এক্সপ্লোর

Alia-Ranbir Wedding: কবে বিয়ে করবেন আলিয়া-রণবীর? দিনক্ষণ পাকা?

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জনের আগে থেকেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বলিউডের আর এক লভবার্ডস আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)।

মুম্বই: অনেক জল্পনার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। বলিউডের দুই তারকার বিয়ে নিয়ে বহুদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে সমস্ত জল্পনাকে সত্যি প্রমাণ করে গত ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় রাজকীয় কায়দায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জনের আগে থেকেই শোনা যাচ্ছিল খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন বলিউডের আর এক লভবার্ডস আলিয়া ভট্ট (Alia Bhatt) এবং রণবীর কপূর (Ranbir Kapoor)। বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছিল, বিয়ের পর নতুন সংসার পাতার জন্য বাড়িও তৈরি হচ্ছে তাঁদের। অবশেষে সূত্রের খবর অনুযায়ী জানা গেল কবে বিয়েটা সেরে ফেলতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন - Mimi Chakraborty: 'আমারো পরাণ যাহা চায়, তুমি তাই', কার জন্য গান গাইলেন মিমি?

বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল চলতি বছরই আলিয়া ভট্টের সঙ্গে নতুন জীবন শুরু করবেন রণবীর কপূর। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, চলতি বছর নয়, ২০২২-এ বিয়ে করতে চলেছেন তাঁরা। তবে, বলিউডের অন্যান্য তারকাদের মতো ডেস্টিনেশন ওয়েডিংয়ের কোনও পরিকল্পনা নেই আলিয়া-রণবীরের। বরং তাঁরা মুম্বইতেই  বিয়ে করবেন। এর কারণ হিসেবে জানা গিয়েছে, আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের পরিবারের বর্ষীয়াণ সদস্যদের উপস্থিতির জন্য তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। অন্য কোথাও গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং করলে, সেখানে উপস্থিত থাকতে সমস্যা হতে পারে পরিবারের বর্ষীয়াণ সদস্য়দের। তাই মুম্বইতেই কোনও সাত তারা হোটেলে বিয়েটা সারতে পারেন তাঁরা। যদিও এর কোনওটাই রণবীর কপূর কিংবা আলিয়া ভট্টের পক্ষ থেকে অফিশিয়ালি ঘোষণা করা হয়নি। 

প্রসঙ্গত, এই মুহূর্তে রণবীর কপূর এবং আলিয়া ভট্ট নিজেদের সম্পর্কের পাশাপাশি আগামী বেশ কিছু ছবির কাজে ব্যস্ত রয়েছেন। দুই তারকারে একসঙ্গে দেখা যেতে চলেছে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে। এছাড়াও রণবীর কপূরের হাতে রয়েছে 'শামশেরা' ও আরও কিছু ছবি। অন্যদিকে আলিয়া ভট্টকে দেখা যাবে ট্রিপল আর', 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি', 'জি লে জারা'র মতো ছবিতে।

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget