এক্সপ্লোর

Alia Bhatt on Shershaah: 'শেরশাহ' দেখে সিদ্ধার্থ মলহোত্রর প্রশংসায় পঞ্চমুখ আলিয়া ভট্ট

স্বাধীনতা দিবসে 'শেরশাহ' দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন আলিয়া ভট্ট। শুধু ছবি কেমন লেগেছে তাই জানালেন না, তার সঙ্গে সিদ্ধার্থ মলহোত্রকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

মুম্বই : বলিউড তারকাদের মধ্যে সমীকরণগুলো বোঝা বেশ কঠিন। একই ইন্ডাস্ট্রিতে থেকে কেউ নিজের প্রাক্তনের মুখও দেখতে চান না। তো কেউ সম্পর্কে ছেদের পরও প্রাক্তনের সঙ্গে দিব্বি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেছেন। বলিউডের জনপ্রিয় নায়িকা আলিয়া ভট্টও তেমনই করলেন। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবানি অভিনীত ছবি 'শেরশাহ'। এই ছবিতে কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ। এবং ক্যাপ্টেন বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার ভূমিকায় রয়েছেন কিয়ারা আডবানি। স্বাধীনতা দিবসে দেশের মানুষের জন্য বলিউডের পক্ষ থেকে এই ছবি সত্যিই দারুণ এক উপহার। স্বাধীনতা দিবসে 'শেরশাহ' দেখে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দিলেন আলিয়া ভট্ট। শুধু ছবি কেমন লেগেছে তাই জানালেন না, তার সঙ্গে 'প্রাক্তন' সিদ্ধার্থ মলহোত্রকে প্রশংসায় ভরিয়ে দিলেন। আলিয়ার প্রশংসা থেকে বাদ গেলেন না কিয়ারা আডবানিও।

এদিন সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভট্ট লেখেন, 'অবশ্যই অবশ্যই অবশ্যই দেখুন। শেরশাহ এমন এক ছবি, যা আমাকে হাসিয়েছে, কাঁদিয়েছে এবং আরও অনেক অনুভূতি দিয়েছে। সিদ্ধার্থ মলহোত্র, তুমি সত্যি খুবই স্পেশাল। আর আমার সুন্দরী কিয়ারা আডবানি, তুমি এই ছবিতে অনেক আলো ছড়িয়েছো। অনেক অনেক অভিনন্দন ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেককে। সত্যিই এটা একটা দুর্দান্ত ছবি।' আলিয়ার এই প্রশংসামূলক পোস্টে আবার নেটিজেনদের কয়েকজন কটাক্ষ করতে ছাড়েননি। তাঁদের বক্তব্য, সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবানির জুটি দেখে কি হিংসা হচ্ছে আলিয়ার? যদিও এমন কোনও কমেন্টের উত্তর দেননি আলিয়া ভট্ট।

প্রসঙ্গত, এই মুহূর্তে আলিয়া ভট্ট-র হাতেও অনেক কাজ রয়েছে। গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি, ব্রহ্মাস্ত্র-র মতো প্রোজেক্টে কাজ করছেন। এছাড়া সম্প্রতি ফারহান আখতারের পরিচালনায় 'জি লে জারা' ছবিতেও দেখা যাবে তাঁকে। উল্লেখ্য, ফারহান আখতারের নতুন ছবিতে আলিয়া ভট্টের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং প্রিয়াঙ্কা চোপড়াকেও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget