এক্সপ্লোর

'Adipurush': 'আদিপুরুষ' সাধারণ মানুষের ভাবাবেগে আঘাত করেছে, নিঃশর্ত ক্ষমা চাইছি : মনোজ মুনতাশির

Manoj Muntashir: সোশ্যাল মিডিয়ায় হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় পোস্ট করে ক্ষমা চেয়ে নেন মনোজ মুনতাশির। তিনি লেখেন, 'আমি মেনে নিচ্ছি যে 'আদিপুরুষ' ছবির দ্বারা সাধারণ মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে।'

নয়াদিল্লি: চলতি বছরেই মুক্তি পেয়েছে 'আদিপুরুষ' (Adipurush)। আর মুক্তির দিন থেকেই একের পর এক সমালোচনার সম্মুখীন হয়ে চলেছে এই ছবি। প্রবল কটাক্ষের শিকার হন ছবির সংলাপ রচয়িতা মনোজ মুনতাশির (Manoj Muntashir)। এবার সোশ্যাল মিডিয়ায় 'নিঃশর্ত' ক্ষমা (uncoditional apology) চাইলেন তিনি। নিজের ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি স্বীকার করে নিলেন যে এই ছবি মানুষের ভাবাবেগে আঘাত হেনেছে। 

'নিঃশর্ত' ক্ষমা চাইলেন মনোজ মুনতাশির

এদিন সোশ্যাল মিডিয়ায় হিন্দি ও ইংরেজি, দুই ভাষায় পোস্ট করে ক্ষমা চেয়ে নেন মনোজ মুনতাশির। তিনি লেখেন, 'আমি মেনে নিচ্ছি যে 'আদিপুরুষ' ছবির দ্বারা সাধারণ মানুষের ভাবাবেগ আঘাতপ্রাপ্ত হয়েছে। হাত জোড় করে আমি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রভু বজরংবলি যেন আমাদের একত্রিত রাখেন এবং অটুট থেকে আমরা যেন পবিত্র সনাতন ও মহান দেশের সেবা করার শক্তি দেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manoj Muntashir Shukla (@manojmuntashir)

সেই বার্তায় জবাব দিয়েছেন সাধারণ মানুষ। একজন লেখেন, 'যাই হোক, দেরিতে হলেও সই। বজরংবলী যেন আপনাকে শক্তি দেন।' অপর একজন লেখেন, 'কখনও কখনও ভাল মানুষের হাত দিয়েও ভুল হয়ে যায়। কিন্তু আপনার ক্ষমাপ্রার্থনা প্রমাণ করে যে আপনি সত্য সনাতনি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।'

ওম রাউত পরিচালিত, 'আদিপুরুষ' ছবিটি হিন্দু মহাকাব্য 'রামায়ণ'-এর ওপর ভিত্তি করে তৈরি। ছবিটি মুক্তির আগে আলোচনার শীর্ষে তো ছিলই, কিন্তু মুক্তির পর অজস্র সমালোচনা ও কটাক্ষের শিকার হয় এই ছবি। দর্শক থেকে সমালোচক, সকলেই প্রায় ছবির বিশেষ কিছু সংলাপের বিরুদ্ধে সরব হন। 'মরেগা বেটা', 'বুয়া কা বগিচা হ্যায় কেয়া' বা 'জলেগি তেরে বাপ কি' ইত্যাদি ধরনের কিছু সংলাপে প্রবল আপত্তি তোলেন দর্শকবৃন্দ। 

প্রবল সমালোচনা ও নেতিবাচক রিভিউয়ের মুখে পড়ে ছবির নির্মাতারা সংলাপ সংশোধন করেন। কিন্তু ততদিনে ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। ছবির পরিচালক, প্রযোজক ও লেখকের বিরুদ্ধে অভিযোগ করে মামলা দায়েরের আবেদন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুম্বই পুলিশকে চিঠিও পাঠানো হয় 'অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন'-এর তরফে। 

আরও পড়ুন: Dental Health Alzheimer's disease: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?

'আদিপুরুষ' ছবিতে রামচন্দ্রের ভূমিকায় দেখা গেছে প্রভাসকে। সীতার চরিত্রে কৃতী শ্যানন, লক্ষ্মণের চরিত্রে সানি সিংহ ও লঙ্কেশ রাবণের চরিত্রে অভিনয় করেন সেফ আলি খান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget