এক্সপ্লোর

Rittika Sen: সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে শুনে ওয়েব সিরিজের অফার ছেড়েছি: ঋত্বিকা

স্বাধীনতা দিবসে নয়া রূপে দর্শকদের কাছে ধরা দেবেন অভিনেত্রী ঋত্বিকা সেন, জানুন বিস্তারিত...

কলকাতা: বাংলা সিনেমার পরিচিত মুখ ঋত্বিকা সেন। তবে নিজেকে এবার শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখছেন না তিনি। ঋত্বিকার মুকুটে এবার নয়া পালক। খুব তাড়াতাড়ি সুরের জগতেও পা রাখছেন অভিনেত্রী। ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন আস্ত একটা গান? কবে মুক্তি পাচ্ছে সেই গান? এবিপি লাইভকে জানালেন অভিনেত্রী নিজেই। 

স্বাধীনতা দিবসে অনুরাগীদের জন্য উপহার নিয়ে আসছেন ঋত্বিকা সেন।  'রোজা' ছবির বিখ্যাত গান 'ভারত হমকো জান সে পেয়ারা হ্যায়'-এ গানটি নিজের গলায় গাইছেন অভিনেত্রী। রেকর্ডিং শেষ হয়েছে ইতিমধ্যেই। ভিডিও শ্যুটিংও সেরে ফেলবেন খুব শীঘ্রই। নতুন প্রজেক্ট নিয়ে বেশ উৎসাহী অভিনেত্রী। তবে প্রিয় অভিনেত্রীর গলায় গান শুনতে আর মাত্র কয়েকদিন অপেক্ষা করতে হবে। ১৫ অগাস্ট মুক্তি পাচ্ছে গানটি। ঋত্বিকা জানিয়েছেন তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলেই শোনা যাবে গানটি।


Rittika Sen: সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে শুনে ওয়েব সিরিজের অফার ছেড়েছি: ঋত্বিকা


Rittika Sen: সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে শুনে ওয়েব সিরিজের অফার ছেড়েছি: ঋত্বিকা

কিন্তু হঠাৎ গানে মন কেন? নায়িকার কথায়, 'সাধারণত আমাদের তো বড় পর্দাতেই দেখা যায়, তবে এখন করোনার জেরে সেই কাজও কম। তাই বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল করব।' এরপরই একটু অন্যরকম কিছু দর্শকদের উপহার দেওয়ার কথা মাথায় আসে তাঁর। 'এমন কিছু করতে চেয়েছিলাম যা মানুষকে ভারতবাসী হিসাবে গর্ববোধ করাবে', বলছেন নায়িকা। 

ঋত্বিকার আক্ষেপ, করোনা আবহে সিনেমা তৈরির সংখ্যা কমেছে। তাই এখন একটা জিনিসই তিনি চাইছেন, যেন এই অতিমারী খুব দ্রুত চলে যায়। তাঁর কথায়, 'সবাই এখন ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। তাই এই অতিমারী পরিস্থিতিতে বড় পর্দায় ছবি রিলিজ করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রযোজকরাও'। 


Rittika Sen: সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে শুনে ওয়েব সিরিজের অফার ছেড়েছি: ঋত্বিকা

ঋত্বিকাকে কবে দেখতে পাওয়া যাবে ডিজিট্যাল প্ল্যাটফর্মে? প্রশ্ন শুনে হেসে নায়িকা বলছেন, 'ওয়েব সিরিজের কাজের অফার এসেছে। তবে ক্যামেরার ধারণা তৈরি হওয়া থেকে আমি সাহসী দৃশ্য এড়িয়ে এসেছি। আমার মনে হয় বাঙালিদের কাছে 'বোল্ড'-টাও খুব মিষ্টতার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে হয়। তাই অনেক ওয়েব সিরিজের গল্প পছন্দ হলেও এত বেশি খোলামেলা দৃশ্য রয়েছে তাতে, যে আমি অফার ছাড়তে বাধ্য হয়েছি।' ঋত্বিকা যোগ করলেন, 'বাংলা ওয়েব সিরিজে সাহসী দৃশ্য এখন প্রবলভাবে দেখা যায়। কিন্তু আমি তেমন চরিত্রে অভিনয়ে করতে চাই না।' তবে একইসঙ্গে তিনি জানান মনের মতো, অন্যরকম কোনও চরিত্র পেলে নিশ্চয়ই কাজ করবেন।

পাইপলাইনে এখন বেশ কিছু ছবি। শ্যুটিং শেষ হয়েও আটকে রয়েছে বলে জানাচ্ছেন ঋত্বিকা। এর মধ্যে দুটি ছবির এখনও নাম ঠিক হয়নি। যার মধ্যে একটা ছবির শ্যুটিং এখনও বাকি। এছাড়া আকাশ মালাকার পরিচালিত 'প্রথমবারের প্রথম দেখা' ছবিও মুক্তির অপেক্ষায়। সেখানে স্কুলছাত্রীর চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে। তাছাড়া নীহাল দত্তের একটি সিনেমাও শ্যুট হয়ে এখন মুক্তির অপেক্ষায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget