এক্সপ্লোর

Miss Universe Buenos Aires: বয়সকে বুড়ো আঙুল! ষাটেও সেরা, 'মিস ইউনিভার্স' আলেজ়ান্দ্রার সৌন্দর্য্যে মোহিত বিশ্ববাসী

Alejandra Marisa Rodriguez: আলেজ়ান্দ্রা মারিসা রদ্রিগেজ়, আর্জেন্তিনার ৬০ বছর বয়সী 'তরুণী' আইনজীবী, ইতিহাসের পাতায় নাম খোদাই করলেন নিজের। বুয়েনাস আইরেসের 'মিস ইউনিভার্স' তকমা জয় করলেন তিনি।

নয়াদিল্লি: বয়স কেবল সংখ্যামাত্র। ঠিক এই কথাটাই সত্যি, সেটা প্রমাণ করে দেখালেন আলেজ়ান্দ্রা মারিসা রদ্রিগেজ় (Alejandra Marisa Rodriguez)। কেন? ৬০ বছর বয়সে জিতলেন 'মিস ইউনিভার্স'-এর মুকুট ('Miss Universe')। গড়লেন নতুন ইতিহাস। আর্জেন্তিনার আলেজ়ান্দ্রা পেশায় আইনজীবী। যদিও তাঁকে দেখে সত্যিই বোঝার উপায় নেই যে তিনি ৬০-এর গণ্ডি ছুঁয়ে ফেলেছেন। 

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ষাট বছরের আইনজীবী পরলেন 'মিস ইউনিভার্স বুয়েনাস আইরেস'-এর মুকুট

আলেজ়ান্দ্রা মারিসা রদ্রিগেজ়, আর্জেন্তিনার ৬০ বছর বয়সী 'তরুণী' আইনজীবী, ইতিহাসের পাতায় নাম খোদাই করলেন নিজের। বুয়েনাস আইরেসের (Buenos Aires) 'মিস ইউনিভার্স' তকমা জয় করলেন তিনি। বয়সকে দেখালেন বুড়ো আঙুল। আজ তাঁর নাম গোটা বিশ্বের কাছে পরিচিত হল। কারণ তিনিই প্রথম যে এই বয়সে সৌন্দর্য্য প্রতিযোগিতায় সেরার শিরোপা পেয়েছেন। ২৪ এপ্রিল অনুষ্ঠিত হওয়া সৌন্দর্য্য প্রতিযোগিতায় আরও ৩৪ জনের সঙ্গে নাম লেখান আলেজ়ান্দ্রা, যেখানে ছিলেন ১৮ বছর থেকে ৭৩ বছর বয়সী মহিলারা। 

আলেজ়ান্দ্রা মারিসা রদ্রিগেজ় কে? চিনে নিন তাঁকে

আর্জেন্তিনার বুয়েনাস আইরেস অঞ্চলের রাজধানী শহর লা প্লাতার বাসিন্দা আলেজ়ান্দ্রা। হাইস্কুল শেষ করে আলেজ়ান্দ্রা সাংবাদিকতাকে তাঁর পেশা হিসেবে বেছে নেন। এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা শেষ করেন। এক আর্জেন্তিনীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আলেজ়ান্দ্রা বলেন, তিনি এক হাসপাতালে আইনি উপদেষ্টার পদে রয়েছেন। তাঁর বিশ্বাস ছিল যে কোনও সৌন্দর্য্য প্রতিযোগিতার জন্য তাঁর বয়স পেরিয়েছে অনেকদিন। কিন্তু ২০২৩ সালে যখন নতুন নিয়ম চালু হয়, তাঁর দৃষ্টিভঙ্গী বদলায়। 

'নিউ ইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ১৯৫২ সালে, 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় সেই সকল মহিলারাই অংশ নিতে পারতেন যাঁদের বয়স ছিল ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। এছাড়া তাঁদের 'সিঙ্গেল' অর্থাৎ অবিবাহিত হতে হত এবং সন্তান থাকলেও চলত না। যদিও, গত বছর, প্রতিযোগিতার নিয়ম বদলে বলা হয় ১৮ থেকে ৭৩ বছর বয়সী যে কোনও মহিলাই অংশ নিতে পারবেন। 

আরও পড়ুন: Piya Chakraborty: পিয়ার কোলে ফুটফুটে প্রাণ, একরত্তিকে নিয়েই কেটে যাচ্ছে সময়! আনন্দে আত্মহারা পরম-পত্নী

আলেজ়ান্দ্রা রদ্রিগেজ়, যাঁর রূপ মোহিত করেছে বিশ্ববাসীকে, নিজের সৌন্দর্য্য ও সুস্বাস্থ্যের জন্য সুস্থ, পরিমিত জীবনযাপনকে সৌজন্য দিয়েছেন। নিজের খাদ্যাভ্যাস নিয়ম করে মেনে চলেন তিনি, এবং সক্রিয় থাকেন সবসময়, জানান আলেজ়ান্দ্রা। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'মূল বিষয় হল একটি সুস্থ জীবন, ভাল খাওয়া, শারীরিক কাজকর্ম করা।'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget