এক্সপ্লোর

Tumpa Shona Dance Viral: গলা ভেঙে কাহিল, তবু হতোদ্যম নন তৃণা!

সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। এখনও বাকি রিসেপশন। অনুষ্ঠান শেষ হলেও ফুরোয়নি আনন্দের রেশ! ফুলসজ্জার রাতে মধ্যরাত পর্যন্ত 'টুম্পা সোনা'-র তালে আসর মাতালেন বর কনে, অর্থাৎ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।

কলকাতা: সদ্য শেষ হয়েছে বিয়ের অনুষ্ঠান। এখনও বাকি রিসেপশন। কিন্তু এর মধ্যেই কাহিল হয়ে পড়েছেন বর-কনে! কারণ? অনুষ্ঠান শেষ হলেও ফুরোয়নি আনন্দের রেশ! ফুলসজ্জার রাতে মধ্যরাত পর্যন্ত 'টুম্পা সোনা'-র তালে আসর মাতালেন বর কনে, অর্থাৎ নীল ভট্টাচার্য ও তৃণা সাহা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তৃণার একটি ভিডিও। রীতি অনুযায়ী গতকাল বউভাত ও ফুলসজ্জা ছিল তাঁর। সাধারণত এই দিনটিতে বিভিন্ন রীতি পালন করা হয়। ফুলের সাজে সাজেন নববধূ। মালাবদল থেকে বিভিন্ন খেলা, চলে অনেক আচার অনুষ্ঠান। কিন্তু ভাইরাল ভিডিওতে একেবারে অন্য মেজাজে দেখা গেল 'খড়কুটো'- র নায়িকাকে। সাদা-নীল সালোয়ার কামিজে, খোলা চুলে একেবারে বাড়ির মেয়ে তৃণা। সবার সঙ্গে পা মেলালেন জনপ্রিয় গান 'টুম্পা সোনা'-র তালে। ঘরে বাজছিল ডিজে। জানা গেল, উপস্থিত ছিলেন বন্ধু থেকে শুরু করে তৃণার শ্বশুর শাশুড়িও।
খোদ নববধূই বললেন, 'আমার শ্বশুর-শাশুড়ি খুব ভালো। এক্কেবারে বন্ধুর মত। আর আমার কাজটাকে ভীষণ বোঝেন, সমর্থন করেন। আমি তো আজ থেকেই শ্যুটিং-এ জয়েন করেছি। অন্য কোনও বাড়ি হলে জানি না এমন করে বউভাতের পরের দিন কাজে ফেরা হত কি না!'
আগের রাতে পার্টি করে গলা ভেঙেছে তৃণার! কিন্তু তাতে কমেনি আনন্দ। বললেন, 'এই গোটা সপ্তাহ জুড়ে বিভিন্ন জায়গায় যাওয়া রয়েছে। তারপর ১৪ তারিখ রিসেপশন। সেইসঙ্গে কাজও চলছে জোরকদমে।'
নীল-তৃণার রাজকীয় বিয়েতে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণার কাছে সেটাই বিশাল পাওয়া। মুখ্যমন্ত্রী ছাড়াও বিয়েতে উপস্থিত ছিলেন তৃণা ও নীলের কাছের বন্ধু ও আত্মীয়রা। তাঁরা সবাই এসেছিলেন নবদম্পতিকে আর্শীর্বাদ করতে। আনন্দে, আলোয় সেই সন্ধ্যায় মেতে উঠেছিল অর্কিড গার্ডেন।
১০ বছরের প্রেম, তারপর বিয়ে। 'তৃনীল'- এর বিয়ে যেন রুপকথার মত। প্রথমে হুডখোলা গাড়িতে চড়ে, তারপর বোটে করে ভেসে বিয়ের আসরে আসেন নীল। আর সেখানে সাবেকি সাজে সেজে অপেক্ষা করছিলেন নীলের রাজকন্যা। বিয়ের আচার থেকে শুরু করে সিঁদুরদান, নীল-তৃণার ভিডিও সোশ্যাল মিডিয়ায় 'হট কেক'। দীর্ঘ প্রেমের পর এই বিয়ে যেন স্বপ্নপূরণ, মনে করছেন তাঁরা। তৃণার হোয়াটসঅ্যাপ ডিপিকে জ্বলজ্বল করছে বিয়ের ছবি। সেখানে তৃণাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন নীল। আর হাসিতে মাখামাখি হয়ে নীলকে জড়িয়ে রয়েছেন সোহাগিনী তৃণা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget