এক্সপ্লোর

New Music Video: প্রকাশ্যে নৃত্যনাট্য রূপে 'আইগিরি নন্দিনী', অভিনয়ে শ্বেতা-শিঞ্জিনী

'Aigiri Nandini': মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্ব সামলেছেন পূবালি মিত্র। অভিনয়ে দেখা গেছে শ্বেতা ভট্টাচার্য ও শিঞ্জিনী চক্রবর্তীকে। এই মিউজিক ভিডিও মুক্তি পায় 'সারেগামা বাংলা'র ইউটিউব চ্যানেলে।

কলকাতা: পুজো মানেই নতুন গান। মাতৃদেবীর আরাধনার কথা মাথায় রেখেই এক ঐতিহ্যবাহী গানকে নতুন মোড়কে বেঁধেছেন পরিচালক পূবালি মিত্র (Pubali Mitra)। অভিনয়ে দুই পরিচিত মুখ, শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ও শিঞ্জিনী চক্রবর্তী (Sinjinee Chakraborty)। 

দেবীশক্তির আরাধনায় শ্বেতা-শিঞ্জিনী

'আইগিরি নন্দিনী' (Aigiri Nandini) একটি ঐতিহ্যবাহী গান, যেখানে মায়ের গুণাবলীর বর্ণনা করা হয়ে থাকে সাধারণত। 'সা রে গা মা বাংলা'র (SaReGaMa Bengali) জন্য এই গানটি গেয়েছেন স্মৃতিকণা কেস ও কবিতা মুখোপাধ্যায়। দু'জনেই নবাগতা গায়িকা। মিউজিক ভিডিওর পরিচালনার দায়িত্ব সামলেছেন পূবালি মিত্র। অভিনয়ে দেখা গেছে শ্বেতা ভট্টাচার্য ও শিঞ্জিনী চক্রবর্তীকে। 'এম এম ফিল্মস অ্যান্ড প্রোডাকশনস' প্রযোজিত এই মিউজিক ভিডিও অষ্টমীর দিন মুক্তি পায় 'সা রে গা মা বাংলা'র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সকলের মিলিত প্রচেষ্টায় প্রথমবার বাংলায় 'নৃত্যনাট্য' কনসেপ্ট থেকে এই মিউজিক ভিডিও তৈরি করা হয়। মহিষাসুরমর্দিনীর ধাঁচ মাথায় রেখেই এই 'নৃত্যনাট্য' তৈরি হয়েছে যা ইউটিউবে মুক্তি পায়। শুধু মা দুর্গাই নন, এই মিউজিক ভিডিওর মাধ্যমে সকল দেবীদের অর্ঘ্য নিবেদন করা হয়েছে।

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের কথায়, 'এই প্রথমবার পূবালি এবং এই গোটা টিমের সঙ্গে কাজ করে খুব ভাল লেগেছে। আমি আগে অনে বার মহিষাসুরমর্দিনীতে অভিনয় করেছি কিন্তু এই নৃত্যনাট্য কনসেপ্টটা বেশ ভাল লেগেছিল।' অন্যদিকে শিঞ্জিনী চক্রবর্তীর কথায়, 'প্রথমেই কনসেপ্টটা শুনে খুব ভাল লেগেছিল। পরিচালক ও প্রোডাকশন টিমের সঙ্গে কাজ করেও খুব ভাল লেগেছে।'

 

পরিচালকের কথায়, 'এই মিউজিক ভিডিওর মাধ্যমে আমরা দর্শকের কাছে নারীশক্তিকে তুলে ধরার চেষ্টা করেছি। শ্বেতা, শিঞ্জিনী ও ঐশ্বর্য্যকে আমরা দেবী শক্তি হিসাবে দেখাতে চেয়েছি। স্বেতা মহিষাসুরমর্দিনী, শিঞ্জিনী গৌরী রূপে এবং ঐশ্বর্য্যকে আমরা মা কালী রূপে দর্শকের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি খানিক অন্যভাবে তৈরি করেছি। পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল এই প্রজেক্ট। আগেও নিশ্চয়ই এমন গান দর্শক দেখেছেন বা শুনেছেন কিন্তু এই ভিজ্যুয়ালাইজেশন হয়তো পাবেন না। আমার মনে হয় এই গানে নৃত্যনাট্য বাংলার দর্শক আগে দেখেননি। আশা করি দর্শকের ভাল লাগবে।'

আরও পড়ুন: Ankita-Vicky: বারে বারে ঝগড়া-অপমান.. বিগ বসের বাড়িতে এসে ভিকি-অঙ্কিতার সম্পর্ক ভাঙনের মুখে?

গায়িকা বলছেন, 'আইগিরি নন্দিনীর মতো একটা গান এই উৎসবের মরশুমে গাইতে পেরে বেশ ভাল লেগেছে। ভিডিওটা এত সুন্দর যে তা নিয়ে আলাদা করে কিছু বলার নাই। আমার গান যেন দর্শকের ভাল লাগে এই আশাই করব।'

নৃত্যনাট্য রূপে 'আইগিরি নন্দিনী'র এই মিউজিক ভিডিও ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget