এক্সপ্লোর

Alia Bhatt Update: PETA-র 'পার্সন অফ দ্য ইয়ার' হলেন আলিয়া ভট্ট

Alia Bhatt: আলিয়া বিড়াল এবং কুকুরদের সমর্থনের জন্য পরিচিত এবং প্রায়শই প্রাণী সুরক্ষা আইন আরও শক্তিশালী করার জন্য সরব হন। অভিনেত্রী সম্প্রতি এক সংস্থায় বিনিয়োগ করেছেন যারা ভেগান চামড়া তৈরি করে।

মুম্বই: বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টের মাথায় নতুন পালক। পেটা ২০২১-এর তরফে তাঁকে 'পার্সন অফ দ্য ইয়ার' (PETA's 2021 Person of the Year) তকমা দেওয়া হল, 'পশু-বান্ধব' ফ্যাশন ইন্ডাস্ট্রির (animal-friendly fashion industry) সমর্থনে কাজের জন্য।

অভিনেত্রী সম্প্রতি এক সংস্থায় বিনিয়োগ করেছেন, যারা মন্দিরের ফেলে দেওয়া ফুল থেকে ভেগান চামড়া (vegan leather) তৈরি করে। একইসঙ্গে, তাঁর যে শিশুদের ভেগান পোশাকের সংস্থা আছে সেটিও '২০২১ পেটা ইন্ডিয়া ফ্যাশন অ্যাওয়ার্ড' (2021 PETA India fashion award) পেয়েছে প্রাণী এবং প্রকৃতির প্রতি বাচ্চাদের ভালবাসা বাড়িতে তুলতে সাহায্য করার জন্য।

আলিয়া বিড়াল এবং কুকুরদের সমর্থনের জন্য পরিচিত এবং প্রায়শই প্রাণী সুরক্ষা আইন আরও শক্তিশালী করার জন্য সরব হন। অভিনেত্রী বিড়াল এবং কুকুরদের সাহায্য করার জন্য 'পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস' (PETA) ভারতীয় ক্যাম্পেনে অভিনয়ও করেছেন। 

আরও পড়ুন: Upcoming Film Release: ওমিক্রনের কারণে ফের আটকে যেতে পারে কোন কোন ছবির মুক্তি?

পেটার তরফে বলা হয়, 'আলিয়া ভট্ট শুধুমাত্র ভেগান ফ্যাশনকে এগিয়ে নিয়ে যেতেই সাহায্য করছেন না বরং পরবর্তী প্রজন্মকে পশুদের প্রতি সদয় হতে উৎসাহিত করছেন।'

তিনি আরও বলেন, 'আলিয়া কোনও ব্যাপারে সরব হতে দ্বিধা করেন না। সেটা তাঁর অনুরাগীদের কুকুর বা বিড়াল দত্তক নিতে উৎসাহিত করাই হোক বা পশুদের বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানোই হোক।' 

এর আগে 'পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার' সম্মান পেয়েছেন লোকসভা সাংসদ শশী তারুর (Lok Sabha MP Shashi Tharoor), প্রাক্তন সুপ্রিম কোর্ট জাস্টিস কে.এস. পানিকর রাধাকৃষ্ণন (former Supreme Court Justice K.S. Panicker Radhakrishnan), ক্রিকেট তারকা বিরাট কোহলি (cricketer Virat Kohli), কমেডি কিং কপিল শর্মা (comedian Kapil Sharma)। এছাড়া একাধিক অভিনেতা যেমন, জন আব্রাহাম (John Abraham), অনুষ্কা শর্মা (Anushka Sharma), সানি লিওন (Sunny Leone), আর. মাধবন (R. Madhavan), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), হেমা মালিনী (Hema Malini) ও সোনম কপূর আহুজাও (Sonam Kapoor Ahuja) বিভিন্নভাবে পশুদের পাশে দাঁড়ানোর জন্য এই সম্মান পেয়েছেন।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget