এক্সপ্লোর

Akshay Kumar vs Youtuber: এবার অক্ষয় কুমারের বিরুদ্ধেই পাল্টা আইনি পদক্ষেপের হুমকি ইউটিউবারের

ইউটিউবার রশিদ সিদ্দিকে মানহানির নোটিস পাঠিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করার জন্য ৫০০ কোটি চেয়েছেন সুপারস্টার। রশিদও পাল্টা আইনের পথে হাঁটার কথাই বলছেন।

মুম্বই: ইউটিউবার রশিদ সিদ্দিকে মানহানির নোটিস পাঠিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অক্ষয় কুমারের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ করার জন্য ৫০০ কোটি চেয়েছেন সুপারস্টার। রশিদও পাল্টা আইনের পথে হাঁটার কথাই বলছেন। এই নোটিস ফিরিয়ে না নিলে অক্ষয় কুমারের বিরুদ্ধেই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ওই ইউটিউবার। রশিদের দাবি অক্ষয়ের বিরুদ্ধে তার আনা কোনও অভিযোগ মিথ্যা নয়।এগুলি সবই তিনি একটি নিউজ চ্যানেল থেকে পেয়েছেন। তাঁর ইউটিউব চ্যানেল এফ এফ নিউজে একের পর ভিডিয়োতে অক্ষয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। কোনওটিতে বলা হয়েছে রিয়াকে কানাডা যেতে অক্ষয় কুমারই সাহায্য করেছিলেন। কোনও ভিডিয়োয় দাবি করা হয়েছে আদিত্য ঠাকরের সঙ্গে একান্তে বৈঠক করেছেন অক্ষয়। কোথাও আবার ওই ইউটিউবার অভিযোগ করেছেন মুম্বইয়ের পুলিশ কমিশনারের সঙ্গেও সুশান্ত সিংহ রাজপুতের অস্বাভাবিক মৃত্যু নিয়ে আলোচনা করেছেন অক্ষয় কুমার। কিন্তু অক্ষয় কুমারের বিরুদ্ধে এ সব ভিডিয়ো দেখানোর তিন মাস পর কেন তাঁর (রশিদ) বিরুদ্ধে মানহানির নোটিস দেওয়া হল সে প্রশ্নও তুলেছেন রশিদ। রশিদের আইনজীবী বলেছেন, ’’ এক প্রভাবশালী রাজনীতিবিদের সাক্ষাৎকার নেওয়ার পর আপনার ক্লায়েন্টের( কুমার) বিরুদ্ধে্ অনেকেই নানান প্রতিক্রিয়া জানিয়েছেন। কিন্তু উনি তাঁদের কারও বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি। বেছে নিয়েছেন শুধুমাত্র আমার ক্লায়েন্টকে(রশিদ)।‘‘ অক্ষয়ের আইনজীবী জানিয়েছেন ওই ধরনের অভিযোগ আনার ফলে তাঁর ক্লায়েন্ট মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন।জনমানসে তাঁর ভাবমূর্তিতে আঘাত লেগেছে। কলঙ্কপূর্ণ, নিন্দাজনক এই ধরনের আচরণের জন্য রশিদের কাছে ৫০০ কোটি টাকা দাবি করেছেন। অক্ষয় কুমার ১৭ নভেম্বর যে আইনি নোটিস পাঠিয়েছেন তাতে বলা হয়েছে, ’’তাঁর বিরুদ্ধে রশিদ মানহানিকর, অবজ্ঞাপূর্ণ অভিযোগ এনেছেন, ফলে তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ওই ধরেনর যাবতীয় ভিডিয়ো সরিয়ে ফেলতে হবে।এবং ভবিষ্যতেও এমন ধরনের কোনও ভিডিয়ো তিনি আপলোড করতে পারবেন না।‘‘ নোটিস পাওয়ার তিন দিনের মধ্যে রশিদ কোনও জবাব না দিলে অক্ষয় কুমার আইনি পদক্ষেপের পথে যাবেন বলেও জানিয়েছেন। মহারাষ্ট্র সরকার, মন্ত্রী আদিত্য ঠাকরে ও মুম্বই পুলিশকে ইচ্ছাকৃতভাবে অসম্মান করা-সহ মানহানির অভিযোগ এনে রশিদ সিদ্দিকির বিরুদ্ধে আলাদা করে মানহানির মামলা রুজু করেছে মু্ম্বই পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget