এক্সপ্লোর

Aditya Singh Rajput: 'আমাকে বলেছিল...', ঘনিষ্ঠ বন্ধু স্যুইটিকে পাঠানো শেষ মেসেজ কী ছিল আদিত্যর?

Aditya Singh Rajput Demise: গতকাল আদিত্য সিংহ রাজপুতের ফ্ল্যাটের শৌচাগারে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁরই এক বন্ধু। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

নয়াদিল্লি: টিভি অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের (Aditya Singh Rajput Death) আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। ২২ মে, অর্থাৎ গতকাল, তাঁর মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নিথর দেহ (body recovered)। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি মডেলিং (modelling) ও কাস্টিং কোঅর্ডিনেটরের কাজ করতেন তিনি। স্প্লিটসভিলা সিজন ৯-এর  প্রতিযোগীও ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুর পর এবার মুখ খুললেন ঘনিষ্ঠ বন্ধু স্যুইটি ওয়ালিয়া (Sweety Walia)। কী বললেন তিনি?

বন্ধু আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর পর মুখ খুললেন স্যুইটি ওয়ালিয়া

গতকাল অভিনেতা আদিত্য সিংহ রাজপুতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই তার কারণ নিয়ে তৈরি হয় জল্পনা। একাধিক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মাত্রাতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। তবে ঘটনার তদন্ত করছে মুম্বই পুলিশ। অন্যদিকে, আদিত্য সিংহ রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু স্যুইটি ওয়ালিয়া জানালেন যে প্রয়াত অভিনেতা তাঁকে 'কিছুদিন আগে'ই মেসেজ করেন। স্যুইটি আহত হয়েছিলেন, তাই তাঁর মন ভাল করার চেষ্টায় ছিলেন অভিনেতা। 

এক সংবাদ সংস্থাকে স্যুইটি বলেন, 'আদিত্যর সঙ্গে আমার বন্ধুত্ব অনেক গভীর। এত উৎফুল্ল ছেলে ছিল, নিজের থেকে বয়সে বড় সকলকে খুবই সম্মান করত। ওঁর মৃত্যুর খবরে আমি একেবারে ভেঙে পড়েছি। কিছুদিন আগেই ওঁর মেসেজ পাই। আমার একটা আঘাত লাগে এবং ও আমাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছিল। কেউ বলেনি তুমি আহত, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। ওঁর শেষ মেসেজ ছিল, "বাড়ি এসো তাড়াতাড়ি... আমি ম্যাগি খাওয়াব"।' প্রসঙ্গত, নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও শোকপ্রকাশ করেন স্যুইটি। 


Aditya Singh Rajput: 'আমাকে বলেছিল...', ঘনিষ্ঠ বন্ধু স্যুইটিকে পাঠানো শেষ মেসেজ কী ছিল আদিত্যর?

প্রসঙ্গত, গতকাল আদিত্য সিংহ রাজপুতের ফ্ল্যাটের শৌচাগারে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন তাঁরই এক বন্ধু। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aditya Singh Rajput OFFICIAL (@adityasinghrajput_official)

আরও পড়ুন: Health News : হার্ট অ্যাটাকের আগে শুধু শরীরেই নয়, চুলেও আসে এই পরিবর্তন ; সামনে এল রিসার্চ

দিল্লি থেকে এসে মুম্বইয়ে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন আদিত্য। 'ক্রান্তিবীর' ও 'ম্যায়নে গাঁধী কো নেহি মারা'র মতো ছবিতে কাজ করেছেন তিনি। এছাড়া অজস্র বিজ্ঞাপনী ছবিতেও দেখা গেছে তাঁকে। স্প্লিটসভিলা সিজন ৯-এর অন্যতম প্রতিযোগী ছিলেন তিনি। এছাড়া 'লভ', 'আশিকি', 'কোড রেড', 'আওয়াজ সিজন ৯', 'ব্যাড বয় সিজন ৪' ইত্যাদি শোয়ে তাঁকে দেখা গেছে। 

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget