এক্সপ্লোর

Koel Appeals Fans: ইয়াস বিধ্বস্ত মানুষের কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবেন কোয়েল

ইয়াস বিধ্বস্তদের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোয়েল মল্লিক। অন্ন বস্ত্রহীন মানুষদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলে তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদেরও এগিয়ে আসার আর্জি জানালেন কোয়েল।

কলকাতা: ইয়াস বিধ্বস্তদের দিকে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন কোয়েল মল্লিক। অন্ন বস্ত্রহীন মানুষদের কাছে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নিলে তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদেরও এগিয়ে আসার আর্জি জানালেন কোয়েল।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি পোস্ট করেন কোয়াল মল্লিক। সেখানে তিনি লেখেন, 'উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড়ের প্রকোপে মানুষ আজ অন্ন বস্ত্রহীন। ঘরবাড়ি তছনছ হয়ে যাওয়ার দরুণ লজ্জা নিবারণের সামান্য কাপড়টুকুও তাঁদের কাছে নেই। এই সমস্ত মানুষগুলোর জন্য আমার আগামী ৬ জুন জামাকাপড় জোগাড় করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সবার কাছে অনুরোধ, আপনাদের বাড়িতে যদি কিছু পুরনো জামাকাপড় থাকে, এবং শুকনো খাবার যেমন চিঁড়ে, গুঁড়ো দুধ অন্য কিছু, এর সঙ্গে সাধারণ কিছু ওষুধ ও স্যানিটারি ন্যাপকিন, সাবান আমাদের দিন বা জানান, যাতে আমরা সেগুলো পীড়িত মানুষগুলোর কাছে পৌঁছে দিতে পারি।' এই বিবৃতির সঙ্গে যোগাযোগের নম্বরও দেন কোয়েল মল্লিক।

কোয়েলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। তবে কোয়েলই প্রথম নয়, টলিউডের একাধিক তারকা হাত বাড়িয়ে দিয়েছেন ইয়াসে বিপর্যস্ত মানুষদের দিকে। আজই পাথরপ্রতিমায় ত্রাণ নিয়ে গিয়েছিলেন যীশু সেনগুপ্ত। জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন অনুপম রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁদের সংস্থাও। বিভিন্ন জায়গায় ঘুরে ত্রাণ বিলি করছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। ত্রাণ বিলি করেছেন গার্গী রায়চৌধুরীও।

এই বছরেই অভিনেত্রীর জন্মদিনে তাঁর সংস্থা ‘ইওর কোয়েল’ পৌঁছে গিয়েছিল এক অনাথআশ্রমে। কোয়েল নিজে সেখানে থাকা শিশুদের সঙ্গে নেটমাধ্যমে সরাসরি কথা বলেন। শুভেচ্ছা জানান। শিশুদের মুখে হাসি ফোটাতে ভালমন্দ খাবার, কেক, চকোলেটের ব্যবস্থাও সংগঠনের মাধ্যমে করেছিলেন তিনিই।

ইতিমধ্যেই ইয়াস বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন সেই অভিনেতা-অভিনেত্রীরা যাঁদের রাজনৈতিক পরিচয় রয়েছে। মিমি চক্রবর্তী থেকে শুরু করে সোহম চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক সহ অনেকেই পৌঁছে গিয়েছেন ঝড়ে বিপর্যস্ত হয়ে যাওয়া এলাকায়। মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের হাতে তুলে দিয়েছেন ত্রাণ।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget