এক্সপ্লোর

'সবাই যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে!' শ্যুটিং ফ্লোরে কী প্রভাব ফেলেছে কোভিড? শোনালেন অক্ষয় কুমার

একটি জন সচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই শোনালেন করোনা পরবর্তী ফ্লোরের অভিজ্ঞতা।

মুম্বই: লকডাউনের বিরতি কাটিয়ে আনলক ওয়ান পর্বে ফের চেনা ছন্দে ফিরছে টিনসেল টাউন। আর শ্যুটিং ফ্লোরে ফেরার শুরুতেই একটি অভিনয় সেরে ফেলেছেন অক্ষয় কুমার। একটি জন সচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই শোনালেন করোনা পরবর্তী ফ্লোরের অভিজ্ঞতা। করোনাভাইরাস সংক্রান্ত একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছেন অক্ষয়। সেখানে তুলে ধরা হয়েছে করোনাযোদ্ধা অর্থাৎ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মী ও পুলিশের কাজকে। সেই সঙ্গে দেওয়া হয়েছে সুরক্ষাবিধি মেনে ফের স্বাভাবিক জীবনে ফেরার বার্তা। শ্যুটিং-এর অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অক্ষয় জানান, পিপিই কিট পরেই ফ্লোরে গিয়েছিলেন তিনি। বললেন, 'অনেকদিন পর ক্যমেরার মুখোমুখি হব বলে আমি বেশ উৎসাহী ছিলাম। কিন্তু ফ্লোরে অর্ধেকের থেকেও কম লোক ছিল। বেশ অচেনা লাগছিল সবকিছু। গোটা ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছিল। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছিলেন। সাধারণত দেখা হলে আমরা একে অপরকে জড়িয়ে ধরি বা করমর্দন করি। কিন্তু এখন সেইসব নেই। আমি বালকি স্যারকে জড়িয়ে ধরতেও পারিনি। মাস্ক, ফেস শিল্ড পরিহিত সবাই ঘুরছিল ফ্লোরে। আমার মনে হচ্ছিল প্রত্যেকে যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে!'
অক্ষয় আরও বলেন, 'এই যুদ্ধে আমাদের ভয় পেয়ে হেরে গেলে চলবে না। সুরক্ষাবিধি নিয়ে ফিরতেই হবে কাজে।'

সেরা শিরোনাম

Amitabh Bachchan: অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
অমিতাভ বচ্চনের বাংলো 'জলসা' উড়িয়ে দেওয়ার হুমকি, নিশানা দিলজিৎ দোসাঞ্জকেও
Sourav Ganguly: আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
আদালতে ধাক্কা সৌরভ ও প্রযোজনা সংস্থার! 'দুসরা' ছবির মুক্তি আটকানোর আবেদন খারিজ
Tiger Shroff: কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
কতটা আঘাত লেগেছে টাইগারের? কেন এত ব্যান্ডেজ? সবটা প্রকাশ্যে আনল টাইগার শ্রফের সহযোগী দল
Rukmini Maitra: জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে
জল্পনায় সিলমোহর, রুক্মিণী মৈত্রের কেরিয়ারে নতুন ইনিংস! জুটি বাঁধছেন অক্ষয় কুমারের সঙ্গে

ভিডিও

Chorbagan Incident Update: চোরবাগানকাণ্ডে একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে বিশেষ তদন্তকারী দল
Awas Yojana: ''এই প্রকল্পে ১ লক্ষ ২৫ হাজার টাকা করে দেওয়া হবে'', আবাস যোজনা নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
Chorbagan News |
Weather News: আগামী সপ্তাহে অন্ধ্র উপকূলে ঢুকতে পারে নিম্নচাপ, প্রভাব কাটলেই রাজ্যে কমবে তাপমাত্রা
Birbhum News: বীরভূমের মাড়গ্রামে দুর্গাপুজোর বিসর্জন ঘিরে সংঘর্ষ, আহত ৭ | Durga Puja | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Tiger Shroff: টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
টাইগার শ্রফের ওপর গুলি চলার ঘটনায় গ্রেফতারি বেড়ে ১০, গুলি চালানোর আগে মহড়া দিয়েছিল অভিযুক্তরা!
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Embed widget