এক্সপ্লোর

Akshay Kumar: 'বিদেশী' আর নন, 'ভারতীয়' অক্ষয়ের নথি প্রকাশ

Akshay Gets Indian Citizenship: কানাডিয়ান তকমার অবসান, এদিন ট্যুইটারে ভারতীয় নাগরিকত্বের অফিসিয়াল নথি শেয়ার করেছেন অক্ষয়কুমার।

নয়াদিল্লি: অভিনয়ের শীর্ষে থাকা সত্বেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। কানাডার নাগরিকত্ব নিয়ে কমবার কটাক্ষ শুনতে হয়নি অক্ষয়কুমারকে। অবশেষে দেশের স্বাধীনতা দিবসে সুখবর দিয়ে ট্যুইট বলিউডের এই সুপারস্টারের। অক্ষয় কুমার এখন ভারতীয় নাগরিক। আজ্ঞে হ্যাঁ, তিনি এদিন ট্যুইটারে তাঁর অফিসিয়াল সরকারি নথির একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'দিল অর সিটিজেনশিপ , দোনো হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে। জয় হিন্দ !'

কিন্তু কেন কানাডার নাগরিকত্ব দরকার ছিল অক্ষয়ের ?

প্রসঙ্গত, ক্যারিয়ারে ওঠানামার ঘটনা সবারই লেগে থাকে। বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও সেই অভিশাপ থেকে মুক্তি পাননি খোদ অক্ষয়কুমারও। জীবনে নতুন করে ঘুরে দাঁড়াতেই নাকি তিনি কানাডার নাগরিকত্ব জোগাড় করেছিলেন। কিন্তু খারাপ সময় একঢালা কারওই থাকে না। সেটা অক্ষয়ের ক্ষেত্রেও সত্য। স্বাভাবিকভাবে ৯০ সালে যে গ্রাফটা গিয়েছে, ২০০০ সালে সেই গ্রাফটাই তির্যক। যদিও কানাডা নাগরিকত্ব ইস্যুতে বিতর্ক পিছু ছাড়েনি অক্ষয়ের। যদিও সম্প্রতি এনিয়ে জানিয়েছিলেন খুব শীঘ্রই তিনি ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন। এবার সেই ঘোষণাই সত্যি হল। ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন একরাশ ভাললাগা নিয়ে সুখবর দিলেন তিনি। 

হইহই করে এগোচ্ছে অক্ষয়ের ছবি 

প্রসঙ্গত, ১১ অগাস্ট ২০২৩ সালে মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়। 'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময় থেকেই  উত্তেজনা তৈরি হয়েছিল। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার এবার শিবের অবতার। 

আরও পড়ুন, দেশ স্বাধীনের দিনেই জন্ম তাঁর, নিজের স্বাধীনতা নিয়েও আপোস করেননি রাখি গুলজার

লড়াই জারি

অপরদিকে, সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২: দ্য কথা কন্টিনিউজ'-এর সঙ্গেও লড়াই জারি এই ছবির। বিশেষজ্ঞদের মতে এই লড়াই দেখার মতো । ২০০১ সালের সফল ছবি 'গদর: এক প্রেম কথা'র দ্বিতীয় সংস্করণ এটি। ২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েক। ছবির পরিচালক অমিত রাই (Amit Rai)। 

সেরা শিরোনাম

Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
Entertainment News: অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
অসফল বিয়ে, বিচ্ছেদ করে খোরপোশ নেননি এক পয়সাও! জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেত্রী
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
ফুটবল বিশ্বকাপে এমন নিয়ম আগে কখনও দেখা যায়নি, কেউ করছেন নিন্দে, কারও মুখে প্রশংসা
WhatsApp Username: ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
ফোন নম্বরের বদলে WhatsApp-এ ইউজার নেম, বিস্তারিত জানতে চেয়ে মেটাকে নোটিস, ৩ দিনের মধ্যে জবাব দিতে বলল কেন্দ্র
Gold Silver Price Hike: একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
একলাফে ৬ হাজারের বেশি বাড়লো রুপোর দাম, তাল মিলিয়ে বাড়ছে সোনাও
Anubrata Mondal: আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
আদালতে বড়সড় ধাক্কা, এই মামলায় ফের বিপাকে পড়তে পারেন অনুব্রত ?
Weather Warning: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত! তবে কি ঘূর্ণিঝড়ের আশঙ্কা? জেনে নিন 'সাইক্লোনিক সার্কুলেশন' আর 'সাইক্লোন'-এর পার্থক্য
Bengaluru Horror: বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
বাচ্চাদের ঢুকিয়ে রাখা হত ওয়াশিং মেশিনের মধ্যে, বন্ধ করা হত বাথরুমে; বেঙ্গালুরুর ডে কেয়ারে নির্যাতনের অভিযোগ
Bengal Cricket: পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
পদ খোয়ানোর পরেও ক্রিকেট দল নির্বাচনী বৈঠকে হাজির প্রাক্তন কর্তা! আধার কাণ্ডে নাজেহাল CAB
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
Embed widget