এক্সপ্লোর

Akshay Kumar: বাধ্য হয়েই কাজ থেকে বিরতি, হল অস্ত্রোপচার ও! কোন সমস্যায় ভুগছেন অক্ষয় কুমার?

Akshay Kumar Health: এবার শারীরিক কারণেই কাজ থেকে একটু বিরতি নিয়েছেন তিনি। কী হয়েছে অক্ষয় কুমারের? 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অক্ষয় কুমার অস্ত্রোপচার সেরে আপাতত বিশ্রামে রয়েছেন।
  • দৃষ্টিশক্তিজনিত সমস্যার সমাধানে এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
  • কেরলম ছবির শ্যুটিং শেষ করে বিরতি নিয়েছেন তিনি।
  • অতীতের বৈষ্ণোদেবী যাত্রায় অসুস্থতার অলৌকিক উপাখ্যান আছে।

কলকাতা: অনেকেই মনে করেন, বলিউড অভিনেতা মানেই তাঁরা নায়কোচিত। তাঁদের ব্যক্তিগত জীবন ও সিনেমারই মতো। তাঁরা কখনোই অসুস্থ হন না বা তাঁদের চোট-আঘাতও লাগে না। তাঁরা আগুনের ওপর হাঁটতে পারেন বা জলের ওপর ছুটতে পারেন। তবে বাস্তবতাটা এর থেকে একেবারেই আলাদা। বলিউডে এমন সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নজির রয়েছে, যাঁদের বিভিন্ন শারীরিক প্রতিকূলতা নিয়ে কাজ করতে হয়। এদের মধ্যে একজন হলেন, অক্ষয় কুমার (Akshay Kumar)। অভিনেতাকে সবাই চেনেন, 'বলিউডের স্টান্সম্যান' হিসেবে। দুর্দান্ত সব স্টান্স দেখাতে তাঁর জুড়ি মেলা ভার। তবে শ্যুটিং করতে গিয়ে বহু সময়ে, বহুবারই চোট-আঘাত লেগেছে অভিনেতার। তবে জানা যাচ্ছে, এবার শারীরিক কারণেই কাজ থেকে একটু বিরতি নিয়েছেন তিনি। কী হয়েছে অক্ষয় কুমারের? 

আরও পড়ুন: Dev On BJP: ব্যান সংস্কৃতি ও বিভেদ তৈরির চেষ্টা যেন...BJP-র কাছে আবেদনে কি নিজের দলকেই খোঁচা দেবের?

কোন সমস্যায় ভুগছেন অক্ষয় কুমার?

অক্ষয়কের অসুস্থতার খবর শুনে, উদ্বিগ্নই হয়েছিল টিনসেল টাউন। তবে অভিনেতার তরফ থেকে জানানো হয়েছে, অসুস্থতা গুরুতর নয়। অক্ষয় কুমারের চোখে একটি অস্ত্রোপচার হয়েছে। আজই সেটি সম্পন্ন হয়েছে সঠিকভাবেই। দৃষ্টিশক্তিজনিত কিছু সমস্য়ায় ভুগছিলেন অক্ষয়, সেটা ঠিক করার জন্যই এই অস্ত্রোপচার। তবে অপারেশন গুরুতর না হলেও, এই সময়টা অভিনেতাকে একেবারে বিশ্রাম নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সঠিক বিশ্রাম না পেলে দীর্ঘমেয়াদি কোনও সমস্যা তৈরি হতে পারে। ইতিমধ্যেই, 'কেরলম' ছবির শ্যুটিং শেষ করে ফেলেছেন অক্ষয়। এই ছবিতে বিদ্যা বালান এবং রাশি খান্নাও দেখা যাবে। আপাতত বেশ কিছুটা বিরতি নেবেন অক্ষয়। এরপরে ফের শুরু করবেন নতুন কাজ। 

আরও পড়ুন: Sreemoyee on Kanchan: 'কাঞ্চন শুধু অভিনয়টুকুই পারে, রাজনীতি নয়', প্রাক্তন বিধায়কের জন্মদিনে বললেন স্ত্রী শ্রীময়ী

অক্ষয়ের অলৌকিক অভিজ্ঞতা

সদ্য অক্ষয় কুমার স্বীকার করেছিলেন বৈষ্ণোদেবী মন্দির দর্শনে গিয়ে তাঁর অলৌকিক এক অভিজ্ঞতা হয়েছিল। তবে সেই সময়ে তিনি বড্ড ছোট, বাবা মায়ের সঙ্গেই সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়ে হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। জ্বর বাড়তে বাড়তে ১০৪ ছুঁয়ে ফেলে, কাজে দিচ্ছিল না কোনো চিকিৎসাই। সেই সময়ে এক ব্যক্তি এসে বলেন, 'আপনার ছেলের হাসিটা ভীষণ সুন্দর'। তখন বাবা-মা দেখেন যে, অক্ষয় হাসছেন। সেই সময়েই তাঁর বাবা-মা দেখেন, অসুস্থ অক্ষয় হাসছেন। তারপরেই অক্ষয় ঠিক হয়ে যান। গোটা বিষয়টার স্মৃতি নেই অক্ষয়ের। তিনি বাবা ও মায়ের থেকেই এই গল্প শুনেছেন।

সেরা শিরোনাম

Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget