এক্সপ্লোর

Parambrata-Aparna-Anjan: পরমব্রতর পরিচালনায় অপর্ণা-অঞ্জন, চলতি মাসেই মুক্তি পাচ্ছে, 'এই রাত তোমার আমার'

Entertainment News: এক জুটির সম্পর্ক কতটা বদলায় বয়সের সঙ্গে সঙ্গে, সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। দায়িত্ব, পরিস্থিতি, সম্পর্ক কতটা বদলে দেয় দাম্পত্য?

কলকাতা: এই ছবির তৈরির ঘোষণা আগেই করেছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। ঘোষণা হয়ে গিয়েছিল ছবির নাম ও কাস্টিং-ও। সেখানে নিঃসন্দেহে ছিল বড় চমক। দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, কবে অপর্ণা সেন (Aparna Sen) আর অঞ্জন দত্ত (Anjan Dutta)-কে একসঙ্গে দেখা যাবে পর্দায়? অবশেষে সেই অপেক্ষার ইতি। নতুন ছবি 'এই রাত তোমার আমার'-এর কাজ শেষ করে ফেলেছেন পরমব্রত। আজ 'হইচই স্টুডিওজ়'-এর পক্ষ থেকে প্রকাশ করা হল ছবির নায়ক নায়িকার প্রথম লুক এবং ছবির মুক্তির তারিখ।

এক জুটির সম্পর্ক কতটা বদলায় বয়সের সঙ্গে সঙ্গে, সেই গল্পই তুলে ধরা হবে এই ছবিতে। দায়িত্ব, পরিস্থিতি, সম্পর্ক কতটা বদলে দেয় দাম্পত্য? সময়ের পাতায় দাম্পত্যের বিভিন্ন ধাপকে ভারি সুন্দর করে বাঁধার চেষ্টা করেছেন পরমব্রত। এর আগে, সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'এক যে ছিল রাজা'-তে একসঙ্গে দেখা গিয়েছিল অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে। এরপরে তাঁদের জুটিতে ফের পর্দায় ফিরিয়ে আনতে চলেছেন পরমব্রত।

ছবিটি ৩০ অগাস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। এরপরে ৬ সেপ্টেম্বর থেকেই সেটি পাওয়া যাবে 'হইচই' (Hoichoi)-এর পর্দায়। এর আগে, হইচই স্টুডিওজ়-এর থেকে মুক্তি পেয়েছিল, 'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে'। সেটাই ছিল 'হইচই' স্টুডিওজ় এর প্রথম ভেঞ্চার্স। এরপরে, এই 'হইচই' স্টুডিওজ়-এর তরফ থেকেই মুক্তি পাবে, 'এই রাত তোমার আমার'। ওয়েব সিরিজ নয়, পূর্ণদৈর্ঘ্যের ছবি করার জন্যই জন্ম হয়েছিল হইচই স্টুডিওজ়-এর। 

ছবির পোস্টার মুক্তির সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এসেছে অপর্ণা সেন ও অঞ্জন দত্তের ফার্স্ট লুকও। কাঁচা পাকা চুল, চোখে চশমা, কপালে ঝলমলে লাল টিপ, গায়ের লাল সাদা কালো শাড়িতে আজও যেন চোখ ফেরানো যায় না অপর্ণা সেনের দিক থেকে। সেই ব্যক্তিত্বের হাসি যেন আলো করে রয়েছে পোস্টার। আর তাঁর দিকেই মুগ্ধ নয়নে তাকিয়ে অঞ্জন দত্ত। তাঁরও মাথা ভরা সাদা চুল। চোখে চশমা। পরণে সাদামাটা শার্ট, সোয়েটার। দুই দুঁদে অভিনেতা অভিনেত্রীর সমীকরণ পর্দায় দেখতে যেন মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

 

আরও পড়ুন: Birendra Krishna Bhadra: যাঁর কণ্ঠে 'মহালয়া' বাঙালির হৃদয়ে, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যেতেন না ঠাকুরঘরে!

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget