এক্সপ্লোর

সুজয় ঘোষের পর ইফি-র বিচারকের সদস্যপদ থেকে ইস্তফা অপূর্ব আসরানির

মুম্বই:  সম্প্রতি কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক কারও সঙ্গে আলোচনা না করে নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ইফি-র ইন্ডিয়ান প্যানোরমা সেকশন থেকে দুটি ছবি বাদ দিয়ে দেয়। এর জেরে অপমানিত বোধ করে ইফির চেয়ারপার্সনের পদ থেকে ইস্তফা দেন চলচ্চিত্র পরিচালক সুজয় ঘোষ। তার ঠিক ২৪ ঘণ্টার মধ্যে ইফির জুরি সদস্যের পদ থেকে ইস্তফা দিলেন চিত্রনাট্যকার অপূর্ব আসরানি। নিজের ইস্তফা প্রসঙ্গে বলতে গিয়ে আসরানি বলেন, তাঁর বিবেক তাঁকে গোয়ায় আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে চলা আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে অংশ নিতে বাধা দিচ্ছে। যেকারণে সুজয় ঘোষ পদত্যাগ করেছেন, সেই একই কারণেই তিনিও তাঁর পথই অনুসরণ করলেন। তাঁর বক্তব্য, বিভিন্ন ছবির মাধ্যমে নানা সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় আমজনতার নজরে আসে। কিন্তু সেই সমস্ত ছবি যখন তাঁদের সঙ্গে আলোচনা না করেই বাদ দিয়ে দেওয়া হয়, তখন কোথাও তাঁদের মনে হয় তাঁরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না। সেইজন্যে চলচ্চিত্রের এই উতসব যজ্ঞে সামিল হওয়ার তেমন আর কোনও আগ্রহ তাঁর নেই। প্রসঙ্গত, ৪৮ তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের ১৩ সদস্যের জুরি বোর্ড দ্বারা মনোনীত হওয়ার পরও কারও কোনও মতামত না নিয়ে মালয়লাম ছবি 'এস. দূর্গা' এবং মরাঠি ছবি 'নিউড' সিনেমার তালিকা থেকে বাদ যায়। অথচ গত সেপ্টেম্বরে কোন কোন ছবি উতসবে দেখানো হবে, তার তালিকা তৈরি করে মন্ত্রকে পাঠানো হয়েছিল। কিন্তু শেষমুহূর্তে কোনও আলোচনা ছাড়াই, কাউকে না জানিয়ে তালিকা পরিবর্তন করে দেওয়া হয়। গতকালই এস.দূর্গার পরিচালক সনল কুমার শশীধরণ কেরল হাইকোর্টে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক এবং ইফির বিরুদ্ধে একটি পিটিশন দাখিল করে।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget