এক্সপ্লোর

Samantha Ruth Prabhu: জীবনের নতুন অধ্যায়ের সূচনা, প্রযোজনায় পা রাখলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

Production House: এদিন সংস্থার লোগো লঞ্চ করে অভিনেত্রী লেখেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়া।' কী নাম তাঁর সংস্থার?

নয়াদিল্লি: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। রবিবার, নিজের নতুন প্রযোজনা সংস্থার (production house) কথা ঘোষণা করলেন অভিনেত্রী। কী নাম রাখলেন নিজের সংস্থার? জানালেন সবটাই। 

প্রযোজনায় পা রাখলেন সামান্থা

রবিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই লিখলেন তাঁর প্রযোজনা সংস্থার নাম 'ট্রালালা মুভিং পিকচার্স' (Tralala Moving Pictures)। সেই সঙ্গে তিনি এও জানান যে তাঁর সংস্থা আপাতত হায়দরাবাদের 'মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস' নামক এক বিনোদন সংস্থার সঙ্গে কাজ করছে। 

এদিন সংস্থার লোগো লঞ্চ করে অভিনেত্রী লেখেন, 'আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়া।' সামান্থা ও মান্ডোয়া মিডিয়া ওয়ার্কসের যৌথ উদ্যোগে জন্ম হওয়া এই সংস্থা নিজেদের এই প্ল্যাটফর্মকে এমন এক স্থান হিসেবে মনে করে যা ঐতিহ্যগত আখ্যানকে পেরিয়ে যায়। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, 'খুব উৎসাহের সঙ্গে আমার প্রযোজনা সংস্থা ট্রালালা মুভিং পিকচার্সের নাম ঘোষণা করছি।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

এই কাজে তাঁর সহযোগী ও 'মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস'-এর কর্তা হিমাঙ্ক দুভুরু বলেন, 'বিনোদন ও শোবিজ জগতে এমন অপরিসীম অভিজ্ঞতা সম্পন্ন কারও সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা মুগ্ধ। আমরা ফিল্ম, ওয়েব এবং টিভি এবং বিভিন্ন ফরম্যাট, কল্পকাহিনি এবং নন-ফিকশনের বিভিন্ন বিষয়বস্তু দেখব। এই নতুন সূচনা সম্পর্কে সত্যিই যা আমাদের উত্তেজিত করছে তা হল নতুন, অনন্য, চিন্তার উদ্রেককারী এবং বিনোদনমূলক ধারণাগুলি সামনে আনতে সক্ষম হওয়া। এই অংশীদারিত্ব চলচ্চিত্র নির্মাণে একটি অন্তর্ভুক্তিমূলক এবং দক্ষ দৃষ্টিভঙ্গি আনার চেষ্টা করে।' 

আরও পড়ুন: Sara-Kartik Reunion: ফের 'প্রাক্তন' প্রেমিক কার্তিকের সঙ্গে জুটি বাঁধবেন সারা?

কর্মক্ষেত্রে, সামান্থা রুথ প্রভু আপাতত তৈরি হচ্ছেন তাঁর শো 'সিটাডেল'-এর জন্য যেখানে তাঁকে বরুণ ধবনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে। অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য তাঁর 'খুশি' ছবির কাজ সেরে একটানা বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন তিনি। কর্মজীবনের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না, এবং তা প্রায়ই শিরোনামে স্থান করে নেয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Darshana on Saurav: বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
বিগ বসের বাড়িতে আহত সৌরভ, কেমন আছেন তিনি? জানালেন দর্শনা, কথা বললেন খেলার নিয়ম নিয়েও!
Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget