এক্সপ্লোর

Tobacco Controversy: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বিতর্কে অবশেষে মুখ খুললেন অজয় দেবগন

যে বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক (Tobacco Controversy) তৈরি হয়েছে, সেই বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর এতদিন পর্যন্ত ছিলেন শাহরুখ খান এবং অজয় দেবগন। সম্প্রতি তাঁদের সঙ্গে যোগ দেন অক্ষয় কুমার।

মুম্বই: সম্প্রতি বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন (Ajay Devgn) ও অক্ষয় কুমারকে (Akshay Kumar) একটি মুখশুদ্ধির বিজ্ঞাপনে দেখা যায়। মুখশুদ্ধির বিজ্ঞাপনের পাশাপাশি ওই সংস্থা তামাকজাত দ্রব্যেরও ব্যবসা করে। স্বাস্থ্য ও শরীর সম্পর্কে সচেতন অক্ষয় কুমারকে সেই বিজ্ঞাপনে দেখা যাওয়ার পর থেকে অভিনেতার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। অভিনেতার এমন পদক্ষেপে কষ্ট পান অনুরাগীরা। তারপরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ বিবৃতি দিয়ে বিজ্ঞাপন থেকে সরে আসার কথা ঘোষণা করেন অক্ষয় কুমার। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন বলিউডের আর এক তারকা অজয় দেবগন।

বিজ্ঞাপন প্রসঙ্গে অজয় দেবগন-

যে বিজ্ঞাপনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্য়াম্বাসাডর এতদিন পর্যন্ত ছিলেন শাহরুখ খান এবং অজয় দেবগন। সম্প্রতি তাঁদের সঙ্গে যোগ দেন অক্ষয় কুমার। বিতর্ক প্রসঙ্গে আজ অজয় দেবগন বলেন, 'এটা একেবারেই ব্যক্তিগত পছন্দের ব্যাপার। যখন তুমি কোনও কিছু করছ, তখন তোমাকে দেখতে হবে সেটা কতটা ক্ষতিকর হতে পারে। কিছু জিনিস ক্ষতিকর, কিছু নয়। আমি কোনও নাম নিতে চাইছি না। কারণ, আমি এটা প্রচার করতে চাইছি না। তবে, এটাই বলব, আমি এলাচের বিজ্ঞাপন করেছি। আর যদি কোনও বিষয় খারাপ হয়, তাহলে তার বিক্রিই বন্ধ করে দেওয়া উচিত।'

আরও পড়ুন - 10 Years of Yami Gautam: বলিউডে ১০ বছর পূর্তিতে স্মৃতির পাতা ঘেঁটে নস্টালজিক ইয়ামি গৌতম

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অক্ষয় কুমার লেখেন, 'আমি দুঃখিত। আমার অনুরাগী, শুভাকাঙ্খী সকলের কাছে ক্ষমাপ্রার্থী। গত কয়েক দিন ধরে আপনাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া পেয়েছি, তা আমার মনে গভীর প্রভাব ফেলেছে। কখনও তামাকদ্রব্যের বিজ্ঞাপন করিনি, করবও না। বিমল ইলাইচির সঙ্গে আমার চুক্তি নিয়ে আপনাদের আবেগ বুঝতে পারছি। সেই আবেগকে সম্মান জানিয়েই বিনয়ের সঙ্গে সরে দাঁড়াচ্ছি। বিজ্ঞাপনের পারিশ্রমিক বাবদ পাওয়া টাকা দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ওই সংস্থা হয়ত বিজ্ঞাপনটির সম্প্রচার চালিয়ে যাবে, অন্তত আইনি ভাবে চুক্তির মেয়াদ পেরনো না পর্যন্ত। তার দায় আমারই। তবে কথা দিচ্ছি, আগামী দিনে কাজের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকব।  বিনিময়ে আপনাদের ভালবাসা এবং শুভেচ্ছা প্রার্থনা করি।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget