এক্সপ্লোর

Sanchari Mondal Update: নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের চড় খেতে হয়েছিল 'কিয়ারা' সঞ্চারীকে!

কাজের ফাঁকে শান্তিনিকেতনের খোয়াই ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ সপাটে গালে চড়! 'এত বদমাইশ কী করে কেউ হতে পারে!'.. ওই একটা চড়ই যেন নেতিবাচক চরিত্রের ওপর ভালোবাসা জাগিয়েছিল তাঁর মনে।

কলকাতা: 'জয়ী' ধারাবাহিকের 'ইরাবতী'-র চরিত্রে অভিনয় করছিলেন তখন। কাজের ফাঁকে শান্তিনিকেতনের খোয়াই ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ সপাটে গালে চড়! 'এত বদমাইশ কী করে কেউ হতে পারে!'.. ওই একটা চড়ই যেন নেতিবাচক চরিত্রের ওপর ভালোবাসা জাগিয়েছিল তাঁর মনে। এরপর বহু ধারাবাহিকে কাজ করে ফেললেও মনে হত, নেতিবাচক চরিত্রই যেন তাঁর সবচেয়ে আপন। নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'-তে 'কিয়ারা'-র ভূমিকায় অভিনয় করতে গিয়ে সঞ্চারী মন্ডলের মনে হয়েছিল, ভালো নয়, দর্শকেরা তাঁকে যেন 'খারাপ বাসে'। 


Sanchari Mondal Update: নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের চড় খেতে হয়েছিল 'কিয়ারা' সঞ্চারীকে!

স্টার জলসায় সদ্য শুরু হওয়া ধারাবাহিক 'গাঁটছড়া'-তে কিয়ারার ভূমিকায় অভিনয় করছেন সঞ্চারী। এই ধারাবাহিকের বিভিন্ন ভূমিকায় রয়েছেন গৌরব চট্টোপাধ্যায়, সোলাঙ্কি রায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ও অন্যান্যরা। সিংহরায় পরিবারের মেয়ে কিয়ারা পেশায় ডিজাইনার। অহংকারী কিয়ারা অন্যের থেকে ডিজাইন নিয়ে সেটাকে নিজের বলে দাবি করে। 'দাদাভাই'-এর স্নেহের কিয়ারা পরিবারের সবার বেশ আদরের। কিন্তু কিয়ারা ডিজাইনের আসল স্রষ্টা কী খড়ি সোলাঙ্কি? গল্পের ভাঁজে ভাঁজে মিলবে তার উত্তর। আপাতত কিয়ারার চরিত্রেই বুঁদ সঞ্চারী। 


Sanchari Mondal Update: নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের চড় খেতে হয়েছিল 'কিয়ারা' সঞ্চারীকে!

'গাঁটছড়া' ধারাবাহিকে কাজের অভিজ্ঞতা কেমন হচ্ছে? সঞ্চারী বললেন, 'যাঁরা পার্শ্বচরিত্রে অভিনয় করে তাঁদের পরিচিতি পাওয়ার জন্য নিজেদের বার বার প্রমাণ করতে হয়। আমি 'জয়ী' ধারাবাহিকে দর্শকদের ভালোবাসা পেয়েছিলাম। সেটা ছিল নেতিবাচক চরিত্র। আমার অভিনয় দর্শকদের এতটাই মন ছুঁয়েছিল যে শান্তিনিকেতন ঘুরতে গিয়ে খোয়াইতে এক দর্শকের চড় খেয়েছিলাম। ওটা ছিল আমার কাছে সবচেয়ে কষ্টের একই সঙ্গে সবচেয়ে ভালো অনুভূতি। মনে হয়েছিল, আরও মন দিয়ে নেতিবাচক চরিত্রে অভিনয় করব। দর্শক আমায় দেখে রাগে জ্বলে উঠুক, আমায় খারাপ বাসুক। বহুদিন পর 'গাঁটছড়া'-তে এমনই একটা নেতিবাচক চরিত্রে অভিনয় করছি। এই হাউজের সঙ্গে আমি আগে অনেক কাজ করেছি। গোটা টিমটা খুব ভালো আর প্রত্যেকের থেকে অনেক কিছু শেখার আছে। প্রাণ ঢেলে কাজ করব। আমি চাই দর্শকেরা আমায় খারাপ বাসুক, আমার অভিনয় দেখে আবার চড় মারতে আসুক। সেখানেই আমার সাফল্য।'


Sanchari Mondal Update: নেতিবাচক চরিত্রে অভিনয় করতে গিয়ে দর্শকের চড় খেতে হয়েছিল 'কিয়ারা' সঞ্চারীকে!

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget