এক্সপ্লোর

Akshay Kumar: কেরিয়ারে একের পর এক ফ্লপ, এরপরে আর্থিক প্রতারণারও শিকার অক্ষয় কুমার!

Akshay Kumar on cheating: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, একাধিক ছবির প্রযোজকেরা তাঁকে এখনও টাকা দেননি। অথচ ছবি মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু তাঁরা টাকাপয়সা মেটাননি

কলকাতা: একের পর এক ফ্লপ ছবি, কেরিয়ারের খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অক্ষয়কুমার (Akshay Kumar)। তবে এর মধ্যে নাকি একাধিক প্রযোজকদের কাছ থেকে প্রতারিত হয়েছে বলিউডের 'খিলাড়ি'? সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে এই অভিযোগই তুললেন অভিনেতা। ঠিক কী অভিযোগ তাঁর? 

'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবিতে শেষবারের মতো দেখা গিয়েছিল অক্ষয়কে। সঙ্গে ছিলেন টাইগার শ্রফ। তবে বক্সঅফিসে একেবারেই ছাপ ফেলতে পারেন এই ছবি। শুধু এই একটি ছবিই নয়, ১২ জুলাই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি 'সরফিরা'। তবে সেই ছবিটিও তেমন আলোচিত হয়নি। ওটিটিতে পা রেখে প্রশংসিত হলেও বক্সঅফিসে ছাপ ফেলতে পারেননি অক্ষয় কুমার। আর সদ্য তিনি মুখ খুললেন কেরিয়ারে প্রতারিত হওয়া নিয়ে। 

সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, একাধিক ছবির প্রযোজকেরা তাঁকে এখনও টাকা দেননি। অথচ ছবি মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু তাঁরা টাকাপয়সা মেটাননি। অক্ষয়ের কথায়, 'অনেক প্রযোজকেরাই আমার প্রাপ্য টাকা আমায় এখনও দেননি। আমি কেবল তাঁদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিই। সেই জায়গা থেকে সরে যাই। আর কিই বা করতে পারি আমি?' 

প্রসঙ্গত, এর আগে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমারের 'রামসেতু'। সেই ছবিটিও বক্সঅফিসে ছাপ ফেলতে পারেনি। তবে প্রেক্ষাগৃহে ব্যবসা করতে না পারলেও ওটিটি প্ল্যাটফর্মে অনেক মানুষ দেখেছেন, 'বড়ে মিঞা ছোটে মিঞা'। এই ছবিটি ইতিমধ্যেই চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ। আর সেখানেই এই ছবি এখন ট্রেন্ড করছে, সবচেয়ে বেশি দেখা, সেরা দশটি ছবির মধ্যে। হিসেব করলে দেখা যায়, জুন মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত যে ছবিগুলো পাকিস্তানে সবচেয়ে বেশি দেখা হয়েছে, তারমধ্যে অন্যতম অক্ষয় কুমারের 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। 

এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে ব্যবসা করতে পারেনি। তবে ওটিটির যুগে সেই একই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরেই। সেই তালিকায় নাম রয়েছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। প্রসঙ্গত, শুধু পাকিস্তান বললে ভুল হবে, নেটফ্লিক্সেও এই ছবি ভারতে ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার দর্শক।

আরও পড়ুন: Pankaj Tripathi: 'ভ্যানিটি আবার কী.. বাইরে চেয়ার পেতে আড্ডা দিতাম', পঙ্কজ ত্রিপাঠির স্মৃতিতে কোন ছবি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget