এক্সপ্লোর

Piya Chakraborty: পিয়ার কোলে ফুটফুটে প্রাণ, একরত্তিকে নিয়েই কেটে যাচ্ছে সময়! আনন্দে আত্মহারা পরম-পত্নী

Piya Chakraborty Post: নভেম্বর মাসে বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সেই থেকে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তবে কখনওই এসব বিশেষ পাত্তা দেননি পিয়া। এখন কাকে নিয়ে কাটছে সময়?

কলকাতা: ফের চর্চায় পরম-পত্নী, পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। তাঁর কোলে এসেছে ফুটফুটে শিশু প্রাণ। তাকে নিয়েই এখন সময় কেটে যাচ্ছে পিয়ার। সোশ্যাল মিডিয়া থেকেও খানিক বিরতি নিতে হয়েছে। তাহলে কি সুখবর দিলেন পিয়া চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। আজ্ঞে, সুখবর বলা চলে কি না তা পাঠক সিদ্ধান্ত নিক। তবে মিষ্টি খবর তো বটেই। পিয়ার কোল আলো করে এক ফুটফুটি বিড়ালছানা (kitten)। 

পিয়ার কোলে এল একরত্তি ছানা! ছবি পোস্ট করলেন পরম-পত্নী

নভেম্বর মাসে বিয়ে সারেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তী। সেই থেকে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। তবে কখনওই এসব বিশেষ পাত্তা দেননি পিয়া। পেশায় সমাজকর্মী পিয়া চক্রবর্তীর জীবনে এখন প্রবেশ ঘটেছে নতুন এক প্রাণের। ছোট্ট একটি বিড়াল ছানাকে ঘিরেই সময় কাটছে তাঁর এখন। 

সম্প্রতি বেশ কয়েকটা ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পিয়া। সেখানে দেখা যাচ্ছে তাঁর কোলের ওপর বিরাজ করছে একরত্তি বিড়ালছানা। সাদা কালো ছানার গোল গোল চোখে মায়া জড়ানো। অফিসের সামনে থেকে তাকে খুঁজে পেয়েছেন পিয়া। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রয়েছি কারণ আমার জীবন এখন এই ছোট্ট বিড়ালছানার দ্বারা অধিকৃত যাকে আমি গত সপ্তাহে অফিসের কাছে খুঁজে পেয়েছি। নরম, উষ্ণ এবং বেশ লোমশ।' তাঁর পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর একাধিক বন্ধু ও অনুরাগীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

আরও পড়ুন: Shruti Haasan Break Up: ৪ বছরের সম্পর্কে ফাটল! প্রেমিক শান্তনুর সঙ্গে প্রেম ভাঙল শ্রুতির? কেন?

এমনিতে সোশ্যাল মিডিয়ায় ভালই সক্রিয় পিয়া। প্রায়ই নিজের জীবনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে পোস্ট করেন তিনি। গত মাসের শেষ দিকে একসঙ্গে পরমব্রত ও পিয়ার যুগলবন্দি শুনতে পান দর্শক। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পাশাপাশি, পিয়া একজন সঙ্গীতশিল্পীও। ঘরোয়া আসর থেকে শুরু করে, মঞ্চেও গান গেয়েছেন তিনি। আর এবার, পরমব্রতর গিটারে গলা মেলালেন পিয়া। গেয়ে শোনান 'আমি কান পেতে রই'....। যে ভিডিও তাঁরা পোস্ট করেন তাতে কী ছিল? ভিডিওয় দেখা যায়, গিটার হাতে বসে রয়েছেন পরমব্রত। আর তাঁর পাশে বসেই গান গাইছেন পিয়া। 'আমি কান পেতে রই'। পিয়ার ভরাট গলার সুরে ফের নতুন করে যেন মুগ্ধ নেটদুনিয়া। অনেকেই প্রশংসা করেছেন তাঁর গানের। অনেকের মতে আবার, পরমব্রতর গিটারকে ছাপিয়ে গিয়েছে পিয়ার গান। পরমব্রতও দীর্ঘদিন ধরে গিটার বাজাচ্ছেন, সে কথাও অনুরাগীরা জানেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget