এক্সপ্লোর

'Adipurush': 'আদিপুরুষের VFX আমাদের করা নয়', সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মাঝে বিবৃতি অজয় দেবগণের সংস্থার

Ajay Devgn: টিজারের এন্ড ক্রেডিটে দেখা যায় ছবির অন্যতম প্রোযজক ও ভিএফএক্স সুপারভাইজার প্রসাদ সুতারের নাম, যিনি অজয় দেবগণ প্রতিষ্ঠিত নতুন ভিএফএক্স সংস্থা এনওয়াই ভিএফএক্স ওয়ালার সহ-প্রতিষ্ঠাতা।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং (Social Media Troll) ট্রেন্ড নতুন নয়। এবার সেই তালিকায় নয়া সংযোজন 'আদিপুরুষ'-এর (Adipurush) ভিএফএক্স (VFX)। প্রবলভাবে ট্রোল করা হচ্ছে ছবির 'খারাপ ভিএফএক্স'কে। এবার গোটা বিষয় নিয়ে মুখ খুলল অজয় দেবগণের (Ajay Devgn) সংস্থা 'এনওয়াই ভিএফএক্স ওয়ালা'। সংস্থার তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবির 'ভিএফএক্স' তাদের করা নয়।

'আদিপুরুষ' থেকে সরে দাঁড়ালেন অজয় দেবগণ?

প্রভাস (Prabhas), সেফ আলি খান (Saif Ali Khan) ও কৃতি শ্যানন (Kriti Sanon) অভিনীত 'আদিপুরুষ' ছবির প্রথম টিজার প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তা নিয়ে নেতিবাচক চর্চাই বেশি হচ্ছে। তবে পরিচালক ওম রাউত যদিও এই ছবি তৈরি করেছেন আমাদের মহাকাব্য 'রামায়ণ'-এর গল্প রুপোলি পর্দায় তুলে আনবেন ভেবে। 

দর্শকদের মতে ছবির ভিএফএক্স তাঁদের প্রবলভাবে নিরাশ করেছে। এছাড়াও সেফের রাবণ চরিত্র সমেত একাধিক চরিত্র খুবই অসত্য বলে মনে হয়েছে দর্শকদের। সেফের চুলের ছোট স্পাইকড স্টাইল, লম্বা দাড়ি, কাজল পরা চোখ দেখে দর্শকদের মত, তাঁকে রাবণ কম, আলাউদ্দিন খিলজি বেশি মনে হচ্ছে। 

টিজারের এন্ড ক্রেডিটে দেখা যায় ছবির অন্যতম প্রোযজক ও ভিএফএক্স সুপারভাইজার প্রসাদ সুতারের নাম, যিনি অজয় দেবগণ প্রতিষ্ঠিত নতুন ভিএফএক্স সংস্থা এনওয়াই ভিএফএক্স ওয়ালার সহ-প্রতিষ্ঠাতা। সংস্থার ফাউন্ডার ও চেয়ারম্যান অজয় দেবগণ স্বয়ং।

ফিল্ম ক্রিটিক ও সমালোচক তরণ আদর্শ একটি পোস্ট শেয়ার করেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যায়, 'আদিপুরুষ, স্পেশাল এফেক্টস: এনওয়াই ভিএফএক্স ওয়ালা বিবৃতি জারি করছে... অফিসিয়াল স্টেটমেন্ট...'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Taran Adarsh (@taranadarsh)

বিবৃতিতে লেখা দেখা যায়, 'আদিপুরুষ-এর স্পেশাল এফেক্টসে সংস্থা কোনও কাজ করেনি।' তাঁদের একটি বিবৃতিতে লেখা হয়, 'আমরা এটা অন রেকর্ড বলছি কারণ আমাদের একাধিক মিডিয়া থেকে এই সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে।'

আরও পড়ুন: Doctor Bakshi: সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে 'মৃণালিনী'র চরিত্র, টিজার পোস্ট করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়

'আদিপুরুষ' ছবির প্রযোজনার দায়িত্বে আছে টি সিরিজ ও রেট্রোফাইলস। ২০২৩ সালের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা এই ছবির। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা এই ছবির। 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিওর'-এর পর এটি ওম রাউতের পরবর্তী পরিচালনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

KMC News: তারাতলা গোডাউন বিপর্যয়ের পরই ১৫ অগাস্ট পর্যন্ত বহুতল নির্মাণে স্থগিতাদেশ বহাল | ABP Ananda
Birbhum Tulu Mondal News: টাকা-সোনা মিলিয়ে উদ্ধার ৫০ কোটি, ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget