এক্সপ্লোর

Shilpa Shetty Update: 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪'-এ বিচারকের আসনে ফিরছেন অভিনেত্রী শিল্পা শেট্টি

নাচের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এর বিচারকের আসনে ফিরলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সূত্রের খবর, ১৭ অগাস্ট থেকে শিল্পা ফের শ্যুটিং শুরু করেছেন।

মুম্বই: নাচের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৪’-এর বিচারকের আসনে ফিরলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। পর্নোগ্রাফি কাণ্ডে তাঁর স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর থেকে শিল্পাকে শোয়ের সেটে দেখা যায়নি। সূত্রের খবর অনুযায়ী, ১৭ অগাস্ট, মঙ্গলবার থেকে শিল্পা ফের শ্যুটিং শুরু করেছেন এই রিয়্যালিটি শোয়ের।

‘সুপার ডান্সার ৪’-এর সেটে অভিনেত্রীর ফিরে আসার যে গুঞ্জন শোনা যাচ্ছে তা সত্যি বলে জানাচ্ছে সূত্র। মুম্বইয়ের ফিল্ম সিটিতে প্রতিযোগীদের সঙ্গে তাঁর শ্যুটিং চলছে বলেও জানা গেছে।

প্রায় এক মাস পর সেটে ফিরেছেন সহ বিচারক শিল্পা। তাই শ্যুটিং ফ্লোরে তাঁকে সাদরে ওয়েলকাম করেন অপর দুই বিচারক গীতা কপূর ও অনুরাগ বসু এবং প্রতিযোগীরা। সেটে সহকর্মীদের উষ্ণতায়, ভালবাসায় আবেগঘন হয়ে পড়েন 'ধড়কন' অভিনেত্রী। 

উল্লেখ্য, রাজ কুন্দ্রার গ্রেফতারির ঠিক এক দিন পরই 'সুপার ডান্সার ৪'-এর জন্য শিল্পার শ্যুটিং করার কথা ছিল। যদিও সেদিন থেকে অভিনেত্রীকে আর শ্যুটিং ফ্লোরে দেখা যায়নি।

গত মাসে, মুম্বই পুলিশের ক্রাইম শাখার একটি দল শিল্পাকে পর্নকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। মুম্বইয়ে অভিনেত্রীর বাড়িতেই চলে জিজ্ঞাসাবাদ পর্ব। স্বামী রাজ কুন্দ্রা পর্নকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়ার পর থেকেই সোনি টিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘সুপার ড্যান্সার চ্যাপ্টার ফোর’-এ আর দেখা যাচ্ছিল না শিল্পা শেট্টিকে। তাঁর বদলে অন্যান্য বহু তারকাকে বিশেষ বিচারকের ভূমিকায় দেখা যায়। কখনও সোনালী বেন্দ্রে তো কখনও মৌসুমী চট্টোপাধ্যায় আবার কখনও করিশ্মা কপূরকে দেখা যায় অনুষ্ঠানে।

এই সপ্তাহের শেষ থেকেই সোনি টিভির জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে ফের বিচারকের ভূমিকায় দেখা যাবে শিল্পা শেট্টিকে। সূত্রের আরও খবর অনুযায়ী, সদ্য শেষ হওয়া গানের রিয়্যালিটি শো 'ইন্ডিয়ান আইডস ১২'-এর ফাইনালের প্রতিযোগীরাও 'সুপার ডান্সার চ্যাপ্টার ৪'-এর আগামী পর্বে আসতে চলেছেন। 'ইন্ডিয়ান আইডস ১২'-এর বিজয়ী পবনদীপ রাজন, অরুণিতা কাঞ্জিলাল, সন্মুখাপ্রিয়া, নীহাল তাউড়া, মহম্মদ দানিশ এবং সায়লি কাম্বলে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dibyendu Bhattacharya: 'শাকিব খানকে শাহরুখের সঙ্গে তুলনা করতে রাজি নই', বাংলাদেশে কাজ করে এসে কী অভিজ্ঞতা দিব্যেন্দুর?
'শাকিব খানকে শাহরুখের সঙ্গে তুলনা করতে রাজি নই', বাংলাদেশে কাজ করে এসে কী অভিজ্ঞতা দিব্যেন্দুর?
Nora Fatehi: ‘সরকে চুনর তেরে’-র জন্য আরও সমস্যায় নোরা ফতেহি! জারি হল ফতোয়া!
 ‘সরকে চুনর তেরে’-র জন্য আরও সমস্যায় নোরা ফতেহি! জারি হল ফতোয়া!
Mamta Kulkarni: কোথায় সেই গেরুয়া বসন, কপালের তিলক? দেড় লাখি রোদচশমা পরে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মমতা কুলকার্নি!
কোথায় সেই গেরুয়া বসন, কপালের তিলক? দেড় লাখি রোদচশমা পরে গোয়ায় ছুটি কাটাচ্ছেন মমতা কুলকার্নি!
Anupam Kher: হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ভুরি ভুরি অফার, পেতেন টাকাও! তবুও চুল দিয়ে মাথা ঢাকতে নারাজ অনুপম খের!
হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ভুরি ভুরি অফার, পেতেন টাকাও! তবুও চুল দিয়ে মাথা ঢাকতে নারাজ অনুপম খের!

ভিডিও

West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!
Kolkata News: 'পুরস্কার’ পেলেন আনন্দমেলার সম্পাদক সায়ম বন্দ্যোপাধ্যায় এবং চিকিৎসক অভিজিৎ তরফদার
IPL 2026 Exclusive।ছক্কার ঝড় তুলে ৩ কোটি টাকায় আইপিএলে, প্রতিপক্ষকে ঘায়েল করতে KKR-এর নতুন চমক

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
এক ধাক্কায় কমেছে তাপমাত্রা, বসন্তেই ঘোর বর্ষা! কবে পরিষ্কার হবে আকাশ?
Diabetic Treatment :  ৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
৯০ শতাংশ দাম কমল ডায়াবেটিস ওষুধের, ১০,০০০ টাকার ওষুধ পাবেন ২২০ টাকায় ?
Gold Investment : সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
সোনা কিনতে চাইলে সুখবর ! ১.২৭ লক্ষ টাকায় নেমে আসতে পারে গোল্ড
Donald Trump On NATO : ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
ইরানের বিরুদ্ধে পাশে নেই ! ন্যাটো আসলে 'কাগুজে বাঘ', মিত্র দেশগুলিকে 'কাপুরুষ' বললেন ট্রাম্প
Indian Cricket Team: বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
বিশ্বজয়ের পর কবে, কাদের বিরুদ্ধে আবার মাঠে নামবে ভারতীয় দল, অবশেষে জানিয়ে দিল বিসিসিআই
RG Kar Death : ভয়াবহ মৃত্যু ! ফেটেছে ফুসফুস, ভেঙেছে পাঁজরের বহু হাড়, RG করের ঘটনা নিয়ে মৃতের মা কী জানালেন ?
ভয়াবহ মৃত্যু ! ফেটেছে ফুসফুস, ভেঙেছে পাঁজরের বহু হাড়, RG করের ঘটনা নিয়ে মৃতের মা কী জানালেন ?
Income-Tax Rules, 2026 : চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
চিকিৎসার জন্য লোন, কর্পোরেট গিফট কুপনে সুবিধা, ১ এপ্রিল থেকে আয়কর নিয়মে অনেক পরিবর্তন
Mamata Banerjee:
"শিক্ষক নিয়োগ করতে চাই, কিন্তু...", কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Embed widget