এক্সপ্লোর

Aditi-Siddharth: চুপিচুপি বিয়ে সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ, খবর সূত্রের

Celebrity Marriage: ২০২১-এর তামিল-তেলুগু দোভাষী 'মহা সমুদ্রম' ছবির সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, যা সম্পর্কের গুঞ্জন উস্কে দেয়।

নয়াদিল্লি: তাঁদের প্রেমের জল্পনা চলছিল বহুদিনই। এখন শোনা যাচ্ছে গাঁটছড়াও বেঁধে ফেলেছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অভিনেতা সিদ্ধার্থ (Siddharth)। সূত্রের খবর, তেলঙ্গানার (Telangana) এক মন্দিরে বিয়ে সেরেছেন তাঁরা। 

বিয়ে সেরেছেন অদিতি-সিদ্ধার্থ, খবর সূত্রের

গ্রেটঅন্ধ্রের প্রতিবেদন অনুযায়ী, আজই বিয়ে সেরেছেন অদিতি রাও হায়দরি ও সিদ্ধার্থ। তেলঙ্গানার ওয়ানাপার্থি জেলায় অবস্থিত শ্রীরঙ্গপুরমের (Srirangapuram) শ্রী রঙ্গনায়কস্বামী মন্দিরে  (Sri Ranganayakaswamy temple) শুভ কাজ সেরেছেন তাঁরা, খবর এমনই। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে দু'জনের একজনও মুখ খোলেননি এখনও। অনুরাগীরাও অপেক্ষায় নবদম্পতির ছবি দেখার। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। 

এই মন্দিরের সঙ্গে অদিতির পরিবারের একটি যোগসূত্র আছে, কারণ তাঁর দাদু ওয়ানাপার্থি সনস্থানমের শেষ শাসক ছিলেন। ফলস্বরূপ, অষ্টাদশ শতকের ইতিহাস বয়ে নিয়ে চলা এই মন্দিরে বিয়ের সিদ্ধান্ত ইঙ্গিতবহ। সূত্রের আরও খবর, তামিলনাড়ুর পুরোহিতদের সঞ্চালনায় বিয়ে সম্পন্ন হয়েছে কারণ সিদ্ধার্থের শিকড় ওই রাজ্যেই নিবদ্ধ। 

২০২১ সালের তামিল-তেলুগু দোভাষী 'মহা সমুদ্রম' ছবির সেটে সিদ্ধার্থ ও অদিতির প্রথম আলাপ। এরপর তাঁদের একসঙ্গে একাধিক জায়গায় দেখতে পাওয়া যায়, বিভিন্ন সিনেমার ইভেন্টে একসঙ্গে যাওয়া থেকে একসঙ্গে ঘুরতে যাওয়া, সব দেখে তাঁদের মধ্যে সম্পর্কের আন্দাজ করতে পারেন সকলে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে করা মজার রিলও নজর এড়ায়নি কারও। তাঁদের একসঙ্গে দেখতে অনুরাগীরা বেশ পছন্দই করেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditi Rao Hydari (@aditiraohydari)

আরও পড়ুন: Top Social Post: 'পাড়ার ছেলে' অরিজিতের দোল খেলা, 'হুবহু এক দেখতে' রাহা ও হালিমাকে? সোশ্যালে সেরা

এর আগে অদিতি রাও হায়দরি বিয়ে করেছিলেন সত্যদীপ মিশ্রকে (Satyadeep Mishra)। কিন্তু সেই সম্পর্কে ছেদ পড়ে। গত বছর জানুয়ারি মাসে সত্যদীপের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ডিজাইনার মাসাবা গুপ্তা (Masaba Gupta)। অদিতি রাও হায়দরিকে খুব শীঘ্রই সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) প্রথম ওয়েব ছবি 'হীরামাণ্ডি'তে (Heeramandi) দেখতে পাওয়া যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget