এক্সপ্লোর

জানেন বলিউডের কোন ব্যক্তি সবচেয়ে প্রথম জেনেছিলেন ডিসেম্বর বিয়ে বিরুষ্কার? তাস্কানিতে তাঁদের বিয়ের আসরের ছবি দেখুন

মুম্বই:  সংবাদমাধ্যমে এখন বিরুষ্কার বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে। দিন কয়েক আগে আচমকাই কোনও এক সূত্রের তরফে জানা যায় আগামী ১২ ডিসেম্বর ইতালিতে বিয়ে করছেন অনুষ্কা শর্মা-বিরাট কোহলি। তারপর থেকেই সংবাদমাধ্যমে তারকা-জুটির বিয়ে সংক্রান্ত নানা খবর শিরোনামে আসতে থাকে। দুদিন আগেই অনুষ্কাকে সপরিবারে কয়েকটি ভারী ব্যাগ সহ গোটা পরিবারের সঙ্গে ইতালি উড়ে যেতে দেখা যায়। জানা যায়, বিরাটও তাঁর মাকে নিয়ে কোনও এক বিয়ের অনুষ্ঠানে ইতালি গিয়েছেন। ভাইপোর বিয়ে বলে ছুটি নিয়েছেন বিরাটের ম্যানেজারও। তারপর জানা যায় হরিদ্বারে পুজো দিয়ে ইতালি উড়ে গিয়েছেন অনুষ্কাদের বাড়ির পুরোহিতও।জানা যায় নিমন্ত্রিত অতিথিদের তালিকাও। এরপরই বিয়ের খবরের জল্পনাটি আরও জোড়াল হতে থাকে। তবে এত কিছুর মধ্যে একটি খবর নিশ্চিত সূত্র থেকে জানা গিয়েছে। অনুষ্কা প্রকাশ্যে বিয়ের কথা স্বীকার না করলেও, তিনি সবচেয়ে প্রথম এই বিয়ের খবরটি দেন তাঁর মেন্টর এবং প্রযোজক আদিত্য চোপড়াকে। মিলানে একেবারে ঘনিষ্ঠ আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবের সামনে বিয়ের পর্বটি সারবেন বিরুষ্কা। তাস্কানিতে এরমধ্যেই বিয়ে সংক্রান্ত নানা রীতি রেওয়াজ শুরু হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। সেই বিয়ের আসরের একটি ছবিও ভাইরাল হয়ে গিয়েছে। তবে অনুষ্কার মুখ থেকে প্রথম যেদিন আদিত্য শোনেন এই বিয়ের খবর, সেদিন তিনি ভীষণই খুশি হয়েছিলেন বলে দাবি এক সূত্রের। প্রসঙ্গত, রানি-আদিত্যকে অনুসরণ করেই ইতালিতে গোপনে, মিডিয়ার নজর এড়িয়ে বিয়ের পর্বটি সারবেন এই তারকা জুটি।আদিত্য চোপড়া ছাড়া, অনুষ্কা তাঁর বিয়ের আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন শাহরুখ খানকে। বিরাট তাঁর বিয়ের প্রথম আমন্ত্রণ পত্র পাঠান সচিন তেণ্ডলকর এবং যুবরাজ সিংহকে। সূত্রের খবর, আগামী ২১-২২ ডিসেম্বর নাগাদ মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে বিলাসবহুল ব্যাঙ্কোয়েট বুক করেছেন বিরুষ্কা রিসেপশনের জন্যে। সেখানেই উপস্থিত থাকার কথা বলিউড এবং ক্রিকেট দুনিয়া থেকে রাজনীতির জগতের বহু সম্মানীয় ব্যক্তিদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget