এক্সপ্লোর

Khushbu Sundar: 'যে হাতে আমাকে শক্ত করে ধরার কথা ছিল সেই হাতেই...', বাবার হাতে যৌন হেনস্থা প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী-রাজনীতিক

Entertainment News: সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'কে হেমা রিপোর্ট' যেখানে উল্লেখ করা হয়েছে ইন্ডাস্ট্রির সিংহভাগ মহিলাকর্মীরাই যৌন হেনস্থার শিকার হন। এই আবহে মুখ খুললেন অভিনেত্রী রাজনীতিক খুশবু সুন্দর।

নয়াদিল্লি: মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Malayalam Film Industry) টালমাটাল পরিস্থিতি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে 'কে হেমা রিপোর্ট' (K Hema Committee Report) যেখানে উল্লেখ করা হয়েছে ইন্ডাস্ট্রির সিংহভাগ মহিলাকর্মীরাই যৌন হেনস্থার শিকার হন। এমনকী নানা ধরনের অত্যাচারেরও সম্মুখীন হন তাঁরা। পরিস্থিতি খতিয়ে দেখে তদন্তের জন্য হস্তক্ষেপ করেছে কেরল সরকার (Kerala Government)। এই আবহেই এবার বিস্ফোরক অভিনেত্রী রাজনীতিক খুশবু সুন্দর (Khushbu Sundar)। জানালেন নিজের 'মি টু' অভিজ্ঞতা। 

এক্স হ্যান্ডলে পোস্ট, নিজের 'যৌন হেনস্থা'র শিকার হওয়ার অভিজ্ঞতা জানালেন খুশবু

২০১৭ সালে এক অভিনেত্রীর হেনস্থার শিকার হওয়া নিয়ে অভিযোগ দায়ের হতেই তৈরি হয় 'কে হেমা কমিটি'। এই কমিটির, ২৩৫ পাতার সম্পূর্ণ তথ্য প্রকাশ্যে আনা হয়েছে গত সপ্তাহে। যার ছত্রে ছত্রে মহিলাকর্মীদের যৌন হেনস্থা, শোষণ, নিপীড়ণের মুহূর্ত লিপিবদ্ধ। এই আবহে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন খুশবু সুন্দর, লেখেন, 'কৃতজ্ঞতা জানাই সেইসব নারীদের যাঁরা নিজেদের পায়ে দাঁড়িয়ে বিজয়ী হয়েছেন।'

তিনি আরও লেখেন, 'নির্যাতন, যৌন সুবিধা চাওয়া, এবং আশা করা যে মহিলারা আপোস করবে তাঁদের কর্মজীবনকে ত্বরান্বিত করার জন্য তা প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান। কেন আশা করা হয় যে মহিলারাই এমন পরিস্থিতির সম্মুখীন হবে? যদিও পুরুষেরাও এমন পরিস্থিতির মুখে পড়েন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারাই এই ক্ষত বয়ে নিয়ে চলে।' সেই সঙ্গে তিনি আরও বলেন, 'কেন তুমি এরকম করলে?' বা 'কোন পরিস্থিতিতে এমন করতে বাধ্য হলে?' এই ধরনের প্রশ্ন তাঁদের অন্দর থেকে ভেঙে দেয়। 

কেন কোনও মহিলা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েও চুপ করে থাকেন অনেকদিন, তা নিয়ে প্রশ্ন করার আগে সেই মহিলার পরিস্থিতিটা একবার সকলের ভাবা উচিত, মন্তব্য খুশবু সুন্দরের। তাঁর কথায়, 'প্রত্যেকের প্রকাশ্যে মুখ খোলার মতো সুবিধা থাকে না'। 

 

খুশবু সুন্দর এদিন পোস্টে এও লেখেন যে তাঁকে অনেকেই জিজ্ঞেস করেন যে তিনি নিজের বাবার দ্বারা নির্যাতনের শিকার নিয়ে মুখ খুলতে এত দেরি করেছিলেন কেন? তিনি লিখছেন, 'আমি মানছি, আমার আরও আগে মুখ খোলা উচিত ছিল। কিন্তু আমার সঙ্গে যা হয়েছিল, তা আমার কেরিয়ার গড়ে তোলার জন্য আপস করা নয়। আমাকে সেই মানুষটা শোষণ করেছিল যার হাত সবচেয়ে শক্ত করে আমাকে ধরার কথা ছিল যদি আমি কখনও পড়ে যাই।'

আরও পড়ুন: 'The Diary of West Bengal': 'দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল' ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা, হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

খুশবু সুন্দর, যিনি জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য, গত বছর জানান যে নিজের বাবার হাতে তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন মাত্র ৮ বছর বয়সে। ১৫ বছর বয়সে তিনি যখন নিজের বাবার বিরুদ্ধে মুখ খোলা শুরু করেন তখন তিনি গোটা পরিবারকে ছেড়ে চলে যান, এমনই জানিয়েছিলেন অভিনেত্রী-রাজনীতিক, একটি টাউন হলে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget