এক্সপ্লোর

Maidaan Trailer Release: রইলেন রুদ্রনীল, আরিয়ানেরা... অজয়ের 'ময়দান' জুড়ে ফুটবল আর বাংলার আবেগ

Ajay Devgan News: এই ছবিতে বাংলার ছোঁয়া রয়েছে।  কোচ সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে

কলকাতা: এই ছবি পরিচিতি তৈরির গল্প। ফুটবল নিয়ে একটি দেশের পরিচিতি তৈরির গল্প। আড়াই মিনিটের ট্রেলার জুড়ে যেন যুদ্ধ, নিজের পরিচিতির জন্য। নিজের দেশের জন্য। মুক্তি পেল 'ময়দান' (Maidan) ছবির ট্রেলার। আর গোটা ট্রেলার জুড়েই, এক ফুটবল কোচের ভূমিকায় নজর কাড়লেন অজয় দেবগণ (Ajay Devgan)। 

এই ছবিতে বাংলার ছোঁয়া রয়েছে।  কোচ সৈয়দ আব্দুল রহিমের ভূমিকায় দেখা যাবে অজয়কে। এছাড়াও এই ছবিতে বাংলা থেকে রয়েছেন একগুচ্ছ তারকা। রয়েছেন রুদ্রনীল ঘোষ (Rudraneil Ghosh), আরিয়ান ভৌমিক (Aryaan Bhowmik)। এছাড়াও রয়েছেন প্রিয়ামণি, গজরাজ রাও (Gajraj Rao)-এর মতো তারকারা। এই সিনেমার একাধিক অংশের শ্যুটিং হয়েছে কলকাতায়। ট্রেলারেও দেখা গেল কলকাতার ট্রাম, কাদাজলে ফুটবল খেলার মতো চিরন্তন সব বাঙালি দৃশ্যের। সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ছবি মুক্তি পাবে আগামী ঈদে। 

করোনা পূর্ববর্তী যুগে এই ছবির শ্যুটিং হয়েছে। এরপরে একাধিকবার ছবি-মুক্তির তারিখ প্রকাশ্যে আসলেও, তা বারে বারেই বিভিন্ন কারণে পিছিয়ে গিয়েছে। অবশেষে ছবির ট্রেলারের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে এল ছবি মুক্তির দিন। অজয় দেবগণ দীর্ঘদিন থেকেই অন্যধারার ছবিতে বারে বারেই মেলে ধরেছেন নিজেকে। আর এবার, একজন ফুটবল কোচের ভূমিকায় দেখা যাবে তাঁকে। একটি ফুটবলের দল তৈরি করা, প্রত্যেক প্লেয়ারকে গড়ে তোলা, পরিবারের সঙ্গে সম্পর্ক, আবেগ-অনুভূতি সবেরই টুকরো টুকরো ঝলক পাওয়া গিয়েছে ট্রেলার জুড়ে। 

কেবল এই ছবিটি নয়, আগামীতে মুক্তির অপেক্ষায় রয়েছে অজয় দেবগণের একাধিক ছবি। অভিনেতার বাবা বীরু দেবগণ ছিলেন বলিউডের একজন অ্যাকশন ডিরেক্টর ও স্টান্ট কোরিওগ্রাফার। ভাই অনিল দেবগণও যুক্ত ছিলেন চিত্রনাট্য লেখা ও ছবি তৈরির কাজে। মা বীণা দেবগণও ছবি প্রযোজনা করেছিলেন। জুহুর সিলভার বিচ হাই স্কুলে পড়াশোনা করেছিলেন অজয়। এরপর মিথিবাঈ কলেজে পড়াশোনা চালিয়ে যান অজয়। এরপর, ১৯৯১ সালে বলিউডে পাকাপাকিভাবে পা রাখেন অজয়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

আরও পড়ুন: Swastika Ghosh Exclusive: এক সময়ে শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে শ্যুটিং করতেন, এখন তাঁকে দেখতেই বাড়ির সামনে ভিড়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget