁর মুখের আমূল পরিবর্তন ঘটেছে। অনেকের এও দাবি ছিল মুখে ছুরি কাঁচি না চালালে, এমন পরিবর্তন সম্ভব নয়। মজার বিষয় হল একটি পোস্টে অভিনেত্রী নিজেই সেই কথা অকপটে স্বীকার করে নিলেন। 

খুশি কপূরের একটি পুরনো ভিডিও পোস্ট করা হয় একটি পেজ থেকে। সেখানে দেখা যাচ্ছে শ্রীদেবীর সঙ্গে রয়েছেন, যখন খুশির বয়স বেশ কম। তার সঙ্গে কোলাজ করে তৈরি হয়েছে খুশির প্রথম ছবি 'দ্য আর্চিস'-এর প্রিমিয়ারের ঝলক। সেই ভিডিওৎ কমেন্টেই অকপট অভিনেত্রী। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ᴋʜᴜsʜɪʟᴏᴏ 🤍 (@archivekhushii)

এই পোস্টের কমেন্টে এক নেটিজেন কমেন্ট করেন, 'আমি সত্যি বলছি, খুশিকে যেমন দেখতে ছিল তার সঙ্গে এখনও ওঁর অনেক মিল রয়েছে। মানে কেবলমাত্র মনে হচ্ছে যে উনি শুধু ওজন ঝরিয়েছেন।' এর উত্তরে একজন মনে করিয়ে দেন যে তখন ওঁর বয়স মাত্র ১২ ছিল, এবং তাঁর দাঁতে ব্রেস ছিল। এই কমেন্ট থ্রেডেই উত্তর দেন খোদ খুশিই। তিনি লেখেন, 'লিপ ফিলার আর নোজ, হা হা হা'। অর্থাৎ নিজের মুখেই স্বীকার করেন তিনি যে তাঁর ঠোঁটে ফিলার করানো এবং নাকেও অস্ত্রোপচার করিয়েছেন। 


Khushi Kapoor: ঠোঁটে-নাকে অস্ত্রোপচার করিয়েছেন, সোশ্যাল পোস্টে স্বীকার খুশি কপূরের, প্রশংসা নেটিজেনদের

খুশি কপূরের কমেন্টের স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা অবশ্য অভিনেত্রীর এমন সরল স্বীকারোক্তিতে বেশ খুশিই হয়েছেন। একজন লেখেন, 'এটা সত্যি, আমি ক্রসচেক করলাম। ভাল লাগল দেখে যে তিনি নিজে স্বীকার করছেন। ওঁর টাকা, নিজের জন্য করিয়েছেন এবং সেটাকে প্রাকৃতিক বলে দাবিও করছেন না তো আশা করছি 'প্লাস্টিক' ঘৃণা বন্ধ হবে এবার।' কেউ কেউ আবার খুশির সঙ্গে তাঁর দিদি, অভিনেত্রী জাহ্নবী কপূরের তুলনাও টানলেন।

আরও পড়ুন: Arshad-Prabhas: প্রভাসকে 'জোকার' কটাক্ষ! সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার অভিনেতা আরশাদ ওয়ারসি

শ্রীদেবী ও বনি কপূরের কন্যা, জাহ্নবী কপূরের বোন, পরিবারের ধারা বজায় রেখে পা দিয়েছেন অভিনয় জগতে। জোয়া আখতারের 'দ্য আর্চিস' ছবির হাত ধরে ডেবিউ সারেন তিনি। যদিও ওই ছবি মুক্তি পায় ওয়েব প্ল্যাটফর্মে। বড়পর্দায় ডেবিউ এখনও হয়নি খুশির। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget