এক্সপ্লোর

সেন্সরশিপ বিতর্কে এবার নওয়াজ অভিনীত ‘হারামখোর’

নয়াদিল্লি: 'উড়তা পঞ্জাব'-এর পর এবার 'হারামখোর'। সেন্সরশিপ বিতর্কে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত এই ছবি। শ্লোক শর্মা পরিচালিত এই ছবির চিত্রনাট্য এক টিনএজার ও তাঁর গৃহশিক্ষকের সম্পর্ক নিয়ে। ১৪ বছরের পড়ুয়ার ভূমিকায় অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠি এবং তাঁর গৃহ শিক্ষকের ভূমিকায় নওয়াজ। সূত্রের খবর, ছবির বিষয়বস্তু নিয়ে আপত্তি তুলেছে সেন্সর বোর্ড। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ‘হারামখোর’-র প্রযোজক গুণিত মোঙ্গা। তিনি জানিয়েছেন, ছবিটির বিষয়বস্তুর ‘আপত্তিকর’ বলে বিবৃতি দিয়েছে সেন্সর বোর্ড। এতে শিক্ষকদের ভাবধারা ক্ষুন্ন হচ্ছে। তাঁদের খারাপ চোখে দেখানো হয়েছে। সার্টিফিকেট দেয় নি সিবিএফসি। তবে ছবি থেকে কোনও সিন বাদ দেওয়ার কথা বলা হয়নি বলেই জানিয়েছেন তিনি। মোঙ্গা জানিয়েছেন, তিনি সেন্সর বোর্ডের সদস্যদের ছবির বিষয়বস্তু বুঝিয়ে বলেছেন। কিন্তু তাঁদের বক্তব্য, ছবিটির বিষয়বস্তু অগ্রহণযোগ্য।শিক্ষকদের খারাপভাবে দেখানো হয়েছে, সমাজের কাছে তা গ্রহণযোগ্য নয়। মোঙ্গা আরও বলেন, ছবির বিষয়বস্তুও বাস্তবের পটভূমি থেকেই তুলে আনা। বাস্তবের ঘটনা থেকেই অনুপ্রাণিত হয়ে সিনেমাটি তৈরি করেন পরিচালক। ছাড়পত্র না পাওয়া গেলে এরপর তাঁরা ফিল্ম সার্টিফিকেট অ্যাপিলেট ট্রিবিউনালের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন মোঙ্গা। প্রসঙ্গত, ইতিমধ্যেই ১৫তম নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে ‘হারামখোর’। এই ছবির জন্য সেরা অভিনেতার পুরষ্কারও পেয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ১৭ তম মুম্বই ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয় ছবিটি। যদিও এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি সিবিএফসি-র প্রধান পহেলাজ নিহালনি।

সেরা শিরোনাম

Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
১৪ রানেই থামল বৈভবের প্রথম আন্তর্জাতিক ইনিংস, পাওয়ার প্লে শেষে ফিরলেন অভিষেকও
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
Embed widget