এক্সপ্লোর

Akshay Kumar: অবশেষে 'হেরা ফেরি ৩' থেকে পরেশ রাওয়ালের সরে যাওয়া নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার

Akshay Kumar on Paresh Rawal: শোনা গিয়েছে পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর কারণে নাকি অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে

কলকাতা: তাঁর উত্তরেরই যেন অপেক্ষা ছিল সবার। অবশেষে মৌনতা ভাঙলেন তিনি। তাঁকে ও পরেশ রাওয়াল (Paresh Rawal) -কে ঘিরে যে আইনি জটিলতা তৈরি হয়েছে সেই বিষয়ে প্রথমবার মুখ খুললেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এই কথা ইতিমধ্যেই সবার জানা যে 'হেরা ফেরি ৩' (Hera Pheri 3) থেকে সরে দাঁড়িয়েছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। বেশ কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে ইতিমধ্যেই। শোনা গিয়েছে পরেশ রাওয়াল ছবি থেকে সরে দাঁড়ানোর কারণে নাকি অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থার তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এবার পরেশ রাওয়ালের বিষয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। 

সদ্যই 'হাউজফুল ৫' (Houseful 5) -এর প্রচারে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অক্ষয় কুমার। সেখানে এক সাংসবাদিক অক্ষয় কুমারকে প্রশ্ন করেছিলেন, 'অনেকে বলছেন, পরেশ রাওয়াল এই ছবি থেকে সরে গিয়ে নাকি বোকার মতো কাজ করেছেন?' এর উত্তরে অক্ষয় কুমার বলেন, 'প্রথমত, আমি আমার সহকর্মী সম্পর্কে 'বোকা' এই শব্দটা ব্যবহার করার বিরোধিতা করব। এটা ঠিক নয়। আমি ৩২ বছর ধরে ওঁর সঙ্গে কাজ করছি। আমরা খুব ভাল বন্ধু। পরেশ রাওয়াল একজন ভীষণ ভাল অভিনেতা। আমি ওঁকে ভীষণ শ্রদ্ধা করি।' এরপরে অক্ষয় কুমার আরও বলেন, 'আমার মনে হয় না এটা সঠিক জায়গা এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য। এই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। এই ঘটনাটা আদালত দেখছে। তাই আদালত বা আইনজীবী এই বিষয়টা নিয়ে কথা বলবে।'

অন্যদিকে, আজ পরেশ রাওয়াল প্রসঙ্গে মুখ খুলেছেন জনি লিভার। এর আগে 'হেরা ফেরি ২'-তে কাজ করেছেন জনি লিভার। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, তিনি নতুন সিজনেও একটি বিশেষ চরিত্রে থাকতে চলেছেন। তবে পরেশ রাওয়াল এই ছবিতে না থাকার খবরে তিনি ভীষণ হতাশ হয়েছেন। জানা গিয়েছেন পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে কিছু আইনি জটিলতা চলছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে জনি লিভার বলেন, 'আমার মনে হয়, পরেশ রাওয়ালের সিনেমাটা করে নেওয়া উচিত ছিল। সবাই মিলে বসে কথা বলুন, যা যা সমস্যা হয়েছে সেটাকে মিটিয়ে নিন.. কারণ অনুরাগীরা 'হেরা ফেরি ৩' -তে পরেশ রাওয়ালের উপস্থিতি না হলে মিস করবে। ওঁকে ছাড়া ছবিটা মজাই হারিয়ে ফেলবে। তাই আমার মনে হয় কথা বলেই সবটা মিটিয়ে নেওয়া উচিত। আমার চোখে তো এটাই সঠিক।'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget