এক্সপ্লোর

Akshay Kumar: 'বাবার কাঁধে ঋণের অনেক বোঝা', ভক্তের সমস্যা শুনলেন অক্ষয়, কী বললেন অভিনেতা?

Mumbai Election: ভক্তের সঙ্গে অভিনেতার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীর সমস্যার কথা জেনে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন অক্ষয় কুমার। 

Akshay Kumar: গতকাল ছিল মুম্বইয়ের ভোট। প্রতি বছরের মতোই এবারও বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুক্রবার সকাল সকাল গিয়েছিলেন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনে (BMC) ভোট দিতে। সেখানেই এক ভক্তের সঙ্গে সাক্ষাৎ হয় অভিনেতার। আর তাঁর সঙ্গে অভিনেতার কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীর সমস্যার কথা জেনে তাঁকে সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন অভিনেতা। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, অভিনেতার কাছে আর্থিক সাহায্য চেয়েছেন ওই তরুণী। অক্ষয়কে জানিয়েছেন, তাঁর বাবার কাঁধে বিপুল ঋণের বোঝা। ভোট দিয়ে পোলিং বুথ থেকে বেরনোর সময় অক্ষয়ের সঙ্গে দেখা হয় ওই ভক্তের। অভিনেতাকে নিজের সময়ার কথা জানান তিনি। ভাইরাল ভিডিওতে তরুণীকে বলতে শোনা গিয়েছে, 'বাবার কাঁধে প্রচুর ঋণের বোঝা। ওনাকে সাহায্য করুন।' হাতে একটা সাদা কাগজ ধরে এই কথা বলতে শোনা যায় তরুণীকে।                    

তরুণীর কথা মন দিয়ে শোনেন অক্ষয়। তাঁকে নিজের টিমের সঙ্গেও কথা বলিয়ে দেন। কৃতজ্ঞতায় অভিনেতার পা ছুঁয়ে প্রণাম করতে গিয়েছিলেন তরুণী। তবে অক্ষয় আগে থেকেই আটকে দেন তাঁকে। এগিয়ে যান নিজের গাড়ির দিকে। অক্ষয়ের আচরণ ইতিমধ্যেই মনজয় করেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ার অনেক মাধ্যমেই ভাইরাল হয়েছে এই ভিডিও। এদিন ভোট দিয়ে বেরনোর পর সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে।          

এর আগেও বহুবার ভক্ত, অনুরাগীদের সঙ্গে খোশমেজাজে কথা বলতে দেখা গিয়েছে অক্ষয়কে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল এক অটোচালককে নিয়ে এসেছিলেন অক্ষয়ের সঙ্গে আলাপ করাতে। সেখানেও হাসিমুখেই অটোচালকের সঙ্গে সাক্ষাৎ করেন অভিনেতা। জানা যায়, ওই অটোচালক অক্ষয়ের একজন ভক্ত।             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'রং দেখে থিয়েটার দেখি না, সমালোচকেদের সঙ্গেও আমার ভাল সম্পর্ক', নাট্যচর্চা নিয়ে উদার বার্তা শমীক ভট্টাচার্যের
'রং দেখে থিয়েটার দেখি না, সমালোচকেদের সঙ্গেও আমার ভাল সম্পর্ক', নাট্যচর্চা নিয়ে উদার বার্তা শমীক ভট্টাচার্যের
Aishwarya Rai: লাল গাউনে চমক, কানের মঞ্চে প্রথমবার আরাধ্যা! মেয়ের পাশে নজর কাড়লেন ঐশ্বর্য্য ও
লাল গাউনে চমক, কানের মঞ্চে প্রথমবার আরাধ্যা! মেয়ের পাশে নজর কাড়লেন ঐশ্বর্য্য ও
Entertainment News: তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
তর্কাতর্কির মাঝেই বানচাল ইম্পার বৈঠক, অভিযোগের আঙুল পিয়া সেনগুপ্তর দিকে
New Bengali Film: ২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা
২ খুদের স্বপ্ন, স্কুলে যাবে আর খাবার জোগাবে ভূতের রাজা! আসছে নতুন সিনেমা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Astrology News : ৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
৪ রাশিকে অর্থে ভরিয়ে দিতে চলেছেন শনি, প্রায় সাড়ে পাঁচ মাস কোনও বাধা ধোপে টিকবে না
Embed widget