এক্সপ্লোর

Sahraa Karimi: 'আফগান সিনেমাকে শেষ হতে দেবেন না', কাতর আর্জি পরিচালক সাহারা করিমির

ভাইরাল হয়েছিল এক সিনেমা পরিচালকের ভিডিও। হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়চ্ছিলেন তিনি, যেন প্রমাণ করলেন এটাই আফগান প্রদেশের বাস্তবতা।

আফগান ভূমের দখল নিয়েছে তালিবানরা। পরিস্থিতি আর আগের মতো নেই। বহু মানুষ দেশ ছেড়েছেন আতঙ্কে। তারই মাঝে ভাইরাল হয়েছিল এক সিনেমা পরিচালকের ভিডিও। হাঁপাতে হাঁপাতে রাস্তায় দৌড়চ্ছিলেন তিনি, যেন প্রমাণ করলেন এটাই আফগান প্রদেশের বাস্তবতা। তিনি পরিচালক সাহারা করিমি। 

এদিন টরেন্টো ইন্টারন্যাশানাল ফিল্ম ফেস্টিভ্যালের ভার্চুয়াল সাক্ষাৎকার প্রকাশ্যে আসে সাহার করিমির। তিনি নতুন জীবন শুরু করার চেষ্টা করছেন, নতুন জার্নি তবে মনখারাপের তো অবশ্যই। বারবার বলে থাকেন, একা থাকলেই মনে হয় কাবুল চলে যাই।হাভা, মরিয়াম, আয়েশা-র মতো ছবির পরিচালক সাহারা। প্রসঙ্গত, চিত্র পরিচালক সাহারা করিমি (Sahraa Karimi)-ই প্রথম মহিলা যিনি আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল নির্বাচিত হয়েছেন। কাবুল তালিবান দখলে চলে যাওয়ার পর গত স্লোভাক ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাকাডেমির সহায়তায় আফগানিস্তান ছাড়েন তিনি।

একমাসের কিছু বেশি সময় হবে দেশ ছেড়েছেন করিমি। তবু ভেসিন, টরেন্টো-র মতো জনপ্রিয় ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে সাক্ষাৎকার দিয়ে চলেছেন। TIFF-এর মতো প্ল্যাটর্ফমে আলোচনা করেছেন উদবাস্তু সমস্যা নিয়ে, সিনেমার নির্মাতাদের আফগান সিনেমার পাশে থাকার আর্জি জানিয়েছেন।

TIFF- চলার সময় করিমি উল্লেখ করেছিলেন যে তিনি তালিবান নিয়ন্ত্রিত আফগান সরকারের কাছ থেকে উত্তর পাওয়ার চেষ্টা করছেন যে তিনি এখনও আফগান চলচ্চিত্র কমিটির কোনও পদে আছেন কি না! কিন্তু উত্তর মেলেনি। তিনি বলেন, 'এটাই বাস্তব। তারা আমায় বলেননি যে আমি আফগান চলচ্চিত্রের ডিরেক্টর জেনারেল নই, কিন্তু তারা অন্যকিছুও বলেননি।' করিমি আরও জানান, তিনি আফগানিস্তানে ফিরে যেতে চান কিন্তু সেখানে মহিলা হিসাবে কাজ করতে পারবে এই আস্থা পাওয়ার পরই।

প্রসঙ্গত, আফগানিস্তান থেকে পালিয়ে আসার অভিজ্ঞতা নিয়েই 'ফ্লাইট ফ্রম কাবুল' নামের একটি ছবি তৈরি করার পরিকল্পনা করেছেন করিমি। এই মাসের শেষের দিকে চিত্রনাট্যের প্রথম খসড়া শেষ করার আশায় রয়েছেন এবং পাশাপাশি রোমে ন্যাশনাল ফিল্ম স্কুলে পড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলচ্চিত্র উৎসবে তরুণ আফগান চলচ্চিত্র নির্মাতাদের জন্য তার পরামর্শ কী হবে জানতে চাইলে তিনি বলেন, 'আফগান সিনেমাকে শেষ হতে দেবেন না। নিজে নির্বাসনে থাকলেও না।' করিমির আর্জি, 'বিশ্বের সকল সিনেমা নির্মাতাদের কাছে অনুরোধ, দয়া করে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চুপ থাকবেন না এবং আফগানিস্তানের সিনেমার বিষয়ে চুপ থাকবেন না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahakumbh Girl Monalisa: 'বিশুদ্ধ গঙ্গাজলের মতো ছিল, কিন্তু লাভ জিহাদ...', মোনালিসার বিয়ের খবর পেয়ে বিরক্ত পরিচালক সনোজ মিশ্র
'বিশুদ্ধ গঙ্গাজলের মতো ছিল, কিন্তু লাভ জিহাদ...', মোনালিসার বিয়ের খবর পেয়ে বিরক্ত পরিচালক সনোজ মিশ্র
Mahakumbh girl Monalisa: বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
বিয়ে করেছেন কুম্ভমেলার 'ভাইরাল গার্ল' মোনালিসাকে, আসলে কে এই ফরমান খান?
Amitabh Bachchan: 'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
'ও নেই, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে', কাছের মানুষকে হারিয়ে শোকস্তদ্ধ অমিতাভ বচ্চন!
Rashmika Mandhana: 'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?
'ভীষণ কষ্ট পেয়েছি, তবু চুপ করে ছিলাম, কিন্তু আর নয়...', প্রকাশ্যে রশ্মিকার ব্যক্তিগত কথোপকথন! কী পদক্ষেপ নায়িকার?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget