এক্সপ্লোর

বলিউডের তিন খানের চেয়ে অনেক বড় তারকা অক্ষয়, কেন এমন বললেন সলমন?

মুম্বই:  নিজের আসন্ন ছবি 'টিউবলাইট'-এর প্রচারে এসে এক সাক্ষাত্কারে খুল্লামখুল্লা নিজের মনের বহু কথা বললেন সলমন খান। সাক্ষাত্কারে তাঁর কথায় এল সুপারস্টারডম, বছরে তিনি কেন দুটো ছবি করেন, কেন বলিউডের তিন খানের চেয়ে অক্ষয় কুমারকে তিনি আরও অনেক বড় তারকা মনে করেন, এমন বহু কথা। শুধু স্টারডম নয়, সলমন মুখ খুললেন তাঁর ডায়লগ ভুলে যাওয়া নিয়ে যে প্রচার আছে বাজারে, সেপ্রসঙ্গেও। সলমনের কথায় অক্ষয় সবচেয়ে বড় তারকা কারণ, আমির তিন বছরে একটা ছবি করেন, সলমন নিজে বছরে দুটো ছবি করেন। সেখানে অক্ষয় বছরে চার থেকে পাঁচটা ছবি করেন। যে মানুষ এত পরিশ্রম করেন, যাঁর পরিশ্রমের ফলে বক্স অফিস এত টাকা রিটার্ন পায়, এত সংখ্যক প্রোডাকশন সংস্থা উপকৃত হয়, উপকৃত হয় সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলীরা। সলমনের সোজা হিসেব, চার মাস অন্তর যাঁর ছবি এত ভাল ব্যবসা করে, সেতো বড় তারকা হবেই। তবে সলমনের ইচ্ছে আছে আগামী বছর থেকে এই সংখ্যাটা দুই থেকে বাড়িয়ে তিনে করা। তবে তিনি ছোট ছবি করতে বা যেখানে তাঁর স্বল্প উপস্থিতি তেমন ছবি করতে স্বচ্ছন্দ নন। ভাইজানের মতে, দর্শক আমাকে দেখতে হলে যায়। সেখানে গিয়ে আমার অল্প সময়ের উপস্থিতি তাদের হতাশ করে। তাই তিনি 'লভ' বা ফির 'মিলেঙ্গ'-এর ধরনের ছবি করবেন না। এদিকে সলমন ছবির ডায়লগ ভুলে যান, এমন একটা কথা বাজারে আছে। সেপ্রসঙ্গে ভাইজান বলেন, তিনি ছবিতে লম্বা ডায়লগ থাকলে দূর থেকে শট নিতে বলেন। কারণ পিছন থেকে একজন চেঁচিয়ে ডায়লগ বলেন, আর তিনি নিশ্চিন্তে সেটা শুনে পুনরাবৃত্তি করেন। তবে বলিউডে সঞ্জয় দত্ত, গোবিন্দা, শত্রুঘ্ন সিনহার মনে রাখার ক্ষমতার বিশাল প্রশংসা করেছেন ভাইজান। তাঁর দাবি, এই তিন তারকা একবার দেখলেই ঝরঝরিয়ে বলতে পারেন তাঁদের ডায়লগ।

সেরা শিরোনাম

Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget