এক্সপ্লোর

Swastika on Instagram: সবাই মনে করে সেলফিতে পোজ দেওয়া আমাদের কাজ, না বলাটা অভদ্রতা: স্বস্তিকা

বরফে ঘেরা কাশ্মীর। সেখানেই আপাতত সময় কাটছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সঙ্গী মেয়ে অণ্বেষা। সেখান থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। লাইটস-ক্যামেরা-অ্যাকশান থেকে দূরে বসে স্বস্ত্বিকার মনে হল ছবি তোলা হোক না অভিনেত্রী, অনুমতি ছাড়া ছবি তোলা উচিত নয় কারও।

কলকাতা: বরফে ঘেরা কাশ্মীর। সেখানেই আপাতত সময় কাটছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সঙ্গী মেয়ে অণ্বেষা। সেখান থেকেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেত্রী। লাইটস-ক্যামেরা-অ্যাকশান থেকে দূরে বসে স্বস্ত্বিকার মনে হল ছবি তোলা হোক না অভিনেত্রী, অনুমতি ছাড়া ছবি তোলা উচিত নয় কারও।

আজ সোশ্যাল মিডিয়ায় দুই কাশ্মীরি ভদ্রলোকের ছবি শেয়ার করেন অভিনেত্রী। বরফে ঢাকা পাহাড়ের প্রেক্ষাপটে পাশাপাশি বসে রয়েছেন ২ জনেই। ছবিটি শেয়ার করে স্বস্তিকা লিখলেন, 'ছবি তোলার আগে আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, 'আমি কি আপনাদের একটা ছবি তুলতে পারি? বয়স্ক মানুষটি আমায় বললেন, এতে যদি আপনার আনন্দ হয় তাহলে ছবি তুলুন। ভগবান আপনার ভালো করুন। আমি আরও কিছু তোলার কথা ভাবছিলাম, কিন্তু ওনাদের আর বিরক্ত করতে ইচ্ছা করল না। কাশ্মীর এমন একটা সুন্দর জায়গা, এত সুন্দর আর অনুভূতিপ্রবণ মানুষ, রাজনীতি কিভাবে সব নষ্ট করে দিয়েছে।' এখানেই শেষ করলেন না স্বস্তিকা। যোগ করলেন, 'আরও একটা জিনিস আমি বলতে চাই, আপনি যেই হোন না কেন, কারও ছবি তোলার আগে তাঁর অনুমতি নিন আর তাঁর মতামত জানার জন্য অপেক্ষা করুন। কেউ নিজের ছবি তোলার জন্য রাজি হতে আপনার কাছে বাধ্য নয়। আমিও সেই সমস্ত মানুষের ওপর বিরক্ত যাঁরা মনে করেন ফটো আর সেলফি তোলা আমাদের সবসময়ের কাজের মধ্যে পড়ে আর তাতে না বলাটা, অর্থাৎ রাজি না হওয়া অভদ্রতা। এটা অভদ্রতা নয়, কেবলমাত্র সম্মতি না দেওয়া। অনেকসময় সংবেদনশীল হওয়া ও ভদ্রতা শেখাটা খুব জরুরি।'

টলিউডে স্পষ্টবক্তা বলে পরিচিতি রয়েছে স্বস্তিকার। সবসময়ই যে কোনও বিষয়ে মন খুলে কথা বলতে ভালোবাসেন নায়িকা। সম্প্রতি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে নিশানা করে একটি ট্যুইট করেছিলেন স্বস্তিকা। করোনা সংক্রমণে রাশ টানতে গত ১৬ এপ্রিল প্রচারে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। সেই অনুসারে অনুসারে, সন্ধে ৭টা থেকে শুরু করে সকাল ১০ পর্যন্ত প্রচার করতে পারবে না কোনও রাজনৈতিক দল। বাকি সব দফায় ৭২ ঘণ্টা আগে শেষ করতে হবে রাজনৈতিক প্রচার। কমিশনের এই সিদ্ধান্তকে ট্যুইটারে কটাক্ষ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। লিখেছিলেন,  'সন্ধে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত কোন রাজনৈতিক প্রচার হয়? মানুষকে বোকা বানানোর একটা লিমিট থাকে।' 

বর্তমানে পরিস্থিতি আরও খারাপ হওয়ার প্রচারে আরও কড়া বিধিনিষেধ জারি করেছে কমিশন।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget