এক্সপ্লোর

Akshay Kumar Update: মার্শাল আর্টস শেখার গল্প বললেন অক্ষয় কুমার

খুব শীঘ্রই বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঞ্চালিত শো 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র'-এ বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। ইনস্টাগ্রামে 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' শোয়ের টিজার পোস্ট করেছেন অভিনেতা

মুম্বই: বলিউড অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) অভিনয়ের পাশাপাশি তাঁর মার্শাল আর্টসে (Martial Arts) দক্ষতার কথাও অজানা নয় অনুরাগীদের। তাঁকে দেখে প্রেরণা পান বহু মানুষ। মাত্র ৯ বছর বয়স থেকে মার্শাল আর্টস শিখতে শুরু করেন অভিনেতা। খুব শীঘ্রই  বলিউড অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঞ্চালিত শো 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র'-এ বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে অক্ষয় কুমারকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' শোয়ের টিজার পোস্ট করেছেন অভিনেতা। সেখানেই তিনি তাঁর মার্শাল আর্টস শিক্ষা সম্পর্কে নানা কিছু বলেন।

বিদ্যুৎ জামওয়ালের সঞ্চালিত শো 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র'-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার টিজার পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, 'আমার যখন মাত্র ৯ বছর বয়স, তখন থেকেই মার্শাল আর্টসের শিক্ষা নিতে শুরু করি। তখন থেকেই শুরু করি অনুশীলন। আমার জীবনের সেরা পাওনা মার্শাল আর্টস। 'ইন্ডিয়াস আলটিমেট ওয়ারিয়র' শোয়ে এসে দেখলাম এখানে ১৬জন যোদ্ধা দেশের সর্বোচ্চ যোদ্ধা হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য ঘাম এবং রক্ত ঝরাতেও প্রস্তুত। আগামী ১৬ মার্চ এই শো সম্প্রচারিত হবে ডিসকভারি চ্যানেলে। আর এখন আপনারা ডিসকভারি প্লাস ইন অ্যাপেও দেখতে পারেন।'

আরও পড়ুন - Top Entertainment News Today: 'বেলাশুরু'তে অনিন্দ্যর ফার্স্ট লুক, আইনি জটে পবণদীপ-অরুণিতা, এক নজরে দিনের সেরা বিনোদনের খবর

প্রসঙ্গত, বর্তমানে নিজের আগামী ছবি 'বচ্চন পাণ্ডে'র প্রোমোশনের কাজে ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য চরিত্রে দেখা যাবে কৃতী শ্যানন, জ্যাকলিন ফার্নান্ডেজ, আরশাদ ওয়ার্সিকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বলিউডের বেশ কিছু নামী তারকা। ছবি মুক্তির আগে মুম্বইয়ের একাধিক জায়গায় প্রোমোশন করছেন 'বচ্চন পাণ্ডে'র কলাকুশলীরা। কয়েকদিন আগেই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত 'বচ্চন পাণ্ডে' ছবির নতুন গান 'মার খায়েগা' (Maar Khayega)। যা দেখে তাক লেগে গিয়েছে নেট নাগরিকদের। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে নতুন গানের ঘোষণা করেন অক্ষয় কুমার। ইউটিউবে মুক্তি পেতেই এই গানের ভিউ নজর কেড়েছে। মাত্র কয়েক ঘণ্টাতেই এই গানের ভিউ ছাড়িয়েছে প্রায় কয়েক কোটি। 'বচ্চন পাণ্ডে' ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠি, প্রতীক বব্বর, অভিমন্যু সিংহকে।  'বচ্চন পাণ্ডে' ছাড়াও অক্ষয় কুমারকে দেখা যাবে আরও বেশ কিছু ছবিতে। 'রাম সেতু', 'সেলফি', 'পৃথ্বীরাজ' ও আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget